প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উত্তর আমেরিকায় বসবাসরত সন্দ্বীপবাসীদের মধ্যে অন্যতম প্রাচীন সংগঠন ‘সন্দ্বীপ এসোসিয়েশনের’ কার্যক্রমে গতি ফেরাতে ৯ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই আহ্বায়ক কমিটিতে নির্মাণ ব্যবসায়ী ও সমাজকর্মী সিরাজুল মাওলাকে আহ্বায়ক এবং সমাজসেবক আব্দুল কাদের মিয়াকে সদস্যসচিব পদে মনোনীত করা হয়েছে।
গত ১৩ জুন নিউইয়র্ক সিটির ব্রুকলিনের লিটল বাংলাদেশ এলাকায় অবস্থিত রাধুনি রেস্টুরেন্টে সংগঠনটির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও বিশিষ্টজনদের নিয়ে এক বৈঠকের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আবুল কাশেম (অর্থবিষয়ক), মোহাম্মদ নোয়াব, হুমায়ূন কবির, মবিনুল হক সুমন, মোহাম্মদ মামুন, ছায়দুল কাদের এবং তরিকুল ইসলাম মাসুম।
বৈঠকে জানানো হয় যে, ২০১৭ সালে গঠিত কার্যনির্বাহী কমিটির মেয়াদ ছিল দুই বছর। তবে এই মেয়াদ প্রায় নয় বছর পেরিয়ে গেলেও নতুন কমিটি গঠন কিংবা সংগঠনকে সক্রিয় করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের কার্যক্রমও দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। যার ফলস্বরূপ, ৩৯ বছরের পুরনো সংগঠনটি কার্যত স্থবির অবস্থায় চলে গেছে।
এই পরিস্থিতিতে বিদ্যমান কমিটির সব সদস্যকে অব্যাহতি দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যেই সদস্য সংগ্রহের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কাজ করবে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি রেফায়েত উল্লাহ চৌধুরী। এছাড়া সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেলিম এবং নবগঠিত আহ্বায়ক সিরাজুল মাওলা যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রুকলিনের বাংলাদেশ মুসলিম সেন্টারের সভাপতি আলহাজ মো. আবুল হাশেম।
সভায় সংগঠনের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য প্রদান করেন ইঞ্জিনিয়ার মোতাহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মুজিবুল মাওলা, মফিজুর রহমান, নজরুল ইসলাম বাবুল, নূরল আমিন এবং মোস্তফা কামালসহ অনেকে। বক্তারা সংগঠনের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার এবং প্রবাসী সন্দ্বীপবাসীদের মধ্যে ঐক্য জোরদারের দিকে গুরুত্বারোপ করেন।
আলোচনায় অভিযোগ করা হয় যে, দীর্ঘকালীন অচলাবস্থার কারণে সংগঠনটি প্রবাসী সন্দ্বীপবাসীদের আস্থা হারিয়েছে। তাছাড়া, সংগঠনটিকে সেবামূলক অলাভজনক সংগঠনের পরিবর্তে বাণিজ্যিক সংগঠন হিসেবে নিবন্ধন করার বিষয় নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে কয়েকজন বক্তা।
নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক সিরাজুল মাওলা ও সদস্যসচিব আব্দুল কাদের মিয়া প্রবাসী সন্দ্বীপবাসীদের সহযোগিতা কামনা করেন। তারা আশা প্রকাশ করেন যে, সবার অংশগ্রহণে সংগঠনটি আবারো প্রবাসে সামাজিক, সাংস্কৃতিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন