০৫:৩৪ পি.এম
জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ১৭ জনের হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলা পরিচালনার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ অক্টোবর তারিখের মধ্যে সময় দিয়েছে।
সোমবার, চারজন আসামিকে হাজির করার পর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই আদেশ জারি করেন। আদালতে রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।
এর পূর্বে, ২২ জুলাই এ মামলার চারজন আসামিকে আদালতে হাজির করার নির্দেশনা দিয়েছিলেন ট্রাইব্যুনাল।
আরও পড়ুন: দেশের অর্থনীতি তিন কাঠামোগত ফাঁদে আটকে, দারিদ্র্য ও বিনিয়োগে স্থবিরতা
অভিযুক্ত আসামিরা হলেন- ঢাকা-৫ আসনের সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম খান।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় আটজন এবং ২০ জুলাই আরও নয়জনকে হত্যা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন