ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

সেশনজট দূর ও সময়োপযোগী পাঠ্যক্রমে জোর দিচ্ছে সরকার: মিলন


সেশনজট দূর ও সময়োপযোগী পাঠ্যক্রমে জোর দিচ্ছে সরকার: মিলন

শিক্ষা উপদেষ্টা ড. এ এন এম এহছানুল হক মিলন বলেন, দেশের জনমিতিক সুবিধা (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) পুরোপুরি কাজে লাগাতে সরকার সেশনজট দূরীকরণ, পাঠ্যক্রম সংস্কার এবং শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে শিক্ষা সম্পন্ন নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি আজ সাভারে একটি আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন, যা ‘গণ বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে আয়োজিত হয়েছিল।

শিক্ষা উপদেষ্টা আরও বলেন, দেশের সিলেবাস ও পাঠ্যক্রম প্রণয়নের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কমিটি সমন্বিতভাবে কাজ করছে যাতে আধুনিক, যুগোপযোগী ও বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা যায়।

আরও পড়ুন: মিষ্টির আসনে উপনির্বাচনের জন্য এমপিদের স্বাক্ষরের তালিকা চায় ইসি

ড. মিলন বলেন, দুই বছরের কোর্স দুই বছরেই শেষ হতে হবে। একইভাবে, ছয় বছর বয়সে বিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থী যেন ১৮ বছর বয়সের মধ্যে ১২ বছরের শিক্ষাজীবন সম্পন্ন করে উচ্চ মাধ্যমিক স্তর শেষ করতে পারে, সে লক্ষ্যেই বর্তমানে কাজ চলছে।

তিনি জানান, ‘কোনো ধরনের সেশনজট থাকবে না। আমাদের সন্তানদের মূল্যবান সময় অকারণে নষ্ট হতে দেওয়া যাবে না। অর্থাৎ, দেশের জনমিতিক সুবিধা যাতে পুরোপুরি কাজে লাগানো যায়, সে লক্ষ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

অতীতের কিছু উদাহরণ তুলে ধরে শিক্ষা উপদেষ্টা বলেন, আগে সরকারি কর্মকর্তারা খিচুড়ি রান্না শেখা কিংবা কচুরিপানা পরিষ্কার করার মতো বিষয়ে বিদেশ সফরে যেতেন। সেই সময় বর্তমানে নেই।

তিনি উল্লেখ করেন, সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা ব্যবস্থার চারটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে সংস্কৃতি, খেলাধুলা, পারিবারিক মূল্যবোধ এবং আনন্দময় শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন, যা প্রধান উপদেষ্টারও বিশেষ অগ্রাধিকার।

আরও পড়ুন: রূপপুর পারমাণু বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের তৃতীয় চালান

ড. মিলন আরও বলেন, প্রধানমন্ত্রী এমন একটি নতুন প্রজন্ম গড়ে তুলতে চান, যারা শিক্ষাকে আনন্দের সঙ্গে গ্রহণ করবে।

ড. মিলন জানান, চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে আনন্দময় শিক্ষা অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি পর্যায়ক্রমে খেলাধুলা, সংস্কৃতি, পারিবারিক মূল্যবোধ, ইসলামী মূল্যবোধ ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচিতে সংযোজন করা হবে।

তিনি বলেন, পাঠ্যবইয়ে নিরপেক্ষ ইতিহাস অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং চলতি বছরের পাঠ্যবইয়ে ইতোমধ্যে উল্লেখযোগ্য সংশোধন আনা হয়েছে।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘পাঠ্যক্রম পরিবর্তন একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। তাই পরিকল্পিতভাবে আমরা আধুনিক ও সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের দিকে এগিয়ে যাচ্ছি।’

আরও পড়ুন: ইরানে অক্টোবরেই হামলার পরিকল্পনা নেতানিয়াহুর, সায় নেই ট্রাম্পের

শিক্ষকদের দক্ষতা উন্নয়নের ওপরও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা জানান, নতুন পদ্ধতিতে দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি চালানো হচ্ছে।

সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিদ্যমান বৈষম্যের প্রসঙ্গে তিনি বলেন, প্রাথমিক বৃত্তি কর্মসূচিতে এবার থেকে ২০ শতাংশ বৃত্তি বেসরকারি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের জন্য এবং ৮০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। অতীতে এ ধরনের ব্যবস্থা ছিল না।

তিনি বলেন, শিক্ষা সবার মৌলিক অধিকার এবং সরকার সেই অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

চট্টগ্রামের বন্যাকবলিত এলাকার শিক্ষার্থীদের পরীক্ষার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সেসব এলাকার পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুন: বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা রাষ্ট্রপতির

এর আগে ‘গণ বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন, গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ১৬ জুলাই শুরু হচ্ছে রথযাত্রা উৎসব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


