ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

এপস্টিনের সঙ্গে অ্যানথ্রপিক সিইওর স্ত্রীর সখ্যতা, ফাঁস গোপন তথ্য


এপস্টিনের সঙ্গে অ্যানথ্রপিক সিইওর স্ত্রীর সখ্যতা, ফাঁস গোপন তথ্য

জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা অ্যানথ্রপিকের সিইও ডারিও আমোডেইয়ের স্ত্রী ক্যামি ক্লার্কের সঙ্গে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু সম্পর্ক ছিল। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এমন অভিযোগ উঠেছে।

এটি জানা গেছে যে, ক্যামি ‘লাক্সারি পর্ন’ নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। এই সংস্থায় তিনি এপস্টেইনকে বিনিয়োগের প্রস্তাব করেছিলেন। ক্যামি দাবি করেছিলেন যে, তার এই সংস্থাটি পর্ণ ছবির জগতে একটি ‘বিপ্লব’ নিয়ে আসবে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ২০১১ সালের মার্চ মাসে জন ব্রকম্যান নামের একজন এজেন্ট এপস্টেইনের সঙ্গে ক্যামির পরিচয় করিয়ে দেন। তবে এপস্টিইনের বিরুদ্ধে যৌন অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা ঘটে তার তিন বছর আগে। ব্রকম্যান ওই সময়ে তাদের দু’জনকে একটি নৈশভোজে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

আরও পড়ুন: সংবিধান সংস্কারে লক্ষ্য অর্জনই প্রধান: ড. আসিফ নজরুল

এপস্টেইনয়ের একাধিক নথিপত্র এবং ইমেল থেকে জানাজানি হয়েছে যে, ব্রকম্যানের উদ্ধৃতির ভিত্তিতে ক্যামি ও এপস্টেইন প্রথম নৈশভোজে সাক্ষাৎ করেছিলেন। ওই সন্ধ্যায় ক্যামির বিজনেস পার্টনার মিশেল ক্যাপোসেফালোও সেখানে ছিলেন।

একটি ইমেলে ক্যামি লিখেছিলেন, ‘আজ রাতে আপনার সঙ্গে নৈশভোজে যোগ দিতে পারলে আমরা খুশি হব।’ পরদিন তিনি সংস্থার জন্য প্রয়োজনীয় তহবিলের বিবরণসহ অন্য একটি ইমেল পাঠান। সেখানে ক্যামি বলেন, ‘গত রাতে আপনার সঙ্গে সাক্ষাৎটি ছিল অসাধারণ।’ এর কয়েক দিন পরে তিনি তার সংস্থার প্রথম চলচ্চিত্রগুলোর চিত্রনাট্য ও বিষয়বস্তু এপস্টেইনকে পাঠান। ক্যামি উল্লেখ করেন, ‘মহিলাদের সঙ্গে সম্পর্কিত বিষয়বস্তুগুলো আপনি হয়তো উপভোগ করবেন।’

এক বছরের ব্যবধানে ক্যামি এপস্টেইনের কাছে জানতে চেয়েছিলেন, তিনি কি তার ব্যবসায় বিনিয়োগ করতে আগ্রহী। কিন্তু যৌন অপরাধী হিসেবে পরিচিত এপস্টিইন ক্যামির সংস্থায় আদৌ বিনিয়োগ করেছিলেন কিনা, সেই সম্পর্কে কিছু জানা যায়নি। অন্য একটি আলাদা ইমেলে এপস্টেইন লিখেছিলেন, ‘টেলিভিশনে যৌনতা দেখানো সম্ভব নয়।’ তাছাড়া, ২০১২ সালের জুলাই মাসে ক্যামি তার বাড়িতে একটি পার্টিতে এপস্টেইনকে আমন্ত্রণ জানালেও, তাদের আর কোনো দিন সাক্ষাৎ হয়েছিল কিনা তা জানা যায়নি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র যেকোনো সময় ইরানে হামলা চালাতে পারে: রাষ্ট্রদূত টম বারাক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যবিপ্রবিতে প্রথম ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ উন্মোচন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


যবিপ্রবিতে প্রথম ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ উন্মোচন

যশোর, ১৬ আগস্ট, ২০২৬ : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো একটি ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ প্রকাশিত হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর প্রধান অতিথি হিসাবে হ্যান্ডবুকটির মোড়ক উন্মোচন করেন।

এ নির্দেশিকাটি আটটি অনুষদের অধীন ৩৮টি বিভাগের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস, জাতীয়-আন্তর্জাতিক অর্জন, বিভিন্ন দপ্তর ও বিভাগের সিটিজেন চার্টার, একাডেমিক ক্যালেন্ডার ও অর্ডিনেন্স, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের নিয়মাবলী, লাইব্রেরি-ল্যাব ব্যবহারের নীতিমালা, বৃত্তি ও আর্থিক সহায়তার তথ্য এবং হল ব্যবস্থাপনা-শৃঙ্খলা সংক্রান্ত নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের বিভিন্ন পর্যায়ে দিকনির্দেশনা দিতে এটি সহায়ক হবে।

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কাজগুলো সহজ করার উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন, হ্যান্ডবুকটি শিক্ষার্থীদের সময় বাঁচাতে সহায়ক হবে, ক্যাম্পাসকে আরও শিক্ষার্থীবান্ধব করে তুলবে এবং নতুন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সেবা, নিয়মকানুন ও করণীয়-বর্জনীয় বিষয়ে স্পষ্ট ধারণা পাবে।

এখন উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান এবং বিভিন্ন অনুষদের ডিন, তিনটি আবাসিক হলের প্রভোস্ট ও উপ-রেজিস্ট্রার (একাডেমিক) নিত্যানন্দ পাল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে ৭০০ শিক্ষার্থীর মাঝে ফলদ গাছের চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


বাগেরহাটে ৭০০ শিক্ষার্থীর মাঝে ফলদ গাছের চারা বিতরণ

বাগেরহাট, ১৬ আগস্ট, ২০২৬ : পরিবেশ সংরক্ষণ এবং সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচির আওতায় বাগেরহাটের রামপালে ৭০০ শিক্ষার্থী ফলদ গাছের চারা পেয়েছে।

আজ রোববার দুপুর ২ টায় উপজেলার ঐতিহ্যবাহী ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে একটি করে চারা তুলে দেওয়ার সুযোগ করে দেন প্রধান অতিথি বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মোস্তফা কামাল পাটোয়ারী হালিম।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য উত্থাপন করেন, অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য মো. আজাহার হোসেন।

প্রধান অতিথি মোস্তফা কামাল পাটোয়ারী হালিম বলেন, "জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থী একটি করে গাছ রোপণ ও তা পরিচর্যা করার অভ্যাস শৈশব থেকেই পরিবেশপ্রেমী নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে।"

এ সময় প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের বিতরণকৃত গাছের চারার সঠিক পরিচর্যা নিশ্চিত করতে আহ্বান জানান।

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নিজ নিজ গাছের যত্ন নেওয়ার পরামর্শ প্রদান করেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে: স্মিথ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে: স্মিথ

বাংলাদেশের কাছে ৯ উইকেটের বড় হারের পর তিনি কোনো অজুহাত দাঁড় করাননি। বরং অস্ট্রেলিয়ার ব্যর্থতার সঙ্গে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সকেও তিনি কৃতিত্ব দিয়েছেন।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি স্পোর্টকে ম্যাচের ফল নিয়ে কথা বলতে গিয়ে স্মিথ সরাসরি উল্লেখ করেন, ‘হারের কারণটা খুবই সরল। বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে।’

স্মিথের মতে, ম্যাচের প্রথম দিনের সকালের সময় বাংলাদেশের বোলাররা অস্ট্রেলিয়ার ওপর অনেক বড় চাপ তৈরি করেছিলেন। বিশেষ করে বাংলাদেশের পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে অস্ট্রেলিয়ার ব্যাটাররা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেননি।

