ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রামে ১৬ জুলাই শুরু হচ্ছে রথযাত্রা উৎসব


চট্টগ্রামে ১৬ জুলাই শুরু হচ্ছে রথযাত্রা উৎসব

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী ১৬ জুলাই, বৃহস্পতিবার বিকেল ৩টায় উদ্বোধনের পর নন্দনকানন রথের পুকুর পাড় থেকে কেন্দ্রীয় রথের সাথে পর্যায়ক্রমে যোগ দেবে নগরের ১২টি আঞ্চলিক কমিটির রথসহ বিভিন্ন মঠ-মন্দিরের রথ।

নগরীর নন্দনকানন তুলসীধামে আয়োজিত আজ এক সংবাদ সম্মেলনে আসন্ন রথযাত্রা উৎসবের বিস্তারিত তুলে ধরেন ঋষিধাম অধিপতি ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ দেবদীপানন্দ পুরী মহারাজ।

এসময় লিখিত বক্তব্যে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি হিরন্ময় ধর বলেন, তুলসীধামের রথযাত্রা তিনশ বছরের প্রাচীন। ১৮শ খ্রিষ্টাব্দের পর থেকে চট্টগ্রামে শুরু হয় রথযাত্রা উৎসব। কালের পরিক্রমায় এটি কেন্দ্রীয় রথযাত্রায় রূপ নিয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও রথের পুকুর পাড় থেকে নগরের বেশ কিছু রথ নিয়ে বর্ণাঢ্য আয়োজনে রথ পরিক্রমা হবে।

আরও পড়ুন: প্রবাসীদের জন্য ভিসা ফি ৭৫% কমালো ইরাক সরকার

তিনি জানান, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ চট্টগ্রামে এই রথযাত্রা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের কেন্দ্রীয় রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তুলসী ধামে জগন্নাথদেবের স্নানযাত্রার পর থেকে ১৫ দিন ধরে চলমান রয়েছে অদ্বৈত-অচ্যুত চিকিৎসক ফোরামের চিকিৎসাসেবা ক্যাম্প। তুলসীধাম মদনমোহন মন্দিরে ১৬ জুলাই চলবে পূজার্চনা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিধান ধর, অর্থ সম্পাদক সুজিত হাজারী, রথ পরিক্রমার সমন্বয়কারী শ্যামদাশ ধর, তপন ধর, প্রবীর দাশ, অ্যাডভোকেট সুজন কান্তি দে প্রমুখ।

আরও পড়ুন: সরকার উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে: অর্থ উপদেষ্টা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৫ পি.এম


চট্টগ্রাম বিভাগের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

কয়েক দিনের টানা বৃষ্টি এবং বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী নিশ্চিত করেছেন এ তথ্যটি সময় সংবাদকে।

তিনি জানালেন, আগামী ১৩, ১৫ এবং ১৬ জুলাইয়ের চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। সন্ধ্যায়, শিক্ষামন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে জুম মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পারভেজ সাজ্জাদ চৌধুরী আরও জানালেন, চট্টগ্রাম বিভাগের ৫ জন জেলা প্রশাসক মতামত দিয়েছেন যে, পরীক্ষা নেয়ার মতো অবস্থা নেই। তাদের দেওয়া মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

চট্টগ্রাম বোর্ডের আওতাধীন জেলাগুলো হলো- চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে বলে বোর্ডের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে, বৈরী আবহাওয়ার কারণে গত বুধবার এবং আজ শনিবারের পরীক্ষাগুলোও স্থগিত করা হয়েছিল। এই পরীক্ষার তারিখও পরে জানানো হবে বলে বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা প্রদান স্থগিত রাখার কারণ ব্যাখ্যা করেছে। যুক্তরাষ্ট্রের দাবি, বাংলাদেশ থেকে অভিবাসীরা ইউএস কর্তৃপক্ষের সরকারি কল্যাণমূলক সুবিধার ওপর তুলনামূলকভাবে বেশি নির্ভরশীল হওয়ায় এটি করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) ঢাকায় মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, চলতি বছরের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের স্বার্থ রক্ষা করা তাদের একটি দায়িত্ব। তাই অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা যুক্তরাষ্ট্রের ওপর সরকারি সহায়তার অতিরিক্ত বোঝা হয়ে না দাঁড়ান, তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন দূতাবাস আরও জানায়, বাংলাদেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার বেশি হওয়ায় অভিবাসী ভিসা স্থগিতের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই স্থগিতাদেশের ফলে যুক্তরাষ্ট্রের যাচাই-বাছাই নীতিমালা ও প্রক্রিয়ার পূর্ণাঙ্গ পর্যালোচনার সুযোগ তৈরি হবে, যাতে ভবিষ্যতে এসব নীতিমালা আরও কার্যকরভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দিতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ হাজার ইয়াবাসহ রোকসানা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোন।

শনিবার (১১ জুলাই) সকালে রত্নাপালং ইউনিয়নের কোটবাজার দক্ষিণ স্টেশন এলাকায় টেকনাফ-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক কাজী দিদারুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, তল্লাশির সময় রোকসানার ভ্যানিটি ব্যাগে থাকা ৫০টি জিপারযুক্ত প্যাকেট থেকে মোট ১০ হাজার অ্যামফিটামিনজাত ইয়াবা উদ্ধার করা হয়। আটক রোকসানা কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়া এলাকার বাসিন্দা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় উখিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে অধিদপ্তর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে পতন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে পতন

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের টিকিটের দাম এখন একটি বড় পরিবর্তনের মধ্যে এবং পতনের সম্মুখীন হয়েছে। বিশেষ করে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের টিকিটের দাম নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। শেষ ষোলো’র পরবর্তী এই ম্যাচের রিসেল টিকিটের দাম ৫২ শতাংশ কমে গেছে।

টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকপিকের তথ্য অনুযায়ী, শেষ ষোলো’র আগে এই ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ছিল ২,৩৮১ ডলার। বর্তমানে এই দাম কমে গিয়ে ১,১৪২ ডলারে পৌঁছেছে।

এটি একমাত্র আর্জেন্টিনার ম্যাচ নয়, অন্যান্য কোয়ার্টার ফাইনালের টিকিটগুলোর দামও হ্রাস পেয়েছে। স্পেন-বেলজিয়াম ম্যাচের জন্য সর্বনিম্ন টিকিটের দাম ৩,২৬১ ডলার থেকে কমে ১,৩৮১ ডলারে নেমে এসেছে। আর ইংল্যান্ড-নরওয়ে ম্যাচের টিকিটের দাম ৩,৮৬৬ ডলার থেকে কমে ২,০৪৯ ডলারে পৌঁছেছে।

বিশ্লেষকরা মনে করছেন, স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র ও মেক্সিকো শেষ ষোলো থেকে বাদ পড়ার কারণে স্থানীয় দর্শকদের আগ্রহ হ্রাস পেয়েছে, তার ফলে রিসেল বাজারে টিকিটের দাম দ্রুত হ্রাস পাচ্ছে।

এদিকে, বিশ্বকাপ ফাইনালের টিকিটও এখনও পুরোপুরি বিক্রি হয়নি। ফিফা বর্তমানে ফাইনালের জন্য প্রায় ১,২০০টি আসন বিক্রির জন্য উন্মুক্ত রেখেছে। প্রতিটি টিকিটের মূল্য দাঁড়িয়েছে ৭,৩৮০ মার্কিন ডলার।

তবে দাম কমলেও, অনেক সমর্থকের কাছে বিশ্বকাপের ম্যাচ মাঠে বসে দেখার অমূল্য অভিজ্ঞতা রয়েছে। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা জেক ভ্যান বারসেল জানান, দাম কিছুটা কমায় তিনি শেষ মুহূর্তে টিকিট কিনে ১৩ বছর বয়সী নাতিকে নিয়ে স্টেডিয়ামে ম্যাচ দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘এটা এমন একটি স্মৃতি, যার মূল্য টাকায় মাপা যায় না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%