ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইসির নতুন জনসংযোগ পরিচালক হলেন আব্দুল মমিন সরকার


ইসির নতুন জনসংযোগ পরিচালক হলেন আব্দুল মমিন সরকার

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে সংযুক্ত উপসচিব মো. আব্দুল মমিন সরকারকে নতুন পরিচালক (জনসংযোগ) হিসেবে বদলি করা হয়েছে।

আজ রোববার ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে ইসির বর্তমান পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক’কে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।

আরও পড়ুন: ‘ক্ষমতা বাড়লো বা কমলো, তার চেয়ে জরুরি শিক্ষা-স্বাস্থ্যের সংস্কার ও কর্মসংস্থান’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টি-টোয়েন্টিতে শীর্ষস্থান পুনরুদ্ধার ভারতের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


টি-টোয়েন্টিতে শীর্ষস্থান পুনরুদ্ধার ভারতের

টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম দুটি সিরিজে ভারতীয় দল পরপর হেরেছে। আয়ারল্যান্ডের কাছে ০-২ এবং ইংল্যান্ডের কাছে ০-৪ ব্যবধানে হারানোর ফলে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) র‌্যাংকিংয়ে তারা শীর্ষ স্থান খুইয়ে ফেলেছিল।

তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হতেই ভারতীয় দলের গৌতম গম্ভীরের শিষ্যরা আবারও শীর্ষস্থানে ফিরে এসেছে।

শনিবার অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারত ৯০ রানের বড় ব্যবধানে জিম্বাবুয়েকে পরাজিত করেছে। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছেন শ্রেয়াস আইয়ারা। রবিবার তৃতীয় ম্যাচে হেরেও সিরিজ জিতে দেশে ফিরবেন তারা।

তবে ভারত শেষ টি-টোয়েন্টি ম্যাচটি বিশ্বের এক নম্বর দল হিসেবেই খেলতে নামবে। আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন র‌্যাংকিং প্রকাশ করে, তাতে ইংল্যান্ডকে টপকে আবার শীর্ষে উঠে এসেছে ভারত। বলা যায়, গৌতম গম্ভীরের দলকে আবার শীর্ষে পৌঁছে দেয়ার জন্য কোচ ভিভিএস লক্ষ্মণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ভারত এবং ইংল্যান্ড দুই দলেরই রেটিং ২৬৮ হলেও ভারতের পয়েন্ট ১৬০৮৮। অপরদিকে, দ্বিতীয় স্থানে নেমে আসা ইংল্যান্ডের পয়েন্ট হচ্ছে ১০১৮৬। তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, যাদের রেটিং ২৬০। চতুর্থ স্থানে থাকা নিউ জ়িল্যান্ডের রেটিং ২৪৭। বিশ্বকাপ রানার্স দক্ষিণ আফ্রিকা পঞ্চম স্থানে রয়েছে। তাদের রেটিং হচ্ছে ২৪৪। ক্রমতালিকায় প্রথম দুই স্থানের ছাড়া আর কোনো স্থানে পরিবর্তন হয়নি।

আইসিসির টি-টোয়েন্টি ক্রমতালিকায় ষষ্ঠ স্থানে পাকিস্তান রয়েছে, যাদের রেটিং ২৪০। সপ্তম স্থানে ২৩৪ রেটিং নিয়ে ওয়েস্ট ইন্ডিজ। অষ্টম স্থানে বাংলাদেশ, তাদের রেটিং ২২৪। নবম স্থানে শ্রীলঙ্কার রেটিং ২২১ এবং দশম স্থানে আফগানিস্তানের রেটিং ২০। কয়েক দিন আগে ভারতের বিরুদ্ধে সিরিজ জেতা আয়ারল্যান্ড তালিকায় ১১ নম্বরে জায়গা করে নিয়েছে। আইরিশদের রেটিং ২০৫। ১২ নম্বরে জিম্বাবুয়ে রয়েছে, তাদের রেটিং ২০২।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসডিজি অর্জনে আগামী পাঁচ বছরে প্রয়োজন অতিরিক্ত ৪২১ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


এসডিজি অর্জনে আগামী পাঁচ বছরে প্রয়োজন অতিরিক্ত ৪২১ বিলিয়ন ডলার

সরকারের হালনাগাদকৃত এসডিজি অর্থায়ন কৌশলের পর্যালোচনা অনুযায়ী, এই বিশাল পরিমাণ অর্থায়ন প্রয়োজন হবে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের কার্যালয়ের সহযোগিতায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) উক্ত কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় ডেভেলপমেন্ট ফাইন্যান্স অ্যাসেসমেন্ট (ডিএফএ) প্রতিবেদনের ফলাফল এবং সরকারের হালনাগাদকৃত এসডিজি অর্থায়ন কৌশল পর্যালোচনা করা হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই বিশ্লেষণ কাঠামো জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে অর্থায়ন নীতি, প্রতিষ্ঠান ও আর্থিক প্রবাহের কার্যকর সমন্বয়ে সহায়তা করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী বলেন, এসডিজি বাস্তবায়নের জন্য অবশিষ্ট সময় অত্যন্ত চ্যালেঞ্জিং। তিনি দাবি করেন যে, অর্থায়নের বড় ঘাটতি, সীমিত সময় এবং বৈশ্বিক অনিশ্চয়তা সত্ত্বেও বাংলাদেশ এ চ্যালেঞ্জ মোকাবিলা করে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, সুস্পষ্ট অগ্রাধিকার নির্ধারণ, সমন্বিত উদ্যোগ এবং কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরজনিয়াক বলেন, বৈশ্বিকভাবে উন্নয়ন অর্থায়নের সুযোগ সংকুচিত হলেও, কর-জিডিপি অনুপাত বৃদ্ধি এবং বেসরকারি খাতকে এসডিজি-সামঞ্জস্যপূর্ণ বিনিয়োগে উৎসাহিত করার মাধ্যমে বাংলাদেশের নিজস্ব অর্থায়ন সক্ষমতা বাড়ানোর সুযোগ রয়েছে।

সভাপতির বক্তব্যে ইআরডির অতিরিক্ত সচিব এ. এইচ. এম. জাহাঙ্গীর বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকালে একটি সমন্বিত ও বাস্তবভিত্তিক অর্থায়ন পরিকল্পনা অত্যন্ত জরুরি।

ইউএনডিপির উপ-আবাসিক প্রতিনিধি সোনালি দয়ারতেরœ বলেন, অর্থায়নের ঘাটতি পূরণে কার্যকর অর্থায়ন নীতি এবং শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলা প্রয়োজন।

তিনি জানান, বর্তমান বাস্তবতায় প্রচুর সম্পদ সংগ্রহের পাশাপাশি পরিকল্পনা প্রণয়নের শুরু থেকেই সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত ও নাগরিক সমাজকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান। তিনি বাংলাদেশের পরিবর্তিত অর্থায়ন পরিস্থিতি বিশ্লেষণ করে সরকারি ও বেসরকারি উভয় উৎস থেকে অর্থায়ন বাড়ানোর সম্ভাব্য কৌশল তুলে ধরেন।

তিনি জানান, ২০২৬-২৭ থেকে ২০২৯-৩০ অর্থবছর পর্যন্ত এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের জন্য অতিরিক্ত ৪২১ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। এই অর্থের বড় অংশ দেশীয় সরকারি ও বেসরকারি অর্থায়ন, জলবায়ু অর্থায়ন এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে সংগ্রহ করতে হবে।

যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর অর্থায়নে পরিচালিত ইউএনডিপির ক্লাইমেট ফাইন্যান্স নেটওয়ার্ক (সিএফএন) কর্মসূচির সহায়তায় আয়োজিত কর্মশালায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, ব্যাংকিং খাতের প্রতিনিধি, শিক্ষাবিদ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রাপ্ত মতামতের ভিত্তিতে ডেভেলপমেন্ট ফাইন্যান্স অ্যাসেসমেন্ট (ডিএফএ) প্রতিবেদন এবং এসডিজি অর্থায়ন কৌশল চূড়ান্ত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে

দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর বিয়ে করতে রাজি না হওয়ায় বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তাকে পুরুষাঙ্গ কেটে ও পেটে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগে গ্রেপ্তার প্রেমিকা বিউটি আক্তারকে (২৮) তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

রবিবার (২৬ জুলাই) শুনানির দিন ধার্য থাকায় আসামিকে কারাগার থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা রিমান্ডের এই আদেশ দেন।

জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা ও বনানী থানার উপপরিদর্শক তারেক হাসান গত ১৪ জুলাই আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ২৬ জুলাই দিন ধার্য করেন। আজ রিমান্ড শুনানিকালে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

হত্যাকান্ডের শিকার মামুন মিয়া বাংলাদেশ রেলওয়ের সেকেন্ড ক্লাস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ননদের মাধ্যমে মামুনের সঙ্গে বিউটির পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে বিষয়টি মামুনের পরিবারের জানা ছিল না।

সম্প্রতি চিকিৎসার কথা বলে বিউটি ঢাকায় এসে মহাখালীর টিবি গেট এলাকায় একটি কক্ষ ভাড়া নেন। গত ১১ জুলাই সকাল ১১টার দিকে বিউটির ডাকে সেখানে দেখা করতে যান মামুন।

এজাহারে আরো বলা হয়, সেখানে বিউটি তাকে বিয়ের জন্য চাপ দিলে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুপুর দেড়টার দিকে ফল কাটার ছুরি দিয়ে মামুনের গোপনাঙ্গ ও পেটে আঘাত করেন বিউটি। মামুনের ডাকচিল্কার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যা ৭টার দিকে মারা যান মামুন।

এ ঘটনার পর নিহত মামুনের চাচা মো. শমসের আলী বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ বিউটিকে গ্রেপ্তার করার পর গত ১২ জুলাই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থনীতি পুনরুদ্ধারে কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : শামা ওবায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


অর্থনীতি পুনরুদ্ধারে কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : শামা ওবায়েদ

ফ্যাসিবাদী আমলে অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল। সেখান থেকে পুনরুদ্ধারে সরকার অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

আজ রবিবার বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, ‘ট্রিলিয়ন ডলারের বাস্তবায়নে যেসব বিনিয়োগ দরকার সেটা দেশে আনতে কাজ করছি। ফ্যাসিবাদী আমলে অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল। সেখান থেকে পুনরুদ্ধার করা হচ্ছে।

অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার।’

তিনি বলেন, এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী দেশে যাতে অর্থনৈতিক কোনো সংকট না আসে, সে ব্যাপারে রুদ্ধদ্বার বৈঠক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নানা উদ্যোগ নিয়েও আলোচনা হয়।

তিনি বলেন, এরই মধ্যে ব্লু ইকোনমিতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করছে ইউরোপের দেশসমূহ।

বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিভিন্ন দিক আলোচনা করা হয়েছে। বিনিয়োগের প্রায়োরিটি খাত হিসেবে গার্মেন্টস, কৃষি, স্পোর্টস এগুলোতে জোর দেয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%