ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং
ভারত

হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণে ৩ নবজাতকের মৃত্যু


হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি সরকারি হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যাকেন্দ্রে (এসএনসিইউ) আগুন লেগে তিন নবজাতকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ভোরে যন্ত্রপাতির ত্রুটি থেকে এই ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হয়।

ঘটনার পরে হাসপাতালকর্মীরা দ্রুত পদক্ষেপ নিয়ে ওয়ার্ডে চিকিৎসাধীন বাকি শিশুদের নিরাপদে সরিয়ে নেন।

এই ঘটনা ঘটে মহারাষ্ট্রের অমরাবতী জেলা মহিলা হাসপাতালে। ভোর সাড়ে ৩টার দিকে বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিটের একটি ভেন্টিলেটর হঠাৎ বিস্ফোরিত হয়ে পুরো ওয়ার্ডে আগুন ও তীব্র ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ সময় কক্ষটিতে ৩৯ জন নবজাতক ভর্তি অবস্থায় ছিল।

আরও পড়ুন: নেতানিয়াহুর ইরানে হামলার পরিকল্পনা আটকে দেন ট্রাম্প

আগুনে গুরুতরভাবে দগ্ধ হওয়া এবং বিষাক্ত ধোঁয়া শ্বাসনালীতে প্রবেশের কারণে তিনটি শিশু ঘটনাস্থলেই মারা যায়।

আগুন লাগার পর ডাক্তার, নার্স এবং হাসপাতালের কর্মীবাহিনী উদ্ধার কাজে নেমে পড়েন। তারা দ্রুত শিশুদের ক্ষতিগ্রস্ত স্থান থেকে নিরাপদে বের করে আনতে সক্ষম হন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় থাকা ছয় নবজাতককে জরুরি চিকিৎসার জন্য নিকটবর্তী একটি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমবার এসিসির সভায় তামিম, পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১০ এম


প্রথমবার এসিসির সভায় তামিম, পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় প্রথমবারের মতো অংশ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।

সভা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয় এবং তামিমকে এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ ক্রিকেটের জন্য এটিকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবেই দেখা হচ্ছে। এশিয়ার ক্রিকেটের উন্নয়ন, নতুন ক্রিকেট খেলুড়ে দেশগুলোর সুযোগ বাড়ানো এবং খেলাটির দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য এসিসির এই কমিটি কাজ করবে।

সভায় এসিসির প্রশাসন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব সদস্য দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সভায় সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি খালিদ আল জারুনি সর্বসম্মতিক্রমে সংস্থাটির নতুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

২০২৬-২০২৮ মেয়াদের জন্য এসিসির নির্বাহী বোর্ডেও নতুন সদস্য নির্বাচিত হয়েছেন। যে দেশে টেস্ট খেলা হয় না, সেই পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আবদুলআজিজ বিন সৌদ আল থানি ও সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ গাজনাভি নির্বাচিত হয়েছেন।

সহযোগী সদস্যদের মধ্যে মালদ্বীপের মোহাম্মদ ফয়সাল ও বাহরাইনের মোহাম্মদ মনসুর নির্বাচিত হয়েছেন এবং তারা পালাক্রমে দায়িত্ব পালন করবেন।

সভায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে এসিসির সভাপতির পদ নিয়েও। আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) সভাপতি হওয়ার সুযোগ থাকা পূর্ণ সদস্য বোর্ডগুলোর তালিকায় যুক্ত করা হয়েছে। এত দিন বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে ঘুরতে ঘুরতে এসিসির সভাপতির দায়িত্ব দেওয়া হতো।

এ ছাড়া প্রশাসন, ক্রিকেট উন্নয়ন, প্রতিযোগিতা, অর্থসহ বিভিন্ন বিষয়ে এসিসির একাধিক কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এসব কমিটির বিস্তারিত পরে জানানো হবে।

এসিসির বর্তমান সভাপতি মহসিন নাকভি বলেছেন, ‘এশিয়ায় ক্রিকেট সব সময়ই একটি খেলার চেয়ে বেশি কিছু। এটি একটি অভিন্ন ভাষা, যা দেশ, সংস্কৃতি ও প্রজন্মকে যুক্ত করে। এই বার্ষিক সাধারণ সভায় নেওয়া সিদ্ধান্তগুলো আমাদের প্রশাসনের পরিপক্বতা এবং এমন প্রতিষ্ঠান গড়ে তোলার সম্মিলিত সংকল্পের প্রতিফলন, যা আমরা এই পদগুলো ছেড়ে যাওয়ার পরও খেলাটির সেবা করে যাবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ ডিবির অভিযানে সরকারি কলেজের ছাত্রী ইভটিজিংকারি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১১ এম


নওগাঁ ডিবির অভিযানে সরকারি কলেজের ছাত্রী ইভটিজিংকারি গ্রেফতার

কয়েকদিন পর পূর্বে (আমার কার্যালয়ে) পুলিশ সুপারের কার্যালয়ে আসে নওগাঁ সরকারি কলেজের মাস্টার্সের এক ভুক্তভোগী ছাত্রী। তিনি পুলিশ সুপার কে জানায় যে, ১৬ -০৮-২৬ তারিখে মেস থেকে সে টিউশনের উদ্দ্যেশ্যে বের হয়। এটীম মাঠের গলি পথ দিয়ে জনৈক ইমরুল কায়েসের বাসার সামনে পৌঁছালে পিছন থেকে অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী ভুক্তভোগী কে ব্যাড টাচ করে দ্রুত পালিয়ে যায়।

পুলিশ সুপার ভুক্তভোগীর কথা শুনে দ্রুত জেলা গোয়েন্দা শাখা নওগাঁকে দ্রুত আসামি সনাক্ত করে গ্রেফতারের নির্দেশনা দেন। জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম গত পাঁচ দিন যাবত তথ্য প্রযুক্তি ও এ.আই ক্যামেরা ডাটা বিশ্লেষণ করে অজ্ঞাত নামা আসামি ও তার মোটরসাইকেল সনাক্ত করে। পরে নওগাঁ ও বগুড়ার আদমদিঘী অভিযান পরিচালনা করে আদমদিঘী থানার শান্তাহার থেকে আসামি গ্রেফতার করে। আসামির নাম ১। কাজী আব্দুল্লাহ @ ফুয়াদ(২২) পিতা নজরুল ইসলাম, মাতা কাকলী ইসলাম সাং শান্তাহার জনকলোনী থানা আদমদিঘী। ব্যাড টাচে ব্যবহৃত মোটরসাইকেলটিও আটক করা হয়। পরবর্তীতে অভিযোগকারী ও আসামিকে শনাক্ত করে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন সড়কে বা যে কোন স্থানে নারী ও শিশুর বিরুদ্ধে যে কোন ধরনের সহিংসতা অথবা যৌন হয়রানি জেলা পুলিশ কঠোরভাবে আইন অনুযায়ী দমন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনমানুষের পাশে, প্রচারের আড়ালে ভিন্নধারার রাজনীতির বার্তা দিচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হেমায়েত হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১২ এম


জনমানুষের পাশে, প্রচারের আড়ালে ভিন্নধারার রাজনীতির বার্তা দিচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হেমায়েত হোসেন

রাজনীতি শুধু পদ-পদবি কিংবা নির্বাচনী প্রচারণার মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং বিপদের সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই প্রকৃত জনসেবার অন্যতম পরিচয়। এমন ভাবনা থেকেই অসুস্থ রোগীসহ অসহায়, দরিদ্র ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে থাকার চেষ্টা করছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট হেমায়েত হোসেন।

স্থানীয়দের ভাষ্য, কোনো মানুষ অসুস্থ কিংবা বিপদে পড়েছেন এমন খবর পেলে তিনি সাধ্য অনুযায়ী তাঁদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন। পাশাপাশি যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে বিভিন্ন এলাকায় ফুটবলসহ খেলাধুলার সামগ্রী বিতরণ, অসহায়-দরিদ্র মানুষের সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন তিনি।

এরই ধারাবাহিকতায় আলফাডাঙ্গার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন অসুস্থ হয়েছেন এমন খবর পেয়ে তাঁর বাড়িতে ছুটে যান অ্যাডভোকেট হেমায়েত হোসেন। সেখানে তিনি শেখ দেলোয়ার হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

অ্যাডভোকেট হেমায়েত হোসেন বলেন, মানুষের পাশে দাঁড়ানোর জন্য কোনো পদ-পদবির প্রয়োজন হয় না। মানুষের বিপদে-আপদে পাশে থাকতে পারাটাই সবচেয়ে বড় বিষয়। অসুস্থ মানুষের খোঁজ নেওয়া, অসহায়দের সহযোগিতা করা এবং যুব সমাজকে খেলাধুলাসহ ভালো কাজে সম্পৃক্ত করার চেষ্টা করছি। মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে ভবিষ্যতেও এ কাজ অব্যাহত রাখতে চাই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রামের খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষের সুখে-দুঃখে আমি ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনগণের ভালোবাসা ও সমর্থন চাই। জনগণ আমাকে নির্বাচিত করলে তাঁদের সঙ্গে নিয়ে আলফাডাঙ্গা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে ইনশাআল্লাহ সর্বাত্মক চেষ্টা করব।

