ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত


ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্লানিং এ্যাডভোকেসি ও ওরিয়েন্টশন সভা আজ শনিবার (২৭ জুন) অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় পৌরসভা মিলনায়তনে আয়োজিত প্লানিং এ্যাডভোকেসি ও ওরিয়েন্টশন সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম।

পৌরকর্মচারী আশরাফ পরভেজের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সাজেদুল ইসলাম সাজু, পৌর ইন্সপেক্টর মো. মুরাদ হোসেন প্রমুখ।

প্লানিং এ্যাডভোকেসি ও ওরিয়েন্টশন সভায় পৌরসভার ২৬ জন স্বাস্থ্যকর্মী অংশ নেন। উল্লেখ্য, ২৮ জুন রবিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ফুলবাড়ী পৌরসভার এলাকার ৬ থেকে ১১ মাস বয়সী ৫০০ শিশুকে ১টি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫ হাজার শিশুকে ১টি লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।

আরও পড়ুন: সুনামগঞ্জে সাংবাদিক এম এ মোতালিবের ওপর হামলার ঘটনায় আটক ১

এদিকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা সভা আজ শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মপরিকল্পনা বিভাগের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সাজেদুল ইসলাম সাজুর সঞ্চালনায় আয়োজিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে এ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।

এছাড়াও বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল হক বান্না, ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) মো. সিদ্দিকুর রহমান, এপিআই মো. খবির উদ্দিন প্রমুখ। টিকা ক্যাম্পেইনে উপজেলার ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৭২০ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৩ হাজার ৫০ জন শিশুকে লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কুষ্টিয়ায় লালন সাঁইয়ের আখড়া বাড়ি থেকে বোমা উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুনারুঘাটে লোকালয়ে ঢুকে পড়া মায়া হরিণ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১২:০৩ এম


চুনারুঘাটে লোকালয়ে ঢুকে পড়া মায়া হরিণ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাটে পথ হারিয়ে লোকালয়ে চলে আসা একটি মায়া হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার ভোলারজুম গ্রাম থেকে উদ্ধার করা হয় হরিণটি। এর পর হরিণটিকে কালেঙ্গা রেঞ্জের রেসকিউ সেন্টারে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বনাঞ্চল। চুনারুঘাট উপজেলার এ বনাঞ্চলে প্রাকৃতিকভাবে মায়া হরিণের বসবাস রয়েছে। প্রথমেই ধারণা করা হচ্ছে, পথ হারিয়ে হরিণটি লোকালয়ে চলে আসে।

কালেঙ্গা রেঞ্জের বন কর্মকর্তা আবদুল্লাহ আল আমিন মন্তব্য করেছেন, ‘উদ্ধার করা হরিণটিকে রেসকিউ সেন্টারে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ফিরলে সেটিকে আবার বনাঞ্চলে অবমুক্ত করা হবে।’ অন্যদিকে, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানিয়েছেন, ‘লোকালয়ে আসা মায়া হরিণটি বন বিভাগের সদস্যরা উদ্ধার করেছেন। বর্তমানে সেটি রেসকিউ সেন্টারে রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে দরিদ্র মানুষদের ছাগল, ধান ও সবজি বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১২:০৪ এম


কুড়িগ্রামে দরিদ্র মানুষদের ছাগল, ধান ও সবজি বিতরণ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায়, চরের দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে ছাগল, জলবায়ু সহনশীল ফসল এবং শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ১১টায় রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচিটি বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিটির উদ্যোগে আয়োজিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, উপকারভোগীদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। এ সময় তিনি বলেন, ‘উপকারভোগীরা যেন এসব সহায়তা সঠিকভাবে কাজে লাগিয়ে পরিবারভিত্তিক আয়বর্ধক কর্মকা- গড়ে তুলতে পারেন। এর মাধ্যমে তারা শুধু নিজেদের পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করবেন না, সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, সিনিয়র শিক্ষক জাকির হোসেন, এনসিপির উপজেলা সভাপতি জমায়েত হোসেন চৌধুরী খোকন, সলিডারিটির প্রকল্প সমন্বয়কারী মোর্শেদ বদরুন্নেছা (বীথি), ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার লাভলী রানী সাহা, ফিল্ড অফিসার আব্রাহাম লিংকন এবং স্বেচ্ছাসেবক সুজিৎ কুমার রায়সহ অন্যান্য অতিথিবৃন্দ। জানা যায়, বেসরকারি সংস্থা সলিডারিটি “চরের দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা জোরদারকরণ” প্রকল্পের আওতায় ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, বার্লিন (জার্মানি)-এর আর্থিক সহযোগিতায় বিদ্যানন্দ ও ছিনাই ইউনিয়নে দীর্ঘদিন ধরে হতদরিদ্র মানুষের স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ জুন) সকালে, ৪৬ জন উপকারভোগীর মাঝে ৪৬টি ছাগল বিতরণ করা হয়। এছাড়া, ৩৪ জন উপকারভোগীকে জনপ্রতি ৪ কেজি ব্রিধান-৫২ ধানের বীজ, ২ কেজি সরিষার বীজ, ৫ কেজি মাষকলাই ডাল বীজ, ২ কেজি ভুট্টার বীজ, ৩ কেজি বাদামের বীজ এবং ২৫ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়। পাশাপাশি, ৫৮ জন উপকারভোগীর মাঝে জলবায়ু সহনশীল ১৫ ধরনের শাক-সবজির বীজ, একটি ঝরনা (ওয়াটারিং ক্যান), একটি পাশুন, একটি ঘন জাল এবং ৪টি করে জিও ব্যাগ বিনামূল্যে বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির মিছিলে ছাত্রলীগ-যুবলীগের হামলার অভিযোগ, বাউফলে আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১২:০৪ এম


বিএনপির মিছিলে ছাত্রলীগ-যুবলীগের হামলার অভিযোগ, বাউফলে আহত ১০

পটুয়াখালীর বাউফলে বিএনপির মিছিলে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের বিরুদ্ধে। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টায় ওই উপজেলার দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে।

হামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন। এসময় ২৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

আহতদের মধ্যে আছেন দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহসভাপতি রাসেল (৩০)। তাঁদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা জানান, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে সন্ধ্যায় পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে দাশপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে শতাধিক নেতাকর্মী একটি মিছিল বের করেন। যখন মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলি ব্রিজ হয়ে দাশপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছায়, তখন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, রিয়াজ, হেলাল রাড়ী, সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোটরসাইকেল বহরে হামলা চালায়। হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থক।

এই হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ১০ নেতাকর্মী আহত হন এবং ২৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

মিছিলে উপস্থিত উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফিরোজ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও দাশপাড়া ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন কয়েকদিন থেকে নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছেন। এরই অংশ হিসেবে তাঁর নির্দেশে এই হামলা হয়।

ঘটনাটি জানার পর উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার আহত নেতাকর্মীদের দেখতে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১২:০৬ এম


মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার সকালে পৌরসভার বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনা অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন পৌর প্রশাসক মোহাম্মদ মেহেদী হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক বলেন, পরিচ্ছন্ন শহর গড়ে তোলা শুধু পৌর কর্তৃপক্ষের একার দায়িত্ব নয়, বরং এটি সকল নাগরিকের সম্মিলিত দায়িত্ব। তিনি পৌরবাসীকে নির্ধারিত স্থানে ময়লা ফেলার আহ্বান জানান এবং পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার অনুরোধ করেন।

পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা এদিন বিভিন্ন সড়ক, ড্রেন, বাজার এলাকা ও জনসমাগমস্থলে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং পরিচ্ছন্নতা কর্মীরা উপস্থিত ছিলেন। পৌর সহকারি প্রকৌশলী ববি মজুমদার জানান, এ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে। একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক কার্যক্রম এবং নাগরিকদের সহযোগিতা নিশ্চিত করা হবে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালিত হলে পৌর এলাকার পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যকর হয়ে উঠবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%