ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

দুর্গম এলাকায় মোবাইল সেবায় ভোগান্তি, মানসম্মত নেটওয়ার্ক নিশ্চিত করতে বিটিআরসির উদ্যোগ


দুর্গম এলাকায় মোবাইল সেবায় ভোগান্তি, মানসম্মত নেটওয়ার্ক নিশ্চিত করতে বিটিআরসির উদ্যোগ

নেটওয়ার্ক কাভারেজ কাগজে-কলমে থাকলেও মানসম্মত মোবাইল সেবা পাওয়া যাচ্ছে না। সাধারণ গ্রাহক কলড্রপ এবং ইন্টারনেটের ধীরগতির কারণে ভোগান্তিতে রয়েছেন। টেলিযোগাযোগ উপদেষ্টা রেহান আসিফ আসাদও এই সমস্যার শিকার হয়েছেন। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, প্রত্যন্ত এলাকায় দ্রুতগতির সেবা নিশ্চিত করা জরুরি। এই প্রেক্ষাপটে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দুর্গম ও প্রত্যন্ত এলাকা চিহ্নিত করার জন্য গবেষণার উদ্যোগ গ্রহণ করেছে। এসব এলাকায় মানসম্মত সেবা পৌঁছে দেয়ার উপায় খুঁজতে একটি কমিটি গঠন করা হয়েছে।

দেশের মোবাইল সেবার অবস্থা অনেকটা ‘কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই’ বলেই মনে হচ্ছে। বিটিআরসির নির্ধারিত সূচক অনুযায়ী, মোবাইলে কলড্রপের হার এক শতাংশ বা এর কম হওয়া উচিত। গ্রাহকের পাঠানো মোট এসএমএসের অন্তত ৯৮ শতাংশ সফলভাবে প্রাপকের কাছে পৌঁছাতে হবে। ফোরজিতে ডাউনলোড গতি সাড়ে ৩ এমবিপিএসের বেশি থাকতে হবে।

তবে, নিয়ন্ত্রক সংস্থার সর্বশেষ সেবা প্রতিবেদনে দেখা যাচ্ছে, টেলিটক ছাড়া দেশের অন্য তিন মোবাইল অপারেটর নির্ধারিত ১২টি সূচকেই উত্তীর্ণ হয়েছে। কিন্তু গ্রাহকদের অভিজ্ঞতা ভিন্ন। তারা বলছেন, কোনো অপারেটরের সেবায় কাঙ্ক্ষিত মানের সেবা মিলছে না।

আরও পড়ুন: দাম কমানো ও বেতন বাড়ানোর জন্য মানুষের হয়ে দর-কষাকষি করবে এআই

কলড্রপের সমস্যায় শুধু গ্রাহকই নন, টেলিযোগাযোগ উপদেষ্টা রেহান আসিফ আসাদও ভোগান্তিতে। তিনি বলেন, "এক্সপ্রেসওয়েতে কথা বলতে গেলে কলড্রপ হয়।"

সরকারের নির্বাচনী ইশতেহারে শহর ও গ্রামে মানসম্মত টেলিকম সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি রয়েছে। টেলিযোগাযোগ নীতিমালায় দুর্গম অঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য তরঙ্গভিত্তিক প্রণোদনার কথাও উল্লেখ করা হয়েছে। বিটিআরসি এই পরিস্থিতিতে গবেষণার মাধ্যমে নিম্নমানের সেবা পাচ্ছে এমন প্রত্যন্ত ও দুর্গম এলাকা চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট এলাকায় মানসম্মত সেবা দেয়ার উপায় খুঁজবে নিয়ন্ত্রক সংস্থার গঠিত কমিটি।

মোবাইল অপারেটররা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহম্মদ বলেন, "এই উদ্যোগকে আমরা ইতিবাচকভাবে দেখি।" বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, "কারও নেটওয়ার্ক নেই। এসব ক্ষেত্রে একটিভ শেয়ারিং করে নেটওয়ার্ক চালু করা গেলে এটা ভালো হবে।"

বর্তমানে দেশে মোবাইল সিম সংযোগের সংখ্যা ১৯ কোটি ছাড়িয়েছে, যার মধ্যে ১২ কোটি ২২ লাখ ইন্টারনেট গ্রাহক।

আরও পড়ুন: ২১তম ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামে নিরাপদ ও মানবকেন্দ্রিক ডিজিটাল ভবিষ্যতের আহ্বান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী ৭টি সেনাবাহিনী ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২৮ এম


প্রধানমন্ত্রী ৭টি সেনাবাহিনী ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন

প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেছেন, যা পেশাগত উৎকর্ষ সাধনে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য এবং জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে যুদ্ধ অথবা শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসে ৯ম পদাতিক ডিভিশন কর্তৃক আয়োজিত জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।

এ বছর জাতীয় পতাকা পেয়েছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, ৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এডি রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

সাভার সেনানিবাসে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী সশস্ত্র সালাম গ্রহণ করেন। এ সময় অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসিরনগরের চাপরতলায় দুই চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় সরগরম মাঠ, বিএনপির মনোনয়ন ঘিরে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি মোঃ শরীফ উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৩ এম


নাসিরনগরের চাপরতলায় দুই চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় সরগরম মাঠ, বিএনপির মনোনয়ন ঘিরে আলোচনা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য দুই প্রার্থী ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল ও উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমদের প্রচার-প্রচারণা ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। দুজনই বিএনপি থেকে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করছেন বলে জানা গেছে।

নির্বাচনকে সামনে রেখে ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল ও জামাল আহমদ নিজ নিজ উদ্যোগে স্থানীয় পর্যায়ে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উঠান বৈঠক, স্থানীয়দের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন এলাকায় যোগাযোগের মাধ্যমে তাঁরা নিজেদের অবস্থান তুলে ধরছেন।

ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল নাসিরনগরের সংসদ সদস্য এম. এ. হান্নানের চাপরতলা ইউনিয়নের প্রতিনিধি হিসেবে পরিচিত। অন্যদিকে জামাল আহমদ নাসিরনগর উপজেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দুজনেরই নির্বাচনি তৎপরতা বাড়ায় ইউনিয়নজুড়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁদের নিয়ে আলোচনা হচ্ছে।

তবে এখনো বিএনপির পক্ষ থেকে কে দলীয় মনোনয়ন পাচ্ছেন, সে বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা যায়নি। ফলে মনোনয়নপ্রত্যাশী এই দুই নেতার রাজনৈতিক ও সাংগঠনিক তৎপরতা আগামী দিনে কোন দিকে যায়, সেদিকে নজর রাখছেন স্থানীয়রা।

চাপরতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেষ পর্যন্ত কারা প্রার্থী হবেন, তা নির্ভর করবে দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়ার ওপর। এর মধ্যে দুই নেতার প্রচারণা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি নির্মাণকাজের মানের সঙ্গে আপস করা যাবে না : আবু সুফিয়ান এমপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৭ এম


সরকারি নির্মাণকাজের মানের সঙ্গে আপস করা যাবে না : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম, ১৭ অক্টোবর, ২০২৬ : চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান সরকারি নির্মাণকাজের গুণগত মান এবং ভবনের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, "নির্মাণকাজের মানের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না।" সামান্য অর্থ সাশ্রয় করতে গিয়ে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি বা দুর্ঘটনার ঝুঁকি তৈরি করা গ্রহণযোগ্য নয়।

আজ শনিবার বিকেলে নগরের বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়িত ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব মন্তব্য করেন।

আবু সুফিয়ান আরও বলেন, সরকারি ভবন নির্মাণে ব্যবহৃত উপকরণের গুণগত মান বজায় রাখা এবং নির্মাণকাজের প্রতিটি পর্যায়ে নির্ধারিত মান অনুসরণ করা অত্যন্ত জরুরি। তিনি সতর্ক করেন, "নির্মাণকাজে ত্রুটি থাকলে ভবিষ্যতে ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে এবং মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।" তাই সংশ্লিষ্ট প্রকৌশলী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ঠিকাদারদের নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

ঠিকাদারদের উদ্দেশ্যে তিনি বলেন, ব্যবসায় মুনাফা করা স্বাভাবিক বিষয়। তবে মুনাফার কথা বিবেচনা করে নির্মাণকাজের গুণগত মানের সঙ্গে আপস করা উচিত নয়। প্রয়োজনে নির্মাণব্যয় বাড়লেও কাজের মান বজায় রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. তানভীর ইসলাম, বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ ট্রাস্টের জেনারেল সেক্রেটারি আলহাজ হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ এবং মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলীমুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান, সদস্য আনোয়ার হোসেন লিপু, ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম, সদস্য সচিব হাসনাত প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রাকৃতিক প্রভাব কেমন, রাশিয়ার কালিনিনের অভিজ্ঞতায় দেখা গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৮ এম


পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রাকৃতিক প্রভাব কেমন, রাশিয়ার কালিনিনের অভিজ্ঞতায় দেখা গেল

পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রাকৃতিক প্রভাব কেমন? প্ল্যান্ট চালুর পর জলাধার বা পরিবেশে কী কী পরিবর্তন দেখা যায়? দশকের পর দশক ধরে চলা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের আশেপাশের জীববৈচিত্র্যের পরিস্থিতি কেমন?

পদ্মাপাড়ে দাঁড়িয়ে যেমন পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চিত্র, রাশিয়ার উদোমলিয়া লেক থেকে ঠিক তেমনই চিত্র দেখা যায় কালিনিন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের। চার দশক আগে নির্মিত এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের লেকে অন্তত ৩০ প্রজাতির মাছের বিচরণ রয়েছে। মার্চ থেকে মে মাস ছাড়া বছরের পুরো সময়েই লেকে মাছ ধরে মানুষ।

এই লেকে বিদ্যুৎকেন্দ্রের প্রভাব কেমন? তা নির্ণয়ে নিয়মিত গবেষণা ও সমীক্ষা চালায় প্ল্যান্ট কর্তৃপক্ষ। সেখানে দেখা যায়, প্রাণপ্রকৃতিতে কোনো নেতিবাচক প্রভাব নেই। বিদ্যুৎকেন্দ্রটির আশেপাশের জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্যও স্বাভাবিক রয়েছে। উদোমলিয়া জলাধারে মাছের আনুমানিক মজুত বেড়ে দাঁড়িয়েছে ৭৪০ টনে। লেকটিতে পানির স্বচ্ছতা দেড় মিটার পর্যন্ত। প্ল্যান্টটির সংশ্লিষ্ট কর্মকর্তা আন্দ্রে ইউ. ডানিউকিন জানান, অন্যান্য প্রাকৃতিক জলাশয়ের তুলনায় অনেক সূচকে ভালো অবস্থানে বিদ্যুৎকেন্দ্র লাগোয়া এই লেক।

কালিনিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিবেশ সুরক্ষা বিভাগের প্রধান আন্দ্রে ইউ. ডানিউকিন বলেন, এই লেকটি বিদ্যুৎকেন্দ্র থেকে ১ হাজার কিলোমিটার দূরে থাকলে যেমন নিরাপদ থাকত, এখানেও ঠিক একই অবস্থায় আছে। এখানকার মাছগুলো বড় এবং মাছের বিস্তারও যথেষ্ট পরিমাণে হচ্ছে। সার্বিকভাবে উদোমলিয়ার পরিবেশ বেশ ভালো। এর মানে, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রাণ-প্রকৃতির জন্য নিরাপদ।

কালিনিন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের তথ্য অনুযায়ী, বিদ্যুৎকেন্দ্রটির ৩০ কিলোমিটারের মধ্যে রয়েছে অর্ধশত সংরক্ষিত প্রাকৃতিক এলাকা, এর মধ্যে ৩৩টি সংরক্ষিত বনাঞ্চল ও জীববৈচিত্র্য সমৃদ্ধ। এছাড়া, উদোমলিয়া পৌর এলাকায় ২২০টির বেশি প্রজাতির পাখির আবাস রয়েছে; আর উদ্ভিদ রয়েছে ৯১১ প্রজাতির।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশেই বিশাল জলাশয়ে মাছের অবাধ বিচরণ। এসব নজির প্রমাণ করে যে, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রাণ-প্রকৃতিকে অনেকটা নিরাপদে রাখে। এসবের ওপর ভিত্তি করে বাংলাদেশের নীতিনির্ধারকরা আশাবাদী যে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকেও নিরাপদে দশকের পর দশক ধরে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পরিচ্ছন্ন জ্বালানি হওয়ায় পরিবেশের ওপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রভাব নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট পরিবেশবান্ধব। কালিনিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশে পানিতে মাছ ধরা হচ্ছে, জীববৈচিত্র্যের একটা সহাবস্থান রয়েছে। আমাদের রূপপুরের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হওয়ার সুযোগ নেই। রূপপুরের জন্য প্রাণ-প্রকৃতির বিঘ্ন ঘটার সুযোগ নেই।

সব ঠিক থাকলে আগামী মাসেই পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হতে পারে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের প্রথম ইউনিট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%