ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সোনারগাঁয়ে মেঘনায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু


সোনারগাঁয়ে মেঘনায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থী মারা গেছেন। 

এটি বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার মেঘনা ফেরিঘাট এলাকায় ঘটে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন, রাজধানীর শনিরআখড়া এলাকার ফারুক ভূঁইয়ার ছেলে মো. কায়েস ভূঁইয়া এবং পুরাতন দনিয়া এলাকার রাজু মিয়ার ছেলে মেরাজ। তারা দুজনই শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছের চারা রোপণ, সবুজ ফিরিয়ে আনার ব্যতিক্রমী উদ্যোগ

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, বুধবার দুপুরে রাজধানী থেকে বেড়াতে এসে সাত বন্ধু মিলে মেঘনা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর গভীর পানিতে চলে গেলে কায়েস ও মেরাজ তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা বন্ধুরা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে নারায়ণগঞ্জ জুন-২ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আড়াই ঘণ্টা তল্লাশির পর নদী থেকে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুব হাসান আনুষ্ঠানিকভাবে তাদের মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ জুন-২ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ওসমান গনি বলেন, সাতজন শিক্ষার্থী একসঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমেছিল। এ সময় দুইজন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। যা প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় তাদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। 

এ ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নদীর তীরে জড়ো হওয়া স্থানীয়দের মাঝেও শোক ও বিষাদের পরিবেশের সৃষ্টি হয়।

আরও পড়ুন: বুড়িচংয়ে নিখোঁজ আদিল ও জিসানের সন্ধান চায় পরিবার

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে মেঘনা নদীতে স্রোত বৃদ্ধি পাওয়ায় গোসল বা সাঁতার কাটতে নামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারা নদীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধির দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোবিন্দগঞ্জে গোসল করতে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৬:৪৩ এম


গোবিন্দগঞ্জে গোসল করতে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর ৫ বছর বয়সী বাকপ্রতিবন্ধী মমিন মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১২টার সময় স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। নিহত মমিন আলী উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চর বালুয়া গ্রামের বাক্‌প্রতিবন্ধী মতিয়ার রহমানের ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মায়ের সঙ্গে বাঙালি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মমিন নিখোঁজ হয়ে যায়। তার পরিবার সদস্য ও প্রতিবেশীরা দীর্ঘক্ষণ নদীতে খোঁজাখুঁজি করার পর তিনি না পাওয়া যাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়। কিন্তু রাত হওয়ার কারণে এবং ডুবুরি না থাকার ফলে তারা পানিতে নামতে পারেনি, ফলে ফিরে যেতে হয়।

পরে বুধবার দুপুরের দিকে বাড়ির পাশে নদীতে মমিনের মরদেহ ভাসতে দেখা যায়। এরপর স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, অভিযোগ না থাকায় নিহতের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৬:৫৯ এম


দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তাটিতে বলা হয়েছে, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেয়া সতর্কবার্তাতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:২৬ এম


বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

প্রতিদিন, কিছু না কিছু কেনাকাটার উদ্দেশ্যে রাজধানীর বাসিন্দারা মার্কেট কিংবা বাজারে চলে যান। একই সঙ্গে তারা ঘুরতেও বিভিন্ন এলাকায় যান। কিন্তু প্রয়োজনীয় কেনাকাটা বা ঘুরতে গিয়ে যদি দেখা যায় যে ওই এলাকার মার্কেট বন্ধ, তাহলে তাদের মনটাই খারাপ হয়ে যায়। এর পাশাপাশি সময়ও নষ্ট হয়ে যায়।

তাহলে বাসা থেকে বের হওয়ার আগে জানা দরকার বৃহস্পতিবার (১৮ ‍জুন) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাজাহানপুর, মোহাম্মাদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর-১, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা এলাকার দোকানপাট, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরারপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলি, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশু পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।

শাহ্ আলী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্নফুলি গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, মোহাম্মাদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মিরপুর মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার ক-অপরারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্থান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বাইতুল মোকাররম মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট, সাকুরা মার্কেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:২৭ এম


আজকের নামাজের সময়সূচি

নামাজ প্রত্যেক মুসলমান নর-নারীর ওপর ফরজ। এটি সময়মতো আদায় করা প্রয়োজন। এজন্য নামাজের সময় কখন শুরু হয় এবং কখন শেষ হয়, তা জানা অপরিহার্য। নামাজ আদায় করার জন্য সময় শেষ হওয়ার আগেই নামাজ আদায় করা উচিত।

আজ বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬; ৬ আষাঢ়, ১৪৩৩ বাংলা; ২ মহররম, ১৪৪৭ হিজরি। চলুন, এখন দেখে নেওয়া যাক আজকের জন্য নির্ধারিত নামাজের সময়সূচি:

বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ বা বিয়োগ করতে হবে, সেই বিষয়টি মনে রাখতে হবে।

নামাজ শুরু শেষ

জোহর ১১:৫৮ ৪:৩৭

আসর ৪:৩৮ ৬:৪৪

সূর্যাস্ত ৬:৪৪

মাগরিব ৬:৪৫ ৮:১১

এশা ৮:১২ ৩:৪২

শুক্রবার (১৯ জুন)

তাহাজ্জুদ ও সেহরির শেষ সময় ৩:৪২

ফজর ৩:৪৩ ৫:০৯

সূর্যোদয় ৫:২৫

ইশরাক ৫:২৬ ১১:৫১

চাশত ৫:২৬ ১১:৫১

বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ/বিয়োগ করতে হবে।

বিয়োগ করতে হবে

চট্টগ্রাম ৫ মিনিট

সিলেট ৬ মিনিট

যোগ করতে হবে

খুলনা ৩ মিনিট

রাজশাহী ৭ মিনিট

রংপুর ৮ মিনিট

বরিশাল ১ মিনিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%