চট্টগ্রামে ১৬ জুলাই শুরু হচ্ছে রথযাত্রা উৎসব

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী ১৬ জুলাই, বৃহস্পতিবার বিকেল ৩টায় উদ্বোধনের পর নন্দনকানন রথের পুকুর পাড় থেকে কেন্দ্রীয় রথের সাথে পর্যায়ক্রমে যোগ দেবে নগরের ১২টি আঞ্চলিক কমিটির রথসহ বিভিন্ন মঠ-মন্দিরের রথ।

নগরীর নন্দনকানন তুলসীধামে আয়োজিত আজ এক সংবাদ সম্মেলনে আসন্ন রথযাত্রা উৎসবের বিস্তারিত তুলে ধরেন ঋষিধাম অধিপতি ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ দেবদীপানন্দ পুরী মহারাজ।

এসময় লিখিত বক্তব্যে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি হিরন্ময় ধর বলেন, তুলসীধামের রথযাত্রা তিনশ বছরের প্রাচীন। ১৮শ খ্রিষ্টাব্দের পর থেকে চট্টগ্রামে শুরু হয় রথযাত্রা উৎসব। কালের পরিক্রমায় এটি কেন্দ্রীয় রথযাত্রায় রূপ নিয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও রথের পুকুর পাড় থেকে নগরের বেশ কিছু রথ নিয়ে বর্ণাঢ্য আয়োজনে রথ পরিক্রমা হবে।

তিনি জানান, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ চট্টগ্রামে এই রথযাত্রা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের কেন্দ্রীয় রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তুলসী ধামে জগন্নাথদেবের স্নানযাত্রার পর থেকে ১৫ দিন ধরে চলমান রয়েছে অদ্বৈত-অচ্যুত চিকিৎসক ফোরামের চিকিৎসাসেবা ক্যাম্প। তুলসীধাম মদনমোহন মন্দিরে ১৬ জুলাই চলবে পূজার্চনা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিধান ধর, অর্থ সম্পাদক সুজিত হাজারী, রথ পরিক্রমার সমন্বয়কারী শ্যামদাশ ধর, তপন ধর, প্রবীর দাশ, অ্যাডভোকেট সুজন কান্তি দে প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৫ পি.এম


চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

কয়েক দিনের টানা বৃষ্টি এবং বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী নিশ্চিত করেছেন এ তথ্যটি সময় সংবাদকে।

তিনি জানালেন, আগামী ১৩, ১৫ এবং ১৬ জুলাইয়ের চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। সন্ধ্যায়, শিক্ষামন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে জুম মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পারভেজ সাজ্জাদ চৌধুরী আরও জানালেন, চট্টগ্রাম বিভাগের ৫ জন জেলা প্রশাসক মতামত দিয়েছেন যে, পরীক্ষা নেয়ার মতো অবস্থা নেই। তাদের দেওয়া মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

চট্টগ্রাম বোর্ডের আওতাধীন জেলাগুলো হলো- চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে বলে বোর্ডের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে, বৈরী আবহাওয়ার কারণে গত বুধবার এবং আজ শনিবারের পরীক্ষাগুলোও স্থগিত করা হয়েছিল। এই পরীক্ষার তারিখও পরে জানানো হবে বলে বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা প্রদান স্থগিত রাখার কারণ ব্যাখ্যা করেছে। যুক্তরাষ্ট্রের দাবি, বাংলাদেশ থেকে অভিবাসীরা ইউএস কর্তৃপক্ষের সরকারি কল্যাণমূলক সুবিধার ওপর তুলনামূলকভাবে বেশি নির্ভরশীল হওয়ায় এটি করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) ঢাকায় মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, চলতি বছরের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের স্বার্থ রক্ষা করা তাদের একটি দায়িত্ব। তাই অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা যুক্তরাষ্ট্রের ওপর সরকারি সহায়তার অতিরিক্ত বোঝা হয়ে না দাঁড়ান, তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন দূতাবাস আরও জানায়, বাংলাদেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার বেশি হওয়ায় অভিবাসী ভিসা স্থগিতের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই স্থগিতাদেশের ফলে যুক্তরাষ্ট্রের যাচাই-বাছাই নীতিমালা ও প্রক্রিয়ার পূর্ণাঙ্গ পর্যালোচনার সুযোগ তৈরি হবে, যাতে ভবিষ্যতে এসব নীতিমালা আরও কার্যকরভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দিতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ হাজার ইয়াবাসহ রোকসানা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোন।

শনিবার (১১ জুলাই) সকালে রত্নাপালং ইউনিয়নের কোটবাজার দক্ষিণ স্টেশন এলাকায় টেকনাফ-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক কাজী দিদারুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, তল্লাশির সময় রোকসানার ভ্যানিটি ব্যাগে থাকা ৫০টি জিপারযুক্ত প্যাকেট থেকে মোট ১০ হাজার অ্যামফিটামিনজাত ইয়াবা উদ্ধার করা হয়। আটক রোকসানা কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়া এলাকার বাসিন্দা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় উখিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে অধিদপ্তর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%