ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

বিরোধী দল কোনো রাজনৈতিক দলের মতো আচরণ করছে না: এমপি খোকন তালুকদার


বিরোধী দল কোনো রাজনৈতিক দলের মতো আচরণ করছে না: এমপি খোকন তালুকদার

বিরোধী দল কোনো রাজনৈতিক দলের মতো আচরণ করছে না; আমার মনে হয়, এটি কোনো রাজনৈতিক দল নয়, একটি সমিতি। এই সমিতির কিছু লোক সব সময় অপতৎপরতায় লিপ্ত থাকে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার ২২টি পূজামণ্ডপে ত্রাণের চাল বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদার।

আরও পড়ুন: ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’ ছড়াচ্ছে মুগ্ধতা

এ ছাড়া কালকিনি উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলার ২২টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান: ধর্ষণ, চুরি ও পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেপ্তার ৯

আন্তর্জাতিক ডেস্ক

​ প্রতিবেদক সাকিব চৌধুরী

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান: ধর্ষণ, চুরি ও পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেপ্তার ৯

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী, চুরি মামলার আসামী, সিআর ওয়ারেন্টভুক্ত এক আসামী এবং অপরাধ নিবারণমূলক ব্যবস্থায় (১৫১ ধারা) ৬ জনসহ মোট ৯ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আব্দুল হালিম-এর দিকনির্দেশনায় ও নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়। থানা সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অভিযানের বিস্তারিত বিবরণ:
ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার:
থানা এলাকাধীন ধুম ইউনিয়ন সাকিনের ১৬ বছরের এক কিশোরীর সাথে টিকটকের মাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্কের জেরে গত ১৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে রাত সাড়ে ৯টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমের বসতবাড়ির রান্নাঘরে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে রিপাত হোসেন (১৯)। এ ঘটনায় ভিকটিমের পরিবার জোরারগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) আব্দুল আলীম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গত ১৬ অক্টোবর ভোর রাতে আসামীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত রিপাত হোসেন মোবারকঘোনা এলাকার মো. আজিজুল হকের পুত্র।
চুরি মামলার আসামী গ্রেপ্তার:
এসআই (নিঃ) মোঃ জিশান আহম্মেদ, পিপিএম-সেবা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে জোরারগঞ্জ থানার মামলা নং-২২ (তারিখ ১৬/০৯/২০২৬ খ্রি.) এর ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোডের তদন্তে প্রাপ্ত আসামী নাহিদুল ইসলাম জুহিনকে (২২) গ্রেপ্তার করেন। ১৬ অক্টোবর রাত দেড়টার দিকে মধ্যম সোনাপাহাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার আবুল বাশারের পুত্র।
সিআর ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার:
এএসআই (নিঃ) মোঃ আব্দুল ওয়াহিদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সিআর-২৩০/২৬ (জোরারগঞ্জ) নম্বর মামলার যৌতুক নিরোধ আইন ২০১৮ এর ৩ ধারার ওয়ারেন্টভুক্ত আসামী ইকবাল হোসেনকে (১৫ অক্টোবর রাত সাড়ে দশটায়) তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। তিনি জোরারগঞ্জ থানার আজমপুর এলাকার বাঁশখালীর বাসিন্দা বদিউল আলমের পুত্র।
ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারা মূলে ৬ জন গ্রেপ্তার:
গত ১৬ অক্টোবর রাত পৌনে দুইটার দিকে জোরারগঞ্জ ইউপিস্থ চলমান পেট্রোল পাম্পের সামনে রাস্তার ওপর সন্দেহজনকভাবে ঘোরাঘুরিকালের অপরাধ নিবারণকল্পে পুলিশ ৬ জন ব্যক্তিকে আটক করে। পুলিশ দেখে পালানোর চেষ্টাকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অভিযানে অংশ নেন এএসআই (নিঃ) মোঃ আব্দুল ওয়াহিদ ও এএসআই (নিঃ) মামুনুর রশিদ।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মো: ওসমান গনি (২২), পিতা-মো: তাজুল ইসলাম, মিঠানালা, মিরসরাই, চট্টগ্রাম।
২. মো: আসিফ (২০), পিতা-নাসির উদ্দিন, নলুয়া, কবিরহাট, নোয়াখালী।
৩. আব্দুল্লাহ আল নোমান (২১), পিতা-আব্দুল মান্নান, রাজাপুর, মিঠানালা, মিরসরাই, চট্টগ্রাম।
৪. মো: তসিফ (২৩), পিতা-খাঁন সাব, মধ্যম সোনাপাহাড়, জোরারগঞ্জ, চট্টগ্রাম।
৫. মো: সালমান (২২), পিতা-বকতিয়ার উদ্দিন, মধ্যম সোনাপাহাড়, জোরারগঞ্জ, চট্টগ্রাম।
৬. মো: তোফায়েল (২৭), পিতা-মো: বেলায়েত হোসেন, দক্ষিণ অলিনগর, করেরহাট, জোরারগঞ্জ, চট্টগ্রাম।
পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে জোরারগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু জ্বরের টিকা গ্রহণযোগ্য হলে দ্রুত বাংলাদেশে আনা হবে: ডিএসসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


ডেঙ্গু জ্বরের টিকা গ্রহণযোগ্য হলে দ্রুত বাংলাদেশে আনা হবে: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুল সালাম জানিয়েছেন, যদি ডেঙ্গু জ্বরের টিকা গ্রহণযোগ্য হয়, তবে সেটি খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে আনা হবে।

তিনি উল্লেখ করেছেন, ডেঙ্গু এখন একটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এটি মোকাবিলার জন্য সাধারণ মানুষের জনসচেতনতার বিকল্প নেই।

শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি এই মন্তব্য করেন।

ছায়া সংসদে ডেঙ্গু প্রতিরোধে সরকারের এবং জনগণের ভূমিকা নিয়ে বিতার্কিকরা নিজেদের যুক্তি-তর্ক উপস্থাপন করেন। তারা ডেঙ্গু মোকাবিলায় সাধারণ মানুষের সচেতনতাকে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত সময়ে ডেঙ্গু চিকিৎসা ও মশার ওষুধ কেনায় নানা অনিয়ম ঘটেছে। তবে তিনি আশা প্রকাশ করেন যে, সরকার ও সিটি করপোরেশনের নতুন নেতৃত্বের অধীনে মশা নিয়ন্ত্রণে জনগণ এখন দৃশ্যমান পরিবর্তন দেখতে চায়।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের সুনির্দিষ্ট দায়িত্ব ও পরিকল্পনা রয়েছে।

তিনি ডেঙ্গু জ্বরের টিকা এবং ডেঙ্গুজ্বরে আক্রান্তদের চিকিৎসার খরচের নিয়ম নিয়েও আলোচনা করেন।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, একদিকে সিটি করপোরেশনের মশা নিধন কার্যক্রমে স্বচ্ছতা ও গতি আনতে হবে, অন্যদিকে নাগরিক পর্যায় থেকেও সচেতনতার পরিচয় দিতে হবে। তবেই এই বছরজুড়ে থাকা মশার আতঙ্ক থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ কোরিয়ায় ইসলামের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


দক্ষিণ কোরিয়ায় ইসলামের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে

দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। দেশটির অনেক তরুণ এক আল্লাহর প্রতি বিশ্বাস, ইসলামের সুস্পষ্ট শিক্ষা, নৈতিক জীবনব্যবস্থা এবং মুসলিমদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে ধর্মটি সম্পর্কে জানার আগ্রহ দেখাচ্ছেন। কিছু তরুণ ইসলাম গ্রহণ করে নতুন ধর্মীয় ও সামাজিক পরিচয়ে জীবন শুরু করছেন।

কোরিয়া টাইমসের এক প্রতিবেদনে ইকনারের বরাত দিয়ে জানানো হয়েছে, দক্ষিণ কোরিয়ায় জন্মগ্রহণ ও বেড়ে ওঠা প্রায় ৪৫ হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছেন বলে ধারণা করা হয়। এই সংখ্যার মধ্যে অনেকেই বিশ ও ত্রিশের দশকের তরুণ। তবে, এই সংখ্যা সম্পর্কে নির্ভরযোগ্য সরকারি হিসাব পাওয়া যায়নি।

প্রতিবেদনে ‘ইউসুফ’ ছদ্মনামে পরিচিত ত্রিশোর্ধ্ব এক কোরীয় মুসলিমের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। তিনি ২০১৪ সালে ইসলাম গ্রহণ করেন। মুসলিম বন্ধুদের সঙ্গে পরিচয় এবং তাঁদের জীবনযাপন কাছ থেকে দেখার মাধ্যমে ইসলামের প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়। পরবর্তীতে ইসলাম সম্পর্কে জানাশোনা বাড়ানোর পর তিনি ধর্মটি গ্রহণের সিদ্ধান্ত নেন।

কোরীয় নওমুসলিমদের অনেকেই ইসলামের একত্ববাদের শিক্ষা তাঁদের বিশেষভাবে আকৃষ্ট করেছে বলে জানিয়েছেন। এক আল্লাহর প্রতি বিশ্বাস, সুস্পষ্ট ধর্মীয় মূলনীতি এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে নৈতিক নির্দেশনা তাঁদের কাছে ইসলামের গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হয়েছে।

সিউলের ইতাওয়ন এলাকায় অবস্থিত কেন্দ্রীয় মসজিদে নিয়মিত ইসলামের মৌলিক শিক্ষা সম্পর্কে জানার জন্য আগ্রহী কোরীয়রা আসেন। সেখানে তাঁরা ইসলামের বিশ্বাস, ইবাদত ও জীবনব্যবস্থা সম্পর্কে জানার সুযোগ পান। শিক্ষা গ্রহণের পর কেউ কেউ শাহাদাতাইন পাঠ করে ইসলাম গ্রহণ করেন।

কোরীয় মুসলিম নারী ‘আরিয়ম’ জানান, ইসলামে বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মানের শিক্ষা তাঁর কাছে বিশেষভাবে অর্থবহ মনে হয়েছে। এই মূল্যবোধ কোরীয় ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ হওয়ায় পরিবারকে নিজের ধর্মীয় সিদ্ধান্ত বোঝানো তাঁর জন্য সহজ হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ কোরিয়ার কিছু তরুণ প্রচলিত সামাজিক রীতিনীতি ও প্রত্যাশার বাইরে ভিন্ন জীবনদর্শন খুঁজছেন। তাঁদের কেউ ইসলাম সম্পর্কে জানার মাধ্যমে নতুনভাবে জীবন, নৈতিকতা ও আত্মিক প্রশান্তি নিয়ে ভাবার সুযোগ পেয়েছেন।

ইসলাম সম্পর্কে প্রচলিত নেতিবাচক ধারণা থাকা সত্ত্বেও মুসলিমদের সঙ্গে সরাসরি পরিচয় অনেকের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ভূমিকা রেখেছে। তাঁদের জীবনযাপন, আচরণ ও ধর্মীয় অনুশীলন কাছ থেকে দেখে কেউ কেউ ইসলাম সম্পর্কে আরও জানার আগ্রহ অনুভব করেছেন।

ইউসুফের অভিজ্ঞতাও এর একটি উদাহরণ। মুসলিম বন্ধুদের সঙ্গে পরিচয়ের মধ্য দিয়ে তাঁর সামনে নতুন ভাষা, সংস্কৃতি ও ধর্মীয় জগৎ উন্মুক্ত হয়। তাঁর মতে, এই অভিজ্ঞতা তাঁকে পরিচিত সাংস্কৃতিক গণ্ডির বাইরে গিয়ে নতুন কিছু জানার সুযোগ করে দেয়।

দক্ষিণ কোরিয়ায় ইসলাম সম্পর্কে আগ্রহ তৈরিতে সামাজিক যোগাযোগমাধ্যমও ভূমিকা রাখছে। কোরীয় মুসলিমদের কেউ কেউ নিজেদের ধর্মীয় অভিজ্ঞতা, দৈনন্দিন জীবন ও মুসলিম সংস্কৃতি নিয়ে ভিডিও তৈরি করছেন। এসব কনটেন্টের মাধ্যমে কোরীয় ও আন্তর্জাতিক দর্শকেরা মুসলিমদের জীবন সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন।

কোরীয় বংশোদ্ভূত মুসলিম ফ্যাশন ব্যক্তিত্ব আয়ানা জিহে মুন কিশোর বয়সে ইসলাম গ্রহণ করেন। ছোটবেলায় ইরাক যুদ্ধের সময় ইসলাম সম্পর্কে জানার পর ধর্মটি নিয়ে তাঁর কৌতূহল তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে উচ্চশিক্ষা গ্রহণ করে তিনি ইন্দোনেশিয়ায় বসবাসকারী কোরীয় মুসলিম ফ্যাশন ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পান।

এ ছাড়া ইউটিউবার দাউদ কিম তাঁর ভিডিওতে ইসলাম গ্রহণের অভিজ্ঞতা ও মুসলিম হিসেবে জীবনযাপনের বিভিন্ন দিক তুলে ধরেছেন। তাঁদের মতো পরিচিত ব্যক্তিদের মাধ্যমে ইসলাম সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন এমন অনেক মানুষ, যাঁদের কাছে আগে ধর্মটি ছিল অপরিচিত।

কোরীয় মুসলিম নারীদের কেউ কেউ হিজাবের সঙ্গে ঐতিহ্যবাহী কোরীয় পোশাক হানবকের সমন্বয় ঘটিয়ে নতুন ধরনের ফ্যাশনও তুলে ধরছেন। এর মাধ্যমে ইসলামি মূল্যবোধ ও কোরীয় সংস্কৃতির বিভিন্ন দিককে একসঙ্গে উপস্থাপন করা হচ্ছে।

ইসলাম গ্রহণের পর মুসলিম সমাজে নতুন সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও আপনজনের অনুভূতি খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন কয়েকজন কোরীয় নওমুসলিম। তাঁদের কেউ কেউ পরিচিতজনের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পেলেও মুসলিমদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক থেকে মানসিক সমর্থন পেয়েছেন।

আরিয়ম জানান, সিউলের কেন্দ্রীয় মসজিদে প্রথমবার যাওয়ার সময় তাঁর মনে হয়েছিল, তিনি যেন অবশেষে নিজের ঘরে ফিরে এসেছেন। তাঁর এই অভিজ্ঞতা তুলে ধরে, ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি মুসলিম সমাজের আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধও নতুন মুসলিমদের জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

দক্ষিণ কোরিয়ায় ইসলামের পরিচিতি নতুন নয়। বিভিন্ন সময়ে মুসলিম বণিক, অভিবাসী ও আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে কোরীয় উপদ্বীপে ইসলাম সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে কোরীয় যুদ্ধের সময় তুর্কি মুসলিম সেনাদের উপস্থিতি দেশটিতে ইসলাম পরিচিত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল। পরবর্তী সময়ে বিদেশি শ্রমিক, শিক্ষার্থী ও অভিবাসীদের মাধ্যমে মুসলিম সমাজের পরিসর আরও বিস্তৃত হয়েছে।

বর্তমানে স্থানীয় কোরীয়দের ইসলাম গ্রহণের সুনির্দিষ্ট সংখ্যা ও বার্ষিক হিসাব সম্পর্কে নির্ভরযোগ্য হালনাগাদ পরিসংখ্যান সীমিত। তবে কোরীয় নওমুসলিমদের ব্যক্তিগত অভিজ্ঞতা, মসজিদে ধর্মীয় শিক্ষা গ্রহণে আগ্রহ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মুসলিমদের সক্রিয় উপস্থিতি দেশটিতে ইসলাম সম্পর্কে জানার নতুন নতুন সুযোগ তৈরি করছে।

ইসলামের একত্ববাদের শিক্ষা, নৈতিক জীবনব্যবস্থা, আত্মিক প্রশান্তির সন্ধান এবং মুসলিম সমাজের সঙ্গে আন্তরিক সম্পর্ক বিভিন্ন কারণে দক্ষিণ কোরিয়ার কিছু মানুষ ইসলামকে নতুনভাবে জানছেন। তাদের এই অভিজ্ঞতা দেশটিতে ইসলাম সম্পর্কে ইতিবাচক আলোচনা ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর ক্ষেত্র তৈরি করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্দোনেশিয়ার জাতীয় উদ্যানের দাবানল নেভাতে গিয়ে প্রাণহানি ৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


ইন্দোনেশিয়ার জাতীয় উদ্যানের দাবানল নেভাতে গিয়ে প্রাণহানি ৪

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : জাভা দ্বীপের একটি জাতীয় উদ্যানে দাবানল নিয়ন্ত্রণের প্রচেষ্টায় চারজনের মৃত্যু ঘটেছে। শুক্রবার এ তথ্য প্রকাশ করেছে ইন্দোনেশিয়ার বন মন্ত্রণালয়।

বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার পূর্ব জাভা প্রদেশের ব্রোমো টেঙ্গার সেমেরু জাতীয় উদ্যানে আগুন নেভানোর কাজে নিয়োজিত অবস্থায় আগুনের তীব্রতায় প্রাণ হারান চারজন। তবে নিহতদের পরিচয় সম্পর্কে বিবৃতিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

এছাড়া, এ ঘটনায় আরও দুজন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন বলেও জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%