ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে


বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে

দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর বিয়ে করতে রাজি না হওয়ায় বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তাকে পুরুষাঙ্গ কেটে ও পেটে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগে গ্রেপ্তার প্রেমিকা বিউটি আক্তারকে (২৮) তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

রবিবার (২৬ জুলাই) শুনানির দিন ধার্য থাকায় আসামিকে কারাগার থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা রিমান্ডের এই আদেশ দেন।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা ও বনানী থানার উপপরিদর্শক তারেক হাসান গত ১৪ জুলাই আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ২৬ জুলাই দিন ধার্য করেন। আজ রিমান্ড শুনানিকালে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

হত্যাকান্ডের শিকার মামুন মিয়া বাংলাদেশ রেলওয়ের সেকেন্ড ক্লাস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ননদের মাধ্যমে মামুনের সঙ্গে বিউটির পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে বিষয়টি মামুনের পরিবারের জানা ছিল না।

সম্প্রতি চিকিৎসার কথা বলে বিউটি ঢাকায় এসে মহাখালীর টিবি গেট এলাকায় একটি কক্ষ ভাড়া নেন। গত ১১ জুলাই সকাল ১১টার দিকে বিউটির ডাকে সেখানে দেখা করতে যান মামুন।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

এজাহারে আরো বলা হয়, সেখানে বিউটি তাকে বিয়ের জন্য চাপ দিলে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুপুর দেড়টার দিকে ফল কাটার ছুরি দিয়ে মামুনের গোপনাঙ্গ ও পেটে আঘাত করেন বিউটি। মামুনের ডাকচিল্কার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যা ৭টার দিকে মারা যান মামুন।

এ ঘটনার পর নিহত মামুনের চাচা মো. শমসের আলী বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ বিউটিকে গ্রেপ্তার করার পর গত ১২ জুলাই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থনীতি পুনরুদ্ধারে কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : শামা ওবায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


অর্থনীতি পুনরুদ্ধারে কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : শামা ওবায়েদ

ফ্যাসিবাদী আমলে অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল। সেখান থেকে পুনরুদ্ধারে সরকার অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

আজ রবিবার বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, ‘ট্রিলিয়ন ডলারের বাস্তবায়নে যেসব বিনিয়োগ দরকার সেটা দেশে আনতে কাজ করছি। ফ্যাসিবাদী আমলে অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল। সেখান থেকে পুনরুদ্ধার করা হচ্ছে।

অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার।’

তিনি বলেন, এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী দেশে যাতে অর্থনৈতিক কোনো সংকট না আসে, সে ব্যাপারে রুদ্ধদ্বার বৈঠক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নানা উদ্যোগ নিয়েও আলোচনা হয়।

তিনি বলেন, এরই মধ্যে ব্লু ইকোনমিতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করছে ইউরোপের দেশসমূহ।

বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিভিন্ন দিক আলোচনা করা হয়েছে। বিনিয়োগের প্রায়োরিটি খাত হিসেবে গার্মেন্টস, কৃষি, স্পোর্টস এগুলোতে জোর দেয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরিয়ার প্রখ্যাত আরবি ভাষাবিজ্ঞানীর ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


সিরিয়ার প্রখ্যাত আরবি ভাষাবিজ্ঞানীর ইন্তেকাল

আরববিশ্বের প্রখ্যাত আরবি ভাষাবিজ্ঞানী শায়খ ড. মাজিন আবদুল কাদির আল-মুবারক ইন্তেকাল করেছেন। তিনি সিরিয়ার বিখ্যাত ভাষাবিজ্ঞানী ও ‘শাইখুন নুহাত’ তথা আরবি ব্যাকরণবিদদের পুরোধা হিসেবে পরিচিত ছিলেন।

মৃত্যুকালে তার বয়স ছিল ৯৬ বছর।

শনিবার (২৫ জুলাই) তিনি সিরিয়ার রাজধানী দামেস্কে মারা যান। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে সিরিয়ার শিক্ষা ও গবেষণা বিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এবং আরবি ভাষা একাডেমি। এ ছাড়া তার মৃত্যুর কারণে গভীর শোক জানিয়েছেন সিরিয়ার গ্র্যান্ড মুফতি শায়খ উসামা আর-রিফায়ি।

ড. মাজিন আবদুল কাদির ১৯৩০ সালে সিরিয়ার দামেশকে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা শায়খ আবদুল কাদির ছিলেন তৎকালীন দামেস্কেকে আরবি ভাষা ও ইসলামী শরিয়াহ বিষয়ক বড় পণ্ডিত। তার ভাই মুহাম্মদ আল-মুবারকও দামেশকের আরবি ভাষা একাডেমির অন্যতম সদস্য ছিলেন।

ড. মাজিন দামেস্কেকের বড় বড় আলেমদের কাছে পড়াশোনা করেন। তিনি ১৯৫২ সালে দামেশক বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেন। পরে তিনি টিচার্স কলেজ থেকে শিক্ষা বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেন। তিনি শায়খ সাঈদ আফগানি, শায়খ মুস্তফা আজ-জারকা, শায়খ মুহাম্মদ বাহজাহসহ প্রখ্যাত আলেমদের সান্নিধ্যে পড়াশোনা করেন। এরপর তিনি দামেশকের একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন।

১৯৫৪ সালে শিক্ষবৃত্তি নিয়ে মিসরের কায়রো বিশ্ববিদ্যালয়ে গমন করেন এবং সেখান থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৬০ সালে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। তাঁর পিএইচডি গবেষণার বিষয়বস্তু ছিল- ‘আর-রুম্মানি আন-নাহবি ফি দাওয়ি শরহিহি লিকিতাবি সিবাওয়াইহি’। ১৯৬৫ সালে সিরিয়ায় ফিরে দামেশক বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষকতা করেন।

ড. মাজিন আবদুল কাদির অ-আরবি ভাষীদের আরবি ভাষা পাঠদানের অন্যতম উদ্যোক্তা ছিলেন। এই লক্ষ্য বাস্তবায়নে দামেশক বিশ্ববিদ্যালয়ের আওতায় তিনি একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করে তা পরিচালনা করেন।

পরবর্তীতে বিভিন্ন সময় তিনি রিয়াদ বিশ্ববিদ্যালয়, লেবানন বিশ্ববিদ্যালয়, কাতার বিশ্ববিদ্যালয়, দুবাই ইসলামিক কলেজসহ অনেক প্রতিষ্ঠানে আরবি ভাষা বিভাগে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি আরবি ভাষা অভিধান নিয়েও কাজ করেন।

আরবি ভাষা ও গবেষণায় অনবদ্য অবদানের জন্য ২০২৫ সালে ড. মাজিন আবদুল কাদির সৌদি আরবের কিং সালমান গ্লোবাল একাডেমি ফর অ্যারাবিক ল্যাংগুয়েজ পুরস্কার লাভ করেন।

তথ্যসূত্র : আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলভারেজকে ছেড়ে দিয়ে বার্সার শক্তি বাড়াতে চায় না আতলেতিকো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


আলভারেজকে ছেড়ে দিয়ে বার্সার শক্তি বাড়াতে চায় না আতলেতিকো

চলতি গ্রীষ্মের দলবদলে সবচেয়ে আলোচনায় রয়েছে আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। স্প্যানিশ ক্লাব নগর প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ দীর্ঘদিন ধরে এই আর্জেন্টাইন তারকাকে নিয়ে দর-কষাকষিতে ছিল।

অবশেষে আতলেতিকো মাদ্রিদ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে। তারা আলভারেজকে বার্সেলোনার কাছে বিক্রি করবে না।

স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সেরের তথ্য অনুযায়ী, আতলেতিকো মাদ্রিদ হুলিয়ান আলভারেজকে বার্সেলোনার কাছে বিক্রি না করার সিদ্ধান্তে বদ্ধপরিকর। তারা প্রতিদ্বন্দ্বী দলকে আরও শক্তিশালী করতে চায় না।

আতলেতিকো মাদ্রিদ তাদের এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বার্সার জার্সি পরে দেখতে চায় না। লা লিগার শিরোপা লড়াইয়ে প্রতিপক্ষকে শক্তিশালী করার কোনো ইচ্ছে তাদের নেই বলে জানা গেছে।

এদিকে, বার্সেলোনা যেভাবে দলবদলের চেষ্টা চালিয়েছে, তাতে আতলেতিকো বোর্ড চরম অসন্তুষ্ট হয়েছে বলেও জানা গেছে।

 

প্রকাশিত সংবাদে জানা গেছে, যদি আতলেতিকো মাদ্রিদ আলভারেজকে বিক্রি করার সিদ্ধান্ত নেয়, তবে তারা কেবল প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের সাথেই আলোচনা করতে রাজি।

আর্সেনালের স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রে বার্তা এই চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বার্তা এর আগে ম্যানচেস্টার সিটি থেকে আলভারেজকে আতলেতিকোতে এনেছিলেন। খেলোয়াড়ের এজেন্টের সাথে তার সম্পর্ক দারুণ বলেও উল্লেখ করা হয়েছে।

 

আলভারেজের রিলিজ ক্লজ ৫০০ মিলিয়ন ইউরো হলেও, আর্সেনালের মতো বিদেশি ক্লাবের কাছে তাকে বিক্রি করতে আতলেতিকো কমপক্ষে ১০০ মিলিয়ন ইউরো দাবি করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় ২৫ হাজার গাছ রোপণের উদ্যোগ কৃষকদলের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


নওগাঁয় ২৫ হাজার গাছ রোপণের উদ্যোগ কৃষকদলের

নওগাঁ জেলার চলতি শ্রাবণ মাসে জেলা কৃষক দলের উদ্যোগে ২৫ হাজার গাছের চারা রোপণ করার কথা জানিয়েছেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নওগাঁ জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন তথা গ্রামে-গ্রামে কৃষকদলের নেতাকর্মীরা এই কর্মসূচি বাস্তবায়ন করছেন।

এ প্রেক্ষিতে রবিবার সকালে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসটার্মিনাল এলাকায় মাতাজী মোড়ে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে যোগ দেন তিনি। সেখানে সড়কের পাশে নিম গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তারা প্রকৃতির ভারসাম্য রক্ষার গুরুত্ব আরোপ করে সকলকে বৃক্ষ রোপণে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানের সময় অন্তত এক হাজার নারী ও পুরুষের মাঝে প্রত্যেককে একটি করে গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা কৃষকদলের আহবায়ক মমিনুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

এছাড়া অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামনুর রহমান রিপন, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, নূরে আলম মিঠু, বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডেসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%