০৪:৫৪ এম
ভারতের মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলায় রসগোল্লা বলে একটি দেশীয় বোমা খাওয়ানোর অভিযোগে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। ওই ব্যক্তি যখন বস্তুটি মুখে নিয়ে কামড় দেয়, তখন একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এই ঘটনা ঘটে গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে।
মৃত ব্যক্তির নাম রাজেন্দ্র বারোটিয়া। তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় অভিযুক্ত রাম ভগত বারোটিয়া সেখানে উপস্থিত হন। কথোপকথনের এক পর্যায়ে রাম ভগত রাজেন্দ্রকে একটি দেশীয় বোমা দেন এবং সেটিকে রসগোল্লা বলে পরিচয় করিয়ে দেন। রাজেন্দ্র যখন বস্তুটি কামড় দেন, তখনই বিস্ফোরণ ঘটে।
নিহতের স্ত্রী সুশীলা বাই বলেন, বস্তুটি পশু হত্যার কাজে ব্যবহৃত একটি বোমা ছিল। বিস্ফোরণের শব্দ শুনে তারা প্রতিবেশীদের সাহায্য চান। পরে রাজেন্দ্রকে অটোরিকশায় করে হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন: ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে দোদুল্যমান অবস্থানে ট্রাম্প
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর কোটওয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্গা প্রসাদ নাগপুরে জানান, এই ঘটনায় অভিযুক্ত রাম ভগতসহ আরও একজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, ঘটনার সময় অন্ধকার ছিল। রাজেন্দ্রকে বোমা দেওয়া হচ্ছে, নাকি রসগোল্লা—এটি তিনি স্পষ্টভাবে বুঝতে পারেননি। বস্তুটিতে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে।
পুলিশের জিজ্ঞাসাবাদে রাম ভগত জানিয়েছেন, এক বালক তাকে বোমাটি দিয়েছিল। ওই বালককেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। অভিযুক্ত ও নিহত ব্যক্তির প্রতিবেশীদের মধ্যে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: এনডিটিভি
আরও পড়ুন: হরমুজে ২৪ ঘণ্টায় পাঁচটি জাহাজে হামলা, বাণিজ্যিক চলাচলে ঝুঁকি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন