প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের কাছে ৯ উইকেটের বড় হারের পর তিনি কোনো অজুহাত দাঁড় করাননি। বরং অস্ট্রেলিয়ার ব্যর্থতার সঙ্গে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সকেও তিনি কৃতিত্ব দিয়েছেন।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি স্পোর্টকে ম্যাচের ফল নিয়ে কথা বলতে গিয়ে স্মিথ সরাসরি উল্লেখ করেন, ‘হারের কারণটা খুবই সরল। বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে।’
স্মিথের মতে, ম্যাচের প্রথম দিনের সকালের সময় বাংলাদেশের বোলাররা অস্ট্রেলিয়ার ওপর অনেক বড় চাপ তৈরি করেছিলেন। বিশেষ করে বাংলাদেশের পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে অস্ট্রেলিয়ার ব্যাটাররা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেননি।
তিনি বলেন, ‘প্রথম দিন সকালে বাংলাদেশ দারুণ বোলিং করেছে। তারা খুবই ডিসিপ্লিনড ছিল। আমাদের ব্যাটসম্যানরা ততটা ডিসিপ্লিনড ছিল না।’
তিনি এও উল্লেখ করেন যে, প্রথম ইনিংসে বাংলাদেশের পাওয়া বড় লিডই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটাররা তুলনামূলক ভালো খেললেও তখন অনেক দেরি হয়ে গেছে এবং বাংলাদেশের প্রথম ইনিংসের লিড পুষিয়ে নেওয়ার মতো অবস্থায় তারা পৌঁছাতে পারেনি।
তিনি বলেন, ‘দ্বিতীয় ইনিংসে আমাদের ব্যাটসম্যানরা ভালো করেছে। কিন্তু প্রথম ইনিংসের লিডটা অনেক বেশি ছিল, সেটা আমাদের নাগালের বাইরে ছিল। উইকেটও ভালো ছিল। অনেকে ভালো শুরু পেয়েছিল, কিন্তু ইনিংস বড় করতে পারেনি।’
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ক্যামেরন গ্রিন দুর্দান্ত সেঞ্চুরি করেন। তবে অন্য প্রান্তে যথেষ্ট সমর্থন না পাওয়ায় তাঁর ইনিংসটি বড় সংগ্রহের রূপে পরিণত হয়নি।
তিনি বলেন, ‘গ্রিন দারুণ একটা সেঞ্চুরি করেছে, কিন্তু তাকে সঙ্গ দেওয়ার লোক ছিল না। টেস্ট জিততে আমাদের কমপক্ষে ২০০-এর বেশি রানের লক্ষ্য দেওয়া দরকার ছিল।’
এরপর আবারও বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, ‘আর যেটা আগেই বললাম, আমাদের বাংলাদেশ উড়িয়ে দিয়েছে।’
এখনও বড় ব্যবধানে হারের পরও এই ফলকে দীর্ঘমেয়াদি সংকট হিসেবে দেখতে চান না স্মিথ। তাঁর মতে, দীর্ঘ সময় ধরে ধারাবাহিক ক্রিকেট খেলা অস্ট্রেলিয়ার জন্য এটি একটি খারাপ সপ্তাহের মধ্যে পড়ে গেছে।
স্মিথ বলেন, ‘আমরা অনেক দিন ধরে ধারাবাহিক ক্রিকেট খেলছি। এই সপ্তাহটাই শুধু খারাপ গেছে। হ্যাঁ, আমরা অনেক কিছু ভালো করতে পারতাম। তবে বাংলাদেশ যেভাবে খেলেছে, তাদের কৃতিত্ব দিতে হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন