ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁর পত্নীতলা ও মান্দা থানার পৃথক অভিযানে ৭০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্র্যাপেন্টাডল ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক


নওগাঁর পত্নীতলা ও মান্দা থানার পৃথক অভিযানে ৭০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্র্যাপেন্টাডল ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক

 

পত্নীতলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে অদ্য ইং ০৫/০৬/২০২৬ তারিখ বিকালে পত্নীতলা থানাধীন মাটিন্দর ইউনিয়নের মাটিন্দর খ্রিস্টান পাড়া গ্রামস্থ জনৈক মোঃ ইসরাইল হেমব্রণ এর বসতবাড়ীর সামনে খোলা জায়গা হতে আসামি মোঃ কাওসার আলী ওরফে সারোয়ার (৩২) পিতা-মোঃ কফিল উদ্দিন, সাং-গণপতিপুর মধ্যপাড়া, থানা-পোরশা, জেলা- নওগাঁ কে আটক পূর্বক তার পরিহিত লুঙ্গির ডান ট্যামর হতে ৫০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার মূলে জব্দ করা হয়।

সঅদ্য ০৫/৬/২৬ খ্রিঃ মান্দা থানা পুলিশ এর বিকেলে মাদকদ্রব্য উদ্ধার অভিযান করে মাদক কারবারি পিন্টু(২৮) পিতা মোঃ মালেক মন্ডল মাতা মোছাঃ পারুল সাং মিরপুর হঠাৎ পাড়া থানা মান্দা জেলা নওগাঁকে ২০ পিচ ট‍্যাফেন্টাডল ট‍্যাবলেটসহ মান্দা থানাধীন ৫ নং গনেশপুর ইউনিয়নের মিরপুর হঠাৎ পাড়া আসামির বসতবাড়ী শয়ন ঘরে তার দেহ তল্লাশিকালে তার পরিহিত লুঙ্গির বাম কোচ হতে ২০ পিচ ট‍্যাপেন্ডাডর ট‍্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

উভয় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাগুরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ ও মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


মাগুরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ ও মানববন্ধন

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষ্যে ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সহযোগিতায় অপরাজিতা মাগুরা জেলা টিমের উদ্যোগে একটি বৃক্ষ রোপণ এবং পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে মাগুরা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

বিশ্বনাথ চাক্রবর্তী সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অপরাজিতা সংগঠনের নির্বাহী পরিচালক শফিকুর রহমান, পল্লী প্রকৃতির নির্বাহী সম্পাদক কল্যাণী বিশ্বাস এবং অন্যান্যদের।

বক্তারা উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তন, বৃক্ষ নিধন এবং পরিবেশ দূষণের কারণে প্রকৃতির ভারসাম্য দিন দিন নষ্ট হচ্ছে। পরিবেশ রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যৎ প্রজন্মকে ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। তারা অবৈধভাবে গাছ কাটা বন্ধ করার, নদী-খাল দখলমুক্ত রাখার এবং শহর ও গ্রামে ব্যাপক বৃক্ষ রোপণের দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির বিরুদ্ধে ৪০ দিনের লড়াই ‘ছেলেখেলা নয়’: আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির বিরুদ্ধে ৪০ দিনের লড়াই ‘ছেলেখেলা নয়’: আরাঘচি

পারমাণবিক অস্ত্রে সজ্জিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির বিরুদ্ধে ৪০ দিনের লড়াইকে ‘ছেলেখেলা নয়’ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-তে প্রচারিত এক মন্তব্যে আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় ইরানের সক্ষমতা প্রকৃতপক্ষে দেশটির শক্তি প্রদর্শন করেছে।

আরাঘচি বলেন, ‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত বিশ্বের সবচেয়ে শক্তির বিরুদ্ধে ৪০ দিন ধরে রুখে দাঁড়ানো কোনো ছেলেখেলা নয়।’ বিশ্ব ইরানি জাতির প্রকৃত শক্তি ও সামর্থ্য দেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা থাকা দেশগুলোকে সতর্ক করে আরাঘচি বলেন, ‘আমরা আঞ্চলিক রাষ্ট্রগুলোকে সতর্ক করেছি যে, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জন্য ব্যবহৃত মার্কিন ঘাঁটিগুলো বৈধ লক্ষ্যবস্তু হবে।’

সতর্কবার্তা সত্ত্বেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তেহরানের অঙ্গীকারের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা সৌদি আরবের সঙ্গে টেকসই ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।’

এদিকে, লেবাননে হামলা অব্যাহত থাকলে ইসরাইলে হামলার হুঁশিয়ারি জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার একজন শীর্ষ উপদেষ্টা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে মোহসেন রেজাই অভিযোগ করেছেন, ইরান-সম্পর্কিত আলোচনায় সুবিধা আদায়ের জন্য ইসরাইল লেবাননে চাপ প্রয়োগের কৌশল ব্যবহার করছে।

বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে ইসরাইলি হুমকির জবাবে তিনি বলেন, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। শীর্ষ এই সামরিক উপদেষ্টা সতর্ক করে বলেন, আঞ্চলিক যেকোনো সমস্যা নিষ্পত্তিতে লেবাননই কেন্দ্রবিন্দুতে থাকবে। মিত্রদের সমর্থন করার ব্যাপারে তেহরানের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

মোহসেন রেজাই আরও বলেন, যেকোনো নতুন সংঘাত উত্তর ইসরাইলকে সাম্প্রতিক ৪০ দিনের সংঘাতের সময়ের চেয়ে ‘অনেক বেশি কঠিন’ পরিস্থিতির মুখে ফেলবে।

তথ্যসূত্র: আল জাজিরা, টিআরটি ওয়ার্ল্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাইকিংসের সাজে নরওয়ের বিশ্বকাপ দলের খেলোয়াড়দের ফটোশুট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


ভাইকিংসের সাজে নরওয়ের বিশ্বকাপ দলের খেলোয়াড়দের ফটোশুট

নরওয়ে ২৮ বছর পর ফিফা বিশ্বকাপ খেলতে যাচ্ছে। সাধারণভাবে বলা যায়, এভাবে কি সঠিক হবে? দেশটি বেছে নিয়েছে তাদের হাজার বছরের পুরনো ঐতিহ্যকে স্মরণ করার জন্য এটি একটি উপযুক্ত মুহূর্ত। বিশ্বকাপ স্কোয়াডের ফুটবলাররা ভাইকিংসের সাজে ফটোশুট সম্পন্ন করেছেন।

ভাইকিং শব্দটি মূলত সমুদ্রযাত্রী, স্ক্যান্ডিনেভীয় যোদ্ধা, বণিক এবং অভিযাত্রীদের পরিচয়। বর্তমান ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের এই অভিযাত্রীরা নতুন নতুন অঞ্চল আবিষ্কার করতেন। তারা মধ্যপ্রাচ্য পর্যন্ত বিস্তৃত বাণিজ্য পথ তৈরি করেছিলেন এবং ইউরোপের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে অভিযান পরিচালনা করতেন।

এই ইতিহাসকে ঘিরে বর্তমানের একটি টিভি সিরিজও রয়েছে, যার নাম 'ভাইকিংস', যা ২০১৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত প্রচারিত হয়েছে এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ভাইকিংসরা ঐতিহ্যবাহী নর্স যোদ্ধাদের মতো পোশাক, ঢাল ও তলোয়ার নিয়ে সজ্জিত। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা প্রদানের আগে এই বিশেষ সাজে ধরা দেন আরলিং হল্যান্ড ও তার সতীর্থরা।

খ্যাতনামা আলোকচিত্রী ডেভিড ইয়ারোর তোলা ছবিটি ওসলোতে ধারণ করা হয়েছে। ছবিতে দেখা যায়, দলটির খেলোয়াড়রা ঐতিহ্যগত ভাইকিং পোশাকে সাজানো অবস্থায় একটি ফিয়র্ডের পাশে একত্রিত হয়েছেন। পেছনে রয়েছে ভাইকিংদের ঐতিহাসিক দীর্ঘ নৌকা, যা নরওয়ের সমৃদ্ধ ইতিহাস এবং সমর্থকদের জনপ্রিয় 'ভাইকিং রো' ঐতিহ্যের প্রতিফলন বহন করে।

ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা হচ্ছে। তবে এই আলোচনা পেছনে ফেলেই মার্টিন ওডেগার্ডের নেতৃত্বে স্ক্যান্ডিনেভিয়ান দলটি বিশ্বকাপে ভালো কিছু করার প্রত্যাশা করছে। তাদের বিশ্বকাপ বাছাই পর্বের ফলাফলও সেই প্রত্যাশা সমর্থন করছে। বাছাইয়ে তারা শতভাগ জয়ের রেকর্ড গড়েছে। পয়েন্ট টেবিলেও তারা ছিল শীর্ষে। টুর্নামেন্টের আগে ইউরোপের সবচেয়ে ছন্দে থাকা দলগুলোর মধ্যে তাদের অন্তর্ভুক্ত করা হচ্ছে।

বিশ্বকাপে নরওয়ে আই গ্রুপে রয়েছে। তাদের মিশন শুরু হবে ১৭ জুন ইরাকের বিপক্ষে। পরবর্তী দুটি ম্যাচ হবে সেনেগাল ও ফ্রান্সের বিপক্ষে যথাক্রমে ২৩ ও ২৭ জুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের কারণে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের চাহিদা তুঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


বিশ্বকাপের কারণে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের চাহিদা তুঙ্গে

নিউইয়র্ক ও নিউ জার্সি অঞ্চলে ২০২৬ ফিফা বিশ্বকাপের কারণে ব্যাপক দর্শক সমাগমের প্রস্তুতি চলছে। আয়োজকদের ধারণা অনুযায়ী, মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচগুলো উপলক্ষে বিশ্বের নানান দেশ থেকে প্রায় ১২ লাখ ফুটবলপ্রেমী এই অঞ্চলে আসবেন।

এই বিপুল জনসমাগমকে কেন্দ্র করে হোটেল, পরিবহন ও বিনোদন খাতের পাশাপাশি এসকর্ট সেবার চাহিদাও বেড়েছে বলে স্থানীয় কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট সেবাদাতাদের মতে, বিশ্বকাপ শুরুর আগেই বুকিং ও গ্রাহক অনুসন্ধানের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

স্থানীয় কয়েকজন এসকর্ট কর্মী জানিয়েছেন, বিদেশি পর্যটকদের কাছ থেকে আগের তুলনায় অনেক বেশি যোগাযোগ পাচ্ছেন তারা। বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত দর্শকদের মধ্যে আগ্রহ বেশি দেখা যাচ্ছে।

ব্রুকলিনভিত্তিক এক সেবাদাতা স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, বিশ্বকাপ উপলক্ষে নতুন গ্রাহকের অনুরোধে তিনি প্রায় অভিভূত। তাঁর দাবি, গত মে মাসে তার অনলাইন প্রোফাইলে যোগাযোগ ও আগ্রহের পরিমাণ প্রায় তিন গুণ বেড়েছে। একই সঙ্গে, দম্পতিদের কাছ থেকেও আগের তুলনায় বেশি অনুরোধ আসছে বলে তিনি জানিয়েছেন।

অন্যদিকে, নিউ জার্সিভিত্তিক আরেক সেবাদাতা এই বিশ্বকাপ উপলক্ষে শহরে আসতে যাওয়া কয়েকজন গ্রাহক ইতোমধ্যে অগ্রিম অর্থ জমা দিয়ে সময় নিশ্চিত করেছেন। তাঁর ভাষায়, জুন মাসের সময়সূচি দ্রুত পূর্ণ হয়ে যাচ্ছে।

তবে বিশ্বকাপকে ঘিরে শুধু ব্যবসায়িক তৎপরতাই বাড়ছে না, নিরাপত্তা সংস্থাগুলোর উদ্বেগও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মানবপাচারের ঝুঁকি নিয়ে সতর্ক রয়েছে যুক্তরাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিউ জার্সি স্টেট অ্যাসোসিয়েশন অব চিফস অব পুলিশের সভাপতি অ্যান্ড্রু ক্যাজিয়ানো বলেছেন, বড় আন্তর্জাতিক আয়োজনগুলোতে মানবপাচারকারীরা সক্রিয় হওয়ার চেষ্টা করে। ফলে বিশ্বকাপ চলাকালে এ ধরনের অপরাধ প্রতিরোধে বিশেষ নজরদারি প্রয়োজন।

এ লক্ষ্যে নিউ জার্সি স্টেট পুলিশে প্রায় ১,২০০ সদস্য মোতায়েনের পরিকল্পনা করেছে। তারা বিভিন্ন আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক অনুষ্ঠানের স্থলে নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম পরিচালনা করবে।

এছাড়া, ফিন্যান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্ক (ফিনসেন) সতর্কবার্তায় জানিয়েছে, বিশ্বকাপকে কেন্দ্র করে বাড়তি অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ নিয়ে যৌন ও শ্রম পাচারের ঘটনা বাড়তে পারে।

নিউ জার্সির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, বিশ্বকাপ চলাকালে দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

উল্লেখ্য, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৯ জুলাই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%