ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

মানুষের সেবায় কাজ করে যাচ্ছে ‘মাস্তুল ফাউন্ডেশন’: ভূমিমন্ত্রী


মানুষের সেবায় কাজ করে যাচ্ছে ‘মাস্তুল ফাউন্ডেশন’: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগগুলোকে স্বাগত জানানোর পাশাপাশি তাদের মানুষের সেবায় নিরবচ্ছিন্নভাবে কাজ করার জন্য ভূয়সী প্রশংসা করেছেন।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর হজের মোড়ে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই প্রতিষ্ঠানটির কাজ কেবল টিউবওয়েল বা সেলাই মেশিন বিতরণে সীমাবদ্ধ নয়, বরং তারা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়ায়। বিশেষ করে আন্তর্জাতিক ক্ষেত্রেও মাস্তুল ফাউন্ডেশনের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। গাজা ও ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমদের সাহায্যে এই ফাউন্ডেশন সুষম খাদ্য, ওষুধ এবং আর্থিক সহযোগিতা প্রদান করছে।

রাজশাহীতে বিশুদ্ধ পানি সরবরাহে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী হওয়ায় তিনি স্থানীয় দায়িত্বশীল এবং স্বেচ্ছাসেবকদের স্বচ্ছতার সাথে এই ত্রাণ সামগ্রী বিতরণের নির্দেশনা দেন।

আরও পড়ুন: আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তি দখল করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এসময়, মন্ত্রী নিজের কারাগারের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, কারাগারে থাকাকালীন আমি পানির কষ্ট অনুভব করেছি। সেই অভিজ্ঞতা আমাকে সবসময় মানুষের জন্য বিশুদ্ধ পানির সুব্যবস্থা করতে সচেষ্ট হতে উদ্বুদ্ধ করেছে।

মন্ত্রী আরও বলেন, সৎ, দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তির পরিচালনায় মাস্তুল ফাউন্ডেশন সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

তিনি রাজশাহীর শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং এলাকার উন্নয়ন ও সেবামূলক কাজে দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আকমল হোসেন আজাদ, রাজশাহী লায়ন্স ক্লাবের সভাপতি মো. ইফতিয়ার মাহমুদ বাবুসহ মাস্তুল ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

আরও পড়ুন: দেশের স্বার্থে কোনো ছাড় নয়: মৎস্য প্রতিমন্ত্রী টুকু

অনুষ্ঠানের শেষে, মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে ২২টি টিউবওয়েল এবং একটি সেলাই মেশিন উপকারভোগীদের হাতে বিতরণ করা হয়, যা প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে সহায়ক হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


সিলেটের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মর্মান্তিক মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মৃত পর্যটকের নাম মাইনুল ইসলাম রিফাত (২১)। ১৫ আগস্ট শনিবার, দুপুর ১২টার দিকে এই ঘটনাটি ঘটে।

মৃত রিফাত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়েশ্বর গ্রামের হাতিম মিয়ার ছেলে ছিলেন। তিনি নবীনগর সরকারি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রিফাতের বন্ধু আরিয়ান মুন্সী জানান, চার বন্ধু মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথরে বেড়াতে আসেন। তারা শনিবার সকাল ১১টার দিকে সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করার জন্য নামেন।

কিছুক্ষণ পরে, রিফাতকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গনি বলেন, ‘সাদাপাথর বেড়াতে এসে একজন পর্যটকের মৃত্যু হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউজিসির আপত্তির মুখে পদোন্নতি, সেই অভিজ্ঞতায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে আবেদনের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিনিধি

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


ইউজিসির আপত্তির মুখে পদোন্নতি, সেই অভিজ্ঞতায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে আবেদনের অভিযোগ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আপত্তি ও নির্দেশনা অমান্য করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অতিরিক্ত রেজিস্ট্রার/সমমান চতুর্থ গ্রেডের পদে পদোন্নতি নেওয়ার অভিযোগ উঠেছে একাধিক কর্মকর্তার বিরুদ্ধে। এবার নিয়মবহির্ভূত ওই পদে পাওয়া অভিজ্ঞতার সনদ ব্যবহার করে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে আবেদন করার অভিযোগ উঠেছে বেরোবির সংস্থাপন শাখার প্রধান ও অতিরিক্ত রেজিস্টার ড. জিয়াউল হকের বিরুদ্ধে। তবে ড. জিয়াউল হক জানিয়েছেন, তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নয়, ডেপুটি রেজিস্ট্রার পদে আবেদন করেছেন।

নথিপত্র অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন ড. জিয়াউল হক অতিরিক্ত রেজিস্ট্রার/সমমান চতুর্থ গ্রেডের পদে পদোন্নতি পান। এর আগে একই বছরের ৩০ মে ইউজিসি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ ধরনের পদে পদোন্নতি না দেওয়ার বিষয়ে নির্দেশনা দিয়েছিল। পরবর্তী সময়ে এসব পদোন্নতি বাতিল এবং পদোন্নতির ফলে অতিরিক্ত হিসেবে দেওয়া বেতন-ভাতা ফেরতের নির্দেশনাও দেওয়া হয় বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে। বিষয়টি বর্তমানে ইউজিসির অডিট আপত্তির আওতাতেও রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নথি অনুযায়ী, বেরোবিতে অতিরিক্ত রেজিস্ট্রার/সমমান চতুর্থ গ্রেডে মোট ১২ জন কর্মকর্তা রয়েছেন। তাঁদের মধ্যে ১১ জনের পদোন্নতি সরকারি নির্দেশনা ও বিধিমালা অনুসরণ করে দেওয়া হয়নি—এমন অভিযোগ রয়েছে। ইউজিসি এসব পদোন্নতির অনুমোদন না দেওয়ার পাশাপাশি অতিরিক্ত বেতন-ভাতা প্রদান না করার নির্দেশনা দিয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিযোগ রয়েছে, তৎকালীন উপাচার্য অধ্যাপক হাসিবুর রশিদের সময়ে ইউজিসির নির্দেশনা ও চিঠি থাকা সত্ত্বেও পদোন্নতি বোর্ড আয়োজন করা হয়। একপর্যায়ে একই দিনে আটজন কর্মকর্তাকে অতিরিক্ত রেজিস্ট্রার/সমমান চতুর্থ গ্রেডের পদে পদোন্নতি দেওয়া হয়।

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কার্যক্রম পর্যালোচনার জন্য ২০২৬ সালের ২৪ জানুয়ারি ইউজিসি একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিতে ইউজিসির অডিট বিভাগের একজন সদস্যকে প্রধান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলামকে সদস্য এবং ইউজিসির লিগ্যাল শাখার একজন সিনিয়র সহকারী সচিবকে সদস্যসচিব করা হয়েছে। তবে প্রতিবেদনটি এখনো জমা পড়েনি বলে জানা গেছে।

এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে , ড. জিয়াউল হক বেরোবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ফেরদৌস রহমানের কাছ থেকে অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনের প্রত্যয়নপত্র নিয়েছেন। ওই প্রত্যয়নপত্রকে অভিজ্ঞতার প্রমাণ হিসেবে ব্যবহার করে তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার পদে আবেদন করেছেন।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে—ইউজিসির আপত্তি ও অডিট আপত্তির আওতায় থাকা পদে অর্জিত অভিজ্ঞতা অন্য একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের নিয়োগে কীভাবে ব্যবহার করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা বলেন, “ইউজিসি যখন পদোন্নতির বিষয়ে আপত্তি জানিয়েছে এবং বিষয়টি তদন্তাধীন, তখন ওই পদে অর্জিত অভিজ্ঞতার প্রত্যয়ন নিয়ে অন্য বিশ্ববিদ্যালয়ে আবেদন করা কতটা গ্রহণযোগ্য, সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই করা প্রয়োজন।”

তবে অভিযোগ অস্বীকার করে ড. জিয়াউল হক বলেন, “আমি সেখানে ডেপুটি রেজিস্ট্রার পদে আবেদন করেছি। এখনো আমি বেরোবির চাকরি ছাড়িনি।”

তবে তার আবেদন করা পদে অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে পাওয়া অভিজ্ঞতার প্রত্যয়ন কীভাবে বিবেচিত হবে এবং ইউজিসির তদন্তে তার পদোন্নতির বিষয়ে কী সিদ্ধান্ত আসে তা এখন দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে ২৭৯১ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন ৮৭ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


যশোরে ২৭৯১ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন ৮৭ কোটি টাকা

যশোরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ৮৭ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগের আওতায় যশোরের দুই হাজার ৭৯১ জন বেসরকারি শিক্ষক-কর্মচারী তাদের কল্যাণ ও অবসর তহবিলের টাকা শনিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে আইবিএসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে একযোগে গ্রহণ করেছেন।

যশোরের দুই হাজার ৭৯১ জন শিক্ষকের মধ্যে কল্যাণ তহবিল থেকে এক হাজার ৮২৫ জনকে ৪৩ কোটি ৬১ লাখ ৭৫ হাজার টাকা এবং অবসর তহবিল থেকে ৯৬৬ জনকে ৪৩ কোটি ৮৯ লাখ টাকা প্রদান করা হয়।

এসময় যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনলাইনে যুক্ত ছিলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি এই অনুষ্ঠানে জাতি গঠনে ভূমিকা রাখা শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের কথা উল্লেখ করে বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগে আজ কল্যাণ ও অবসর তহবিলের টাকা শিক্ষক-কর্মচারীদের দেওয়া সম্ভব হচ্ছে।"

এছাড়া, প্রতিমন্ত্রী উল্লেখ করেছেন, শিক্ষকদের জীবনে স্বচ্ছলতা না থাকলে তাদের কাছ থেকে কিছু আশা করা যায় না। তিনি বলেছেন, স্বচ্ছলতা না থাকায় অনেক শিক্ষকদের বাড়তি আয়ের জন্য ভিন্ন পথ বেছে নিতে হচ্ছে। এটি অনুধাবন করেই প্রধানমন্ত্রী শিক্ষকদের স্বচ্ছল জীবন নিশ্চিত করার জন্য উদ্যোগ নিয়েছেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান সহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এভাবেই একই দিনে, প্রতিমন্ত্রী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি মিলনায়তনে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করেন। এই মেলাটি জেলা প্রশাসনের বাস্তবায়নে এবং বিশ্ব সাহিত্য কেন্দ্র ও যশোর ইনস্টিটিউটের সহযোগিতায় আয়োজিত হচ্ছে।

উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত শিশুদের ডিজিটাল নির্ভরতা কমিয়ে পাঠাভ্যাসে ফিরে আসার আহ্বান জানান। একই সঙ্গে তিনি যশোর ইনস্টিটিউটের মাঠ ও ঘূর্ণায়মান মঞ্চ সংস্কার এবং টাউন ক্লাবের উন্নয়নের ঘোষণা দেন। আসন্ন এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: গাঁজা-ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: গাঁজা-ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ গ্রাম গাঁজা ও পাঁচ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ভোর রাতে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—কাউখালী উপজেলার আস্পদ্দি গ্রামের নিরঞ্জন দাসের ছেলে ও মহিলা ডিগ্রি কলেজের নাইটগার্ড সঞ্জীব দাস (৩৫) এবং পার্শ্ববর্তী রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোঃশাহিন হোসেন (৩৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাতে কাউখালী থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মহিলা ডিগ্রি কলেজের ভেতর থেকে নাইটগার্ড সঞ্জীব দাসকে ৬০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। একই রাতে উপজেলার বাশরী এলাকার একটি ভাড়াটিয়া বাড়িতে অভিযান চালিয়ে মোঃ শাহিনকে পাঁচ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, কাউখালী থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মহিউদ্দিন। তার সঙ্গে পুলিশের অন্যান্য সদস্যরা অভিযানে অংশ নেন।
অভিযানকারী কর্মকর্তা এসআই মোঃ মহিউদ্দিন বলেন, “কাউখালী উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে কাউখালী থানা পুলিশের অবস্থান কঠোর। মাদক ব্যবসায়ী কিংবা মাদক সরবরাহের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%