তিনি বলেন, ‘প্রথম দিন সকালে বাংলাদেশ দারুণ বোলিং করেছে। তারা খুবই ডিসিপ্লিনড ছিল। আমাদের ব্যাটসম্যানরা ততটা ডিসিপ্লিনড ছিল না।’

তিনি এও উল্লেখ করেন যে, প্রথম ইনিংসে বাংলাদেশের পাওয়া বড় লিডই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটাররা তুলনামূলক ভালো খেললেও তখন অনেক দেরি হয়ে গেছে এবং বাংলাদেশের প্রথম ইনিংসের লিড পুষিয়ে নেওয়ার মতো অবস্থায় তারা পৌঁছাতে পারেনি।

তিনি বলেন, ‘দ্বিতীয় ইনিংসে আমাদের ব্যাটসম্যানরা ভালো করেছে। কিন্তু প্রথম ইনিংসের লিডটা অনেক বেশি ছিল, সেটা আমাদের নাগালের বাইরে ছিল। উইকেটও ভালো ছিল। অনেকে ভালো শুরু পেয়েছিল, কিন্তু ইনিংস বড় করতে পারেনি।’

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ক্যামেরন গ্রিন দুর্দান্ত সেঞ্চুরি করেন। তবে অন্য প্রান্তে যথেষ্ট সমর্থন না পাওয়ায় তাঁর ইনিংসটি বড় সংগ্রহের রূপে পরিণত হয়নি।

তিনি বলেন, ‘গ্রিন দারুণ একটা সেঞ্চুরি করেছে, কিন্তু তাকে সঙ্গ দেওয়ার লোক ছিল না। টেস্ট জিততে আমাদের কমপক্ষে ২০০-এর বেশি রানের লক্ষ্য দেওয়া দরকার ছিল।’

এরপর আবারও বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, ‘আর যেটা আগেই বললাম, আমাদের বাংলাদেশ উড়িয়ে দিয়েছে।’

এখনও বড় ব্যবধানে হারের পরও এই ফলকে দীর্ঘমেয়াদি সংকট হিসেবে দেখতে চান না স্মিথ। তাঁর মতে, দীর্ঘ সময় ধরে ধারাবাহিক ক্রিকেট খেলা অস্ট্রেলিয়ার জন্য এটি একটি খারাপ সপ্তাহের মধ্যে পড়ে গেছে।

স্মিথ বলেন, ‘আমরা অনেক দিন ধরে ধারাবাহিক ক্রিকেট খেলছি। এই সপ্তাহটাই শুধু খারাপ গেছে। হ্যাঁ, আমরা অনেক কিছু ভালো করতে পারতাম। তবে বাংলাদেশ যেভাবে খেলেছে, তাদের কৃতিত্ব দিতে হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


নাটোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোর, ১৬ আগস্ট, ২০২৬ : জেলার লালপুর উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে সাজিদ হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু ঘটে।

আজ রোববার দুপুরে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কাশেমপুর গ্রামের একটি পুকুরে ঘটনাটি ঘটে।

মৃত শিশু সাজিদ হোসেন জেলার লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কাশেমপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার শিশু সাজিদ হোসেনের মা ছাবিনা খাতুন বাড়ির পাশে বটতলাতে পাট শুকানোর কাজে যাওয়ার সময় সাজিদকে সাথে নিয়ে যান। এরপর সাজিদ খেলার উদ্দেশ্যে একাই বাড়ির দিকে রওনা হয়। দুপুর দেড়টায় মা ছাবিনা খাতুন যখন বাড়িতে ফিরে সন্তানকে খুঁজে না পান, তখন খোঁজাখুজির একপর্যায়ে বাড়ির পাশে নাজমুল মেম্বারের পুকুরে ভাসমান অবস্থায় সাজিদের মরদেহ উদ্ধার করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনাকে কেন্দ্র করে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%