এদিকে স্থানীয় কয়েকজন সচেতন নাগরিকের দাবি, অসুস্থ রোগী, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে অ্যাডভোকেট হেমায়েত হোসেনের মতো একজন মানবিক ও জনসম্পৃক্ত ব্যক্তিকে আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা প্রয়োজন।

তাঁদের মতে, জনপ্রতিনিধিত্ব শুধু একটি পদ নয়,এটি মানুষের প্রতি দায়িত্ব ও জবাবদিহিতার বিষয়। মানুষের বিপদের সময়ে যে ব্যক্তি পাশে থাকেন এবং সাধারণ মানুষের সঙ্গে যার নিয়মিত যোগাযোগ রয়েছে, তাঁর মতো একজন মানবিক মানুষ জনপ্রতিনিধি হলে এলাকার মানুষ আরও বেশি উপকৃত হতে পারেন।

প্রচারের জৌলুসের বাইরে মানুষের প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানোর এই ধারাবাহিকতাই অ্যাডভোকেট হেমায়েত হোসেনকে স্থানীয় রাজনীতিতে ভিন্নভাবে আলোচনায় আনছে বলে মনে করছেন তাঁর সমর্থকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানকে নিষেধাজ্ঞায় শাসনব্যবস্থা পতন হবে না, মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৫ এম


ইরানকে নিষেধাজ্ঞায় শাসনব্যবস্থা পতন হবে না, মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ইরানের শাসনব্যবস্থার পতন ঘটাতে সক্ষম হবে না, তবে এ নিষেধাজ্ঞাগুলো মানে দেশটির অর্থনীতি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী মাইকেল মুলরয়।

মুলরয় আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞার বিস্তার শুধুমাত্র ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বরং এই পদক্ষেপগুলোর মাধ্যমে তেহরানের সঙ্গে বাণিজ্যিক এবং আর্থিক সম্পর্ক রয়েছে—এমন দেশ, প্রতিষ্ঠান এবং সংস্থাগুলোকেও লক্ষ্যবস্তু হিসেবে অভিষিক্ত করা হবে।

“এগুলো হলো সেকেন্ডারি স্যাংশন।”—মুলরয়ের বক্তব্য অনুযায়ী, অর্থাৎ ইরানের সঙ্গে বাণিজ্য বা লেনদেনে যুক্ত তৃতীয় পক্ষগুলোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। তিনি জানান, চীনসহ অন্যান্য দেশ এবং ইরানের আর্থিক লেনদেন সম্পন্ন করা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও এই নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে।

মুলরয় জানান, ইরানের ওপর নিষেধাজ্ঞা এড়ানোর ক্ষেত্রেও ব্যবহৃত অবকাঠামোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিচ্ছে। বিশেষ করে ইরানি তেল পাচার এবং নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহরের দিকে লক্ষ্য রাখা হচ্ছে।

তবে এসব পদক্ষেপের কার্যকারিতার একটি সীমাবদ্ধতা রয়েছে বলে মনে করেন মুলরয়। তার মতে, নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের শাসনব্যবস্থার পতন ঘটানো সম্ভব নয়। কিন্তু দেশটির অর্থনীতি এবং আইআরজিসির অর্থায়নে বড় ধরনের চাপ সৃষ্টি করা সম্ভব। এর ফলে সংগঠনটির অর্থের প্রবাহ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে।

মুলরয় বলেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতাও নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে সামরিক উত্তেজনা বাড়ানোর পরিবর্তে নিষেধাজ্ঞাকে বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছে। কারণ ইরানের সঙ্গে চলমান যুদ্ধ জনগণ এবং জনমতের কাছে অতটা জনপ্রিয় নয়।

তবে তিনি সতর্ক করেছেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ইরান যদি মধ্যপ্রাচ্যের কোনো মিত্রদেশ বা মার্কিন স্থাপনায় হামলা চালায়, তাহলে বর্তমান অচলাবস্থা একটি সামরিক সংঘাতে রূপ নিতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%