প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ৩ আগস্ট, ২০২৬ : নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যের কাসুয়ার দাজি গ্রামসহ একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়ে অন্তত ৫২ জনকে বন্দুকধারীরা অপহরণ করেছে, যার মধ্যে শিশুও রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার এএফপিকে এই তথ্য জানানো হয়েছে।
শুক্রবার গভীর রাতে মোটরসাইকেলে করে হামলাকারীরা প্রথমে গ্রামের উপকণ্ঠে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে অস্ত্র লুট করে এবং একটি সামরিক টহলযানে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা গ্রামে ঢুকে একের পর এক বাড়িতে গিয়ে লোকজনকে অপহরণ করতে থাকে। প্রথম দিকে শতাধিক মানুষকে অপহরণ করা হলেও পরবর্তী সময়ে কিছু জনকে মুক্তি দেওয়া হয় এবং শেষে ৫২ জনকে আটক রাখা হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি যাচাই করার পর জানা গেছে, হামলায় কোন সেনাসদস্য অপহৃত হননি। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে মুখপাত্র ওলানিই ওসোবা জানান, সেনারা হামলা প্রতিহত করতে গিয়ে একজন সেনা এবং একজন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন এবং অজ্ঞাতসংখ্যক বাসিন্দাকে অপহরণ করা হয়েছে।
উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় সক্রিয় সশস্ত্র অপরাধী গোষ্ঠীগুলো মুক্তিপণের জন্য অপহরণ, গ্রাম আক্রমণ, গবাদিপশু লুট এবং অবৈধ খনন কার্যক্রমে জড়িত রয়েছে। জামফারা এই ধরনের হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্যগুলোর মধ্যে অন্যতম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন