০৪:০৮ পি.এম
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু ঘটেছে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২২৫ জনে পৌঁছেছে।
এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে চলতি বছর দেশে মোট ১ হাজার ২৮২ জন মারা গেছে। এই মৃতদের মধ্যে ১০০ জন নিশ্চিত হামে এবং ৯০২ জন হামের উপসর্গে মারা গেছেন।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন জোরদারে সহযোগিতার প্রতিশ্রুতি
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে ১ হাজার ১৭৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর ১০৫ শিশু মারা গেছে। ফলে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৮২ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৩৮ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৭ জনের। মোট ১ হাজার ২২৫ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১২ হাজার ৯৭৯ জন। এর মধ্যে ২ লাখ ৪ হাজার ৪৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৪০ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৪৪২ জনের।
আরও পড়ুন: ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আরো এক কয়েদির মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন