ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বে দূষণের শীর্ষে রয়েছে জাকার্তা, ঢাকার বাতাসে কি স্বস্তি নাকি শঙ্কা?


বিশ্বে দূষণের শীর্ষে রয়েছে জাকার্তা, ঢাকার বাতাসে কি স্বস্তি নাকি শঙ্কা?

বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শহরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তবে একই সময়ে রাজধানী ঢাকার বায়ুর মান তুলনামূলকভাবে সহনীয় পর্যায়ে রয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে আইকিউএয়ারের সবশেষ সূচকে দেখা যায়, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) স্কোর ৯৬। এ স্কোর বায়ুর মানকে ‘মাঝারি’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করে, যা সাধারণ মানুষের জন্য গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়।

এ স্কোর অনুযায়ী বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান ১২তম। বিশেষজ্ঞদের মতে, যানবাহন থেকে নির্গত ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি এবং শিল্পকারখানার নির্গমন দীর্ঘদিন ধরে রাজধানীর বায়ুদূষণের প্রধান উৎস হিসেবে ভূমিকা রেখে আসছে। ফলে সাময়িক উন্নতি দেখা গেলেও দূষণ নিয়ন্ত্রণে টেকসই উদ্যোগের প্রয়োজনীয়তা এখনও রয়ে গেছে।

আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

এদিকে, একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে থাকা জাকার্তার স্কোর ১৬৬। এ ছাড়া, ১৬৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, ১৬০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো, ১৫১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর এবং পঞ্চম অবস্থানে থাকা ভারতের রাজধানী দিল্লির স্কোর ১৩৮।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমতায় শেষ হলো ইরান-নিউজিল্যান্ড প্রথমার্ধ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৮:০২ এম


সমতায় শেষ হলো ইরান-নিউজিল্যান্ড প্রথমার্ধ

গ্রুপ 'জি'-এর ম্যাচে ইরান ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে। প্রথম হাফ শেষে খেলায় সমতা ১-১ অবস্থানে রয়েছে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই দলের মধ্যে যে বড় পার্থক্য রয়েছে, তা মাঠে বোঝার উপায় নেই। ম্যাচের সপ্তম মিনিটে নিউজিল্যান্ডের ইলিয়াস জাস্ট ইরানকে চমকে দিয়ে তাদের এগিয়ে দেন। এরপর ইরান নিজেদের গুছিয়ে আক্রমণ সাজাতে শুরু করে।

কিন্তু নিউজিল্যান্ডের ডিফেন্স ভাঙতে ব্যর্থ হচ্ছিল তারা। তবে ইরান সমতায় ফিরতে বেশি দেরি করেনি। ৩২তম মিনিটে দারুণ একটি গোলের মাধ্যমে সমতা আনেন রামিন রেজাইয়ান। এরপর যোগ করা সময়ে ইরান একটি গোল পেলেও তা অফসাইডে বাতিল হয়ে যায়।

প্রথমার্ধ শেষে দুই দলই সমান মানের খেলছে। এখন দেখার বিষয়, দ্বিতীয় হাফে ম্যাচের ফলাফল কেমন হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের সঙ্গে চুক্তিটি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে, বিস্তারিত দ্রুত প্রকাশ করা হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৮:১৪ এম


ইরানের সঙ্গে চুক্তিটি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে,  বিস্তারিত দ্রুত প্রকাশ করা হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, একটি প্রাথমিক চুক্তি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে, যা ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য। তিনি জানান, এই চুক্তির বিস্তারিত বিবরণ ‘খুব শিগগিরই’ প্রকাশ করা হবে।

সোমবার (১৬ জুন) জি৭ শীর্ষ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলোচনার সময় ট্রাম্প বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এটি স্বাক্ষরিত হয়েছে, চুক্তিটি পুরোপুরি স্বাক্ষরিত হয়েছে।’

ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারাও চুক্তির বিষয়বস্তু সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য দিতে শুরু করেছেন। তারা জানিয়েছেন যে, শুক্রবার হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া হবে—যেদিন জেনেভায় চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে।

তারা আরও বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কারিগরি আলোচনা এই সপ্তাহে শুরু হবে, তবে নিষেধাজ্ঞা শিথিলকরণ বা সম্পদ হস্তান্তরের বিষয়টি চুক্তির অধীনে ইরানের প্রতিশ্রুতি পূরণের ওপর নির্ভর করবে।

এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সোমবার সিএনএন-এর জেক ট্যাপারকে বলেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি (এমওইউ) ‘প্রায় দেড় পৃষ্ঠার’ এবং এটি একটি খুবই সাধারণ দলিল।

ভ্যান্স আরও বলেন, এর অনেক বিস্তারিত বিষয় ভবিষ্যতের আলোচনার সময় ঠিক করা হবে। তিনি বলেন, ‘বেশ কিছু বিষয়ে, আমাদের প্রযুক্তিগত আলোচনার পর্যায়ে এই বিষয়গুলো ঠিক করতে হবে, তবে এই এমওইউ যা করে তা হলো এমন একটি কাঠামো তৈরি করা, যার মাধ্যমে ইরানীরা চুক্তির অধীনে তাদের বাধ্যবাধকতা পূরণের মাধ্যমে এর সুফল লাভ করে।’

নথিটির প্রথম অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে ইরান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ হবে। এর মধ্যে সন্ত্রাসী সংগঠনগুলোকে অর্থায়ন বন্ধ করাও অন্তর্ভুক্ত। ভ্যান্স জানান।

ভ্যান্স বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা পারমাণবিক অস্ত্র তৈরি না করার একটি যাচাইযোগ্য অঙ্গীকার করবে।’

এদিকে, মার্কিন কর্মকর্তারা বলেছেন, ট্রাম্প, ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ ইলেকট্রনিকভাবে এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। তারা আরও ইঙ্গিত দিয়েছেন, বুধবারের মধ্যে চুক্তিটির আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হতে পারে - যদিও ট্রাম্প বলেছেন, শুক্রবারের অনুষ্ঠানের পর চুক্তির পূর্ণাঙ্গ পাঠ প্রকাশ করা হবে।

ট্রাম্প বলেন, ‘এটি একটি অত্যন্ত শক্তিশালী দলিল, আমি চাই এটি প্রকাশ করা হোক।’

এই চুক্তির ফলে যুদ্ধবিরতি আরও ৬০ দিনের জন্য বাড়ানো হবে। এই সময়ের মধ্যে উভয় পক্ষ একটি চূড়ান্ত চুক্তির বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবে।

রোববার এই যুগান্তকারী সাফল্যের ঘোষণা দিয়ে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, যার দেশ মধ্যস্থতা করছিল, বলেন যে এতে লেবাননসহ সকল ফ্রন্টে সামরিক অভিযানের অবিলম্বে ও স্থায়ী সমাপ্তি অন্তর্ভুক্ত রয়েছে।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৮:১৫ এম


আজকের নামাজের সময়সূচি

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম হলো নামাজ। এই পঞ্চস্তম্ভের মধ্যে নামাজ দ্বিতীয়। এ কারণে, নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা অত্যন্ত জরুরি।

মঙ্গলবার (১৬ জুন) তারিখে, ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকার জন্য নামাজের সময়সূচি নিম্নরূপ-

জোহর- ১২:০২ মিনিট

আসর- ৪:৩৮ মিনিট

মাগরিব- ৬:৫০ মিনিট

এশা- ৮:১৬ মিনিট

উল্লিখিত সময়ের সঙ্গে বিভিন্ন বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে। সেগুলো হলো-

যোগ করতে হবে:

খুলনা: ৩ মিনিট।

রাজশাহী: ৭ মিনিট।

রংপুর: ৮ মিনিট।

বরিশাল: ১ মিনিট।

বিয়োগ করতে হবে:

চট্টগ্রাম: ৫ মিনিট।

সিলেট: ৬ মিনিট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদা না দেয়ায় ব্যাংক কর্মকর্তাসহ চারজনকে মারধর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৮:১৬ এম


চাঁদা না দেয়ায় ব্যাংক কর্মকর্তাসহ চারজনকে মারধর

ময়মনসিংহে চাঁদা না দেয়ার কারণে এবং নির্মাণাধীন ভবনের মালামাল স্থানীয়দের কাছ থেকে না কেনার কারণে এক ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রীসহ মোট চারজন মারধরের শিকার হয়েছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সিসিটিভি ফুটেজ। ঘটনার পর সোমবার (১৫ জুন) দুপুরে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শেরপুর জেলার বাসিন্দা নজরুল ইসলাম ময়মনসিংহ নগরের চরপাড়া জনতা ব্যাংকে কর্মরত। ২০২৩ সালে তিনি নগরের ময়নার মোড় এলাকায় চার শতক জমি ক্রয় করে ৬-৭ মাস আগে পাঁচতলা ফাউন্ডেশনের একটি বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। এরপর স্থানীয় সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি ও তার একটি দল নজরুল ইসলামকে চাঁদা দিতে এবং নির্মাণ কাজে ব্যবহৃত মালামাল তাদের কাছ থেকে কেনার জন্য দাবি জানায়।

তবে নজরুল ইসলাম এতে রাজি না হয়ে নিজের পছন্দমতো মালামাল কিনে বাড়ি নির্মাণ চালিয়ে যান। এতে ক্ষুব্ধ হয়ে সাইফুল ইসলাম ও তার সহযোগীরা বিভিন্ন সময় তাদের কাছে মালামাল না কিনলে নির্মাণ কাজ করতে দেয়া হবে বলে একাধিকবার হুমকি দেয়। গত রোববার বিকেলে আবারও বাড়িতে গিয়ে মালামাল কিনতে চাপ দেওয়া হয়। নজরুল ইসলাম সেদিন রাজি না হলে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হামলা চালানো হয়।

এ ঘটনায় নজরুল ইসলাম, তার স্ত্রী মাসুমা হায়াত, তার ভাই আজিজুল ইসলাম এবং প্রতিবেশী ব্যাংক কর্মকর্তা সাকিম আহম্মেদ আহত হন। হামলাকারীরা সুইচ গিয়ার চাকু দিয়ে সাকিম আহম্মেদের মাথায় আঘাত করে এবং অন্যান্যদের মারধর করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে তিনজন ব্যক্তি হঠাৎ করে দাঁড়িয়ে থাকা তিনজনের ওপর হামলা চালায়। এরপর আরও কয়েকজন যোগ দেয় এবং এলোপাতাড়া মারধর শুরু করে। এক পর্যায়ে চাকু নিয়ে আরও কয়েকজন হামলায় অংশ নেয়। এ সময় ব্যাংক কর্মকর্তার স্ত্রী এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়।

নজরুল ইসলামের স্ত্রী মাসুমা হায়াত বলেন, ‘আমি একাই বাসায় থাকি। কয়েকদিন পরপর কয়েকজন এসে হুমকি দিয়ে যেত।’ তিনি আরও বলেন, ‘গতকাল ময়নার মোড়ের দিক থেকে কয়েকজন এসে হঠাৎ করে আমাদের ওপর হামলা চালায়। আমি প্রতিবাদ করতে গেলে আমাকে মারধর করা হয়। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’

ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘আমি ব্যাংক ঋণ নিয়ে বাড়ি করছি। তারা এসে বলছে চাঁদা দিতে হবে, নাহলে তাদের কাছ থেকেই মালামাল নিতে হবে।’ তিনি জানান, ‘আমি ভেবেছিলাম হুমকি পর্যন্তই থাকবে। কিন্তু এভাবে হামলার শিকার হব; একজন অফিসার হিসেবে এটা আমি কল্পনাও করিনি। আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

আহত সাকিম আহম্মেদ জানান, ‘আমরা তিনজন দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ ৫-৭ জন দৌড়ে এসে আমাদের ওপর হামলা করে। এক পর্যায়ে একজন আমার মাথায় চাকু দিয়ে আঘাত করে।’

ঘটনার পর থেকে অভিযুক্ত সাইফুল ইসলাম আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে এবং তার মোবাইল ফোনও বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। মো. সাইফুল ইসলাম নগরের বলাশপুর কলমিস্ত্রি মোড় এলাকার বাসিন্দা।

এ ঘটনায় সোমবার দুপুরে নজরুল ইসলাম বাদী হয়ে সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে চাঁদা না দেয়ার কারণে হামলার কথা উল্লেখ করা হয়েছে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘বাড়ি নির্মাণ নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%