০৪:৫৫ পি.এম
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৩ শিশু। নিহত শিশুরা ঢাকা, ময়মনসিংহ এবং মৌলভীবাজার জেলার। একই সময়ে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৫ জন।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী এই তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হামে এবং হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৬৮৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৩ শিশুর মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে ঘটেছে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন ৫৯৩ জন।
এই সময়ের মধ্যে নিশ্চিত (পরীক্ষায় প্রমাণিত) হামে আক্রান্ত হয়েছে ১১ হাজার ২৯৭ জন। আরও জানা গেছে, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪ হাজার ৭৬৪ জন। ঢাকা বিভাগে আক্রান্ত এবং মৃত্যুর পরিমাণ সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৩০৮ জন, এবং আক্রান্ত ৫১ হাজার ২৬১ জন।
আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল
এই পরিসংখ্যান গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ২৩ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন