প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শুটিং চলাকালে দুর্ঘটনার কারণে গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। একটি নাচের দৃশ্য ধারণ করার সময় তিনি পড়ে গিয়ে তার হিপ টেন্ডনে গুরুতর আঘাত পান। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, রাশমিকাকে অন্তত ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
দুর্ঘটনার পর দ্রুত রাশমিকাকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, সুস্থ হয়ে উঠতে তার নির্দিষ্ট পুনর্বাসন (রিহ্যাবিলিটেশন) প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
রাশমিকা নিজেই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি বলেন, ‘হ্যাঁ, ঘটনাটি সত্যি। তবে আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। আমার খোঁজ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’
এ চোটের কারণে আপাতত তার আসন্ন প্যান-ইন্ডিয়া সিনেমা ‘রানাবালি’ ও ‘মাইসা’র শুটিং পিছিয়ে যেতে পারে বলে জানা গেছে।
চিকিৎসকদের মতে, এ ধরনের টেন্ডনের আঘাত সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের মধ্যে বেশি দেখা যায়। তবে অভিনয়শিল্পীদের মধ্যে এমন গুরুতর চোট তুলনামূলক বিরল।
রাশমিকার এই দুর্ঘটনার পর আবারও তেলুগু চলচ্চিত্র শিল্পে শুটিং সেটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক সময়ে শুটিং করতে গিয়ে রাম চরণ, জুনিয়র এনটিআর, নন্দামুরি বালাকৃষ্ণ, পবন কল্যাণ ও প্রভাসসহ একাধিক তারকা আহত হয়েছেন। অনেক ক্ষেত্রেই তারা নিজেরাই স্টান্ট দৃশ্যে অংশ নেওয়ার ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন