ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ট্রলের শিকার শিক্ষিকার পাশে দাঁড়ালেন দেশের সহকর্মীরা


ট্রলের শিকার শিক্ষিকার পাশে দাঁড়ালেন দেশের সহকর্মীরা

 

হালকা বাতাস বইছে। সেই বাতাসের মধ্যে এক নারী অল্প অল্প হাঁটছেন, তার আঁচল উড়ছে। ব্যাকগ্রাউন্ডে বাজছে বাংলাদেশের জনপ্রিয় গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’।

গত বৃহস্পতিবার, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রাণী পাল এই ভিডিও শেয়ার করেন।

আরও পড়ুন: গাইবান্ধায় রাস্তা বিরোধে পিটিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় ব্যক্তির মৃত্যু

তার এই ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অংশের সমালোচনা শুরু হয়েছে। ফলে ট্রল ও সাইবার বুলিংয়ের শিকার হন তিনি। এবার এর প্রতিবাদে দেশের বিভিন্ন এলাকা থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকারা একই গানে রিলস তৈরি করে ফেসবুকে পোস্ট করছেন।

গত দুই দিন ধরে ফেসবুকে ডিফরেন্ট টাচের এই সিগনেচার গানটি ব্যবহার করে সারা দেশের শিক্ষিকারা রিলস পোস্ট করেছেন। এসব ভিডিওতে তাদের কর্মস্থল, বিদ্যালয় প্রাঙ্গণ কিংবা ব্যক্তিগত পরিবেশে হাঁটতে দেখা যাচ্ছে।

তারা তাদের পোস্টে লিখছেন, শিক্ষকতার পেশাগত পরিচয়ের পাশাপাশি ব্যক্তিগত অনুভূতি ও সৃজনশীল প্রকাশের স্বাধীনতাও সম্মান পাওয়ার দাবি রাখে।

মজার ব্যাপার হলো, এই শ্রাবণ মাসের মতোই ১৯৮৭ সালে আরেক শ্রাবণে খুলনায় বসে গানটি লিখেছিলেন গীতিকার ও সুরকার আশরাফ বাবু। এই রোমান্টিক গানটি এত বছরের পর, আবার এই শ্রাবণে হয়ে গেল প্রতিবাদের ভাষা!

আরও পড়ুন: মেসার্স উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকি

সামিয়া শিকদার নামের এক শিক্ষিকা ফেসবুকে লিখেছেন, ‘বিউটি রাণী পাল ম্যাডামকে হেনস্তার চেষ্টা সফল হয়নি। আজ প্রতিটি সাহসী শিক্ষকই একেকজন বিউটি রাণী পাল। আমরা মাথা নত করব না, সম্মান নিয়ে এগিয়ে যাব।’

পোস্টটিতে তিনি #BeautyRaniPal, #RespectTeachers, #TeacherUnity, #StandWithTeachers, #EducationMatters এবং #TeachersAreNationBuilders হ্যাশট্যাগ ব্যবহার করেন।

কুমিল্লার শিক্ষিকা লায়লা নূর পিংকি একই গানটি ব্যবহার করে ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের ভিডিওর কারণে দেশবাসী অন্তত কিছুটা হলেও লায়লা, মামুন আর চাচাদের কটাক্ষপূর্ণ ভিডিও থেকে মুক্তি পেয়েছে। সে ক্ষেত্রে শিক্ষকরা কিছুটা হলেও ধন্যবাদ পাওয়ার যোগ্য।’

তিনি আরও লেখেন, ‘ডিজিটাল এই প্রতিবাদ প্রমাণ করে দিয়েছে, যেখানেই অন্যায় হবে, সেখানে শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাবে। আমাদের এই ঐক্য ধরে রাখতে হবে। সমালোচনা করুন, তবে সেটা হতে হবে যৌক্তিক। আজাইরা সমালোচনার ফল তো দেখলেন? হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সব শিক্ষকরা বেরিয়ে এলেন। যেসব শিক্ষকরা কোন সময় লজ্জায় ভিডিও দিতেন না, তাদের প্রতিভাও বিকশিত হয়েছে। যাক, দিনশেষে আমরা সবাই শিক্ষক। আগামীকাল থেকে আমাদের আবার শ্রেণিকক্ষে দেখা হবে।

আরও পড়ুন: ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মা-বাবাকে কাঁচির আঘাতে হত্যার অভিযোগ, ছেলে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


মা-বাবাকে কাঁচির আঘাতে হত্যার অভিযোগ, ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা-বাবাকে হত্যা করার হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ একমাত্র ছেলে মিরাজ দাশকে (৩১) গ্রেপ্তার করেছে। পাশাপাশি, হত্যাকাণ্ডের জন্য ব্যবহৃত কাঁচিটিও উদ্ধার করা হয়েছে।

এটি ঘটে শনিবার (২৫ জুলাই) দুপুরে আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে।

রবিবার (২৬ জুলাই) দুপুরে আনোয়ারা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মিরাজের মা-বাবার সঙ্গে দ্বন্দ্ব চলছিল। ঘটনার দিন দুপুরে, একটি বাগবিতণ্ডার সময় তিনি ঘরে থাকা একটি কাঁচি দিয়ে প্রথমে তার মা কল্পনা দাশ গুপ্তকে আঘাত করেন। এরপর, তার মাকে রক্ষা করতে এগিয়ে এলে বাবা স্বপন দাশ গুপ্তকেও একই কাঁচি দিয়ে আঘাত করেন।

এই আঘাতে ঘটনাস্থলেই কল্পনার মৃত্যু ঘটে। গুরুতর আহত স্বপনকে স্থানীয়রা আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ঘটনার পরে, অভিযুক্ত মিরাজ নিজ কক্ষে অবস্থান করেছিলেন। পরে পুলিশ তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচি উদ্ধার করা হয় বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

পুলিশের মতে, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে যে, পারিবারিক কলহ ও দীর্ঘদিনের মানসিক ক্ষোভের কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, নিহত স্বপন দাশ গুপ্তের ভাই তপন দাশ গুপ্ত বাদী হয়ে আনোয়ারা থানায় হত্যা মামলা করেছেন। এরপর, অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলতি অর্থবছরে রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ ৬৩.৪ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


চলতি অর্থবছরে রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ ৬৩.৪ বিলিয়ন ডলার

চলতি অর্থবছরের জন্য পণ্য ও সেবাখাত মিলিয়ে মোট ৬৩.৪ বিলিয়ন ডলার রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

রবিবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, মন্ত্রণালয়ের নির্ধারণ করা লক্ষ্যমাত্রার মধ্যে ৫৫.২ বিলিয়ন ডলার পণ্য রফতানি থেকে অর্জিত হবে। বাকি ৮.২ বিলিয়ন ডলার আসবে সেবা খাত থেকে।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি : এস এম জিলানী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি : এস এম জিলানী

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। গত জাতীয় সংসদ নির্বাচনে দেশের ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

রবিবার (২৬ জুলাই) কোটালীপাড়া পল্লী উন্নয়ন একাডেমি হলরুমে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী বলেন, ‘আমরা আমাদের নেতাকর্মীদের কখনো বলিনাই যে আপনারা ভোটকেন্দ্রে গিয়ে জাল ভোট দেবেন। আমরা নেতাকর্মীদের বলেছিলাম, আপনারা ভোটারদের কেন্দ্রে নিয়ে আসবেন। ভোটাররা কেন্দ্রে এসে তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করেছেন। নির্বাচনের সময় বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান জাতির সামনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটারদের আঙুল থেকে কালি মোছার আগেই তিনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বলেছিলেন ১০ হাজার টাকা করে কৃষিঋণ সুদসহ মওকুফ করে দেবেন। নির্বাচিত হয়ে তিনি তা করেছেন।

প্রধানমন্ত্রী ফ্যামিলি ও কৃষক কার্ডের কথা বলেছিলেন। ইতিমধ্যে ফ্যামিলি ও কৃষক কার্ড শুরু হয়েছে। অর্থাৎ বিএনপি মানুষের কাছে যে প্রতিশ্রুতি দেয় সেটি বাস্তবায়ন করে।’

 

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপি'র সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদারসহ উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌরসভার সিরিয়ার নেতৃবৃন্দ বক্তব্য দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের স্বার্থে ট্রাম্পের বিরোধিতা করতেও পিছপা হবো না : ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


দেশের স্বার্থে ট্রাম্পের বিরোধিতা করতেও পিছপা হবো না : ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, যদি দেশের জাতীয় স্বার্থ রক্ষা করতে হয় তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করতেও তিনি প্রস্তুত রয়েছেন।

তিনি এই কথা বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেশটির সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে।

এই সময় তিনি বলেন, ট্রাম্পের সঙ্গে তার প্রথম আলাপচারিতা ছিল অনেক ভালো এবং তিনি তাকে ‘খুবই আন্তরিক’ মনে করেছেন।

তবে, মার্কিন প্রেসিডেন্টকে তিনি বিশ্বাস করেন কিনা, এই প্রশ্ন দুবার করার পরও বার্নহ্যাম কিছু বলেননি। তবে উত্তরে তিনি উল্লেখ করেন, ‘পৃথিবী তো পরিবর্তনশীল, তাই না? আর পরিস্থিতি যেমন এগোবে, আপনাকে সেভাবেই তার জবাব দিতে হবে।’

প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেন, ‘আমি কোনো অবস্থাতেই বলতে পারি না যে আমি তার (ট্রাম্পের) ভিন্নমত গ্রহণ করব না। যুক্তরাজ্যের জন্য সঠিক এমন কোনো ভিন্ন ধারণা আমাকে তুলে ধরতে হবে। আমার শক্তি হলো মানুষের, জনগণের কাছাকাছি থাকা, প্রধানমন্ত্রী হিসেবেও এর কোনো পরিবর্তন হবে না।’

ট্রাম্পের সমালোচনা করা সঠিক হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘অবশ্যই।’

তিনি বলেন, প্রয়োজন হলে নিজের মতামত প্রকাশ করতে পিছপা হবেন না। তিনি আরও জানান, ‘অন্য সব কিছুর আগে, আপনাকে নিজের জাতীয় স্বার্থ রক্ষা করতে হবে। এই কাজটি সঠিকভাবে করতে হলে এটাই আপনার করণীয়।’

এর আগে সাবেক সরকারের অর্থমন্ত্রী জন হিলি পদত্যাগের সময় বলেছিলেন, ২০৩০ সালের মধ্যে প্রতিরক্ষা খাতে জিডিপির ৩ শতাংশ ব্যয়ের প্রতিশ্রুতি না দিলে দেশ নিরাপদ থাকবে না। তবে সরকার ঠিক কবে জিডিপির ৩ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী কোনো নির্দিষ্ট তারিখের প্রতিশ্রুতি দেননি। কিন্তু বার্নহ্যাম বলেন, ‘প্রতিরক্ষা ব্যয়ের গুরুত্ব অপরিহার্য এবং এ বিষয়ে তিনি (জন হিলি) যে অবস্থান নিয়েছিলেন, সে সম্পর্কে সম্পূর্ণ অবগত হয়েই আমি আমার নতুন চ্যান্সেলরকে নিয়োগ দিয়েছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%