ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

মাছ ধরতে গিয়ে মর্টারের গোলা পেল শিশুর দল


মাছ ধরতে গিয়ে মর্টারের গোলা পেল শিশুর দল

নেত্রকোণার সীমান্তবর্তী দূর্গাপুরে একটি ৬০ মিলিমিটার মর্টারের অবিস্ফোরিত গোলা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৪ জুলাই) উপজেলার ভবানীপুর এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সূত্র জানায়, ভবানীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১১৫৫/১০-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভবানীপুর গ্রামের কয়েকজন শিশু একটি নালায় মাছ ধরতে গিয়ে কাদার নিচে গোলাটি দেখতে পায়।

আরও পড়ুন: দুর্গাপুরে সাংবাদিক হত্যার ২৪ ঘণ্টা পর স্ত্রীর মামলা, আসামি ৮ জনই অজ্ঞাত

এরপর স্থানীয় বাসিন্দা মো. আমজাদ আলী গোলাটি নালা থেকে এনে নিজের বাড়ির নিকটবর্তী একটি নিরাপদ স্থানে রেখে বিষয়টি ভবানীপুর বিওপি কমান্ডারকে জানান।

খবর পেয়ে বিজিবির একটি টহলদল গিয়ে নিশ্চিত হয় যে, সেটি একটি ৬০ মিলিমিটার মর্টারের অবিস্ফোরিত গোলা।

পরবর্তীতে গোলাটির চারপাশে বালুর বস্তা দিয়ে নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয় এবং সেখানে বিজিবির সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি জানান, ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বোম্ব ডিসপোজাল দলের মাধ্যমে গোলাটি ধ্বংসের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: আশুলিয়ায় ৪ দিন পর ১১ বছরের শিশু ফাহিমকে উদ্ধার করলো পুলিশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে ন্যায়বিচার চায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১০:২৩ পি.এম


যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে ন্যায়বিচার চায় ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ন্যায়বিচার চাওয়ার কঠিন ঘোষণা দিল ইরান।

প্রিয় নেতার মৃত্যুতে কাঁদছে পুরো দেশ। সারা তেহরান এখন লাখো মানুষের ঢল। হাতে প্রতিশোধের লাল নিশান নিয়ে তাঁরা হাজির। সবার মুখে একটাই কথা— ‘প্রতিশোধ’ সূচিত। ঠিক এমন আবেগঘন পরিবেশে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে ন্যায়বিচার চাইবেই। এটি তাদের একটি দীর্ঘস্থায়ী লক্ষ্য হিসেবে থাকবে। মন্ত্রণালয়টি উল্লেখ করে আরও জানাচ্ছে, সর্বোচ্চ নেতার বিদায় অনুষ্ঠানে বিশ্বের নানা প্রান্ত থেকে আওয়াজ তুলেছেন বড় বড় নেতারা।

এটি স্পষ্টত: প্রমাণ করে খামেনি কত বড় মাপের নেতা ছিলেন এবং ইরানের মানুষ কতটা মহান। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় তাঁর জানাজা শুরু হয়েছে।

পতাকায় মোড়ানো খামেনির কফিনের ওপর রাখা রয়েছে তার কালো পাগড়ি। সেখানে পাশেই রাখা হয়েছে হামলায় নিহত তার ১৪ মাস বয়সী নাতনিসহ পরিবারের অন্যান্য সদস্যদের ছোট-বড় কফিন। মানবিক মানুষের হৈ-হল্লা ‘যুক্তরাষ্ট্র ধ্বংস হোক’ এবং ‘প্রতিশোধ’ স্লোগান দিচ্ছেন।

প্রিয় নেতাকে বিদায় জানাতে এসে স্পিকার গালিবাফসহ অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এক যুবক হতাশ হয়ে বলেন, ‘এই ট্র্যাজেডি দেখার আগে আমার মৃত্যু হলে ভালো হতো!’ ধারণা করা হচ্ছে, আগামী তিন দিনে তেহরানে প্রায় দেড় থেকে দুই কোটি মানুষ জড়ো হবেন।

খামেনির মৃত্যুতে ইরানে মূলত একটি যুগের অবসান হয়েছে। ১৯৮৯ সালে তিনি ক্ষমতায় আসেন। তার সময়ে সামরিক বাহিনী এবং মিসাইল কর্মসূচি অনেক শক্তিশালী হয়। তার মৃত্যু জাতিকে দুর্বল না করে বরং আরও এক করেছে। ছয় দিনের এই বিদায় অনুষ্ঠান ইরান এবং ইরাকের বিভিন্ন শহরে চলবে। আগামী শুক্রবার খামেনির জন্মশহর মাশহাদে তার দাফন সম্পন্ন হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উদযাপিত হলো যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১০:২৫ পি.এম


সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উদযাপিত হলো যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মিউজিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠিত হয়ে গেল। শনিবার (৪ জুলাই) আমেরিকান দূতাবাস এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সংসদ ভবনের নকশা বিখ্যাত মার্কিন স্থপতি লুই কান করেছেন। ঠিক তেমনি, আমেরিকার স্থাপত্য নির্মাণে অনন্য অবদান রেখেছেন বিশিষ্ট বাংলাদেশি-আমেরিকান স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ফজলুর রহমান খান। এ ধরনের পারস্পরিক অবদান প্রমাণ করে যে, বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে একে অপরকে সহায়তা করেছে।

ডেপুটি স্পিকার আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়, বাংলাদেশের পাশে দাঁড়ানো মার্কিন কিংবদন্তি সঙ্গীতশিল্পী জর্জ হ্যারিসনের ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশ’ ছিল এক অবিস্মরণীয় অবদান। আজকের এই সঙ্গীতায়োজন সেই একই মানবিক ও সাংস্কৃতিক চেতনাকে বহন করছে। এটাই কেবল বাণিজ্য বা কূটনীতি নয়, বরং দুই দেশের সাধারণ মানুষের মধ্যকার সম্পর্ককে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বে রূপ দেবে।

তিনি বলেন, বর্তমানে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সংলাপ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি, সন্ত্রাসবাদ দমন, সামুদ্রিক নিরাপত্তা, শিক্ষা, প্রযুক্তি এবং মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, দুই দেশের বিদ্যমান অংশীদারত্ব ভবিষ্যতে আরও নতুন উচ্চতায় পৌঁছাবে। তিনি যুক্তরাষ্ট্রের জনগণ ও সরকারের প্রতি ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও শক্তিশালী ও ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ অংশীদারিত্ব আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন।

জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিনের। বাংলাদেশ আমাদের একটি পরীক্ষিত বন্ধু। বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর মানবিক সংকটে মার্কিন যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহায়তা ও পাশে থাকা আমাদের এই গভীর অংশীদারিত্বেরই প্রমাণ। আমরা বিশ্বাস করি, পারস্পরিক স্বার্থ এবং অভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্যের ভিত্তিতে গড়ে ওঠা এই দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে। যেখানে দুই দেশের টেকসই উন্নয়ন, আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক অঙ্গনে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় যুক্তরাষ্ট্রের নিরবচ্ছিন্ন অবদান ও যৌথ অঙ্গীকার প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করবে।

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে গণতন্ত্র, উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বিদ্যমান। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই সহযোগিতা আরও সম্প্রসারিত হবে এবং উভয় দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরো বলেন, জাতীয় সংসদ ভবনের আইকনিক স্থাপনার সামনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনের আয়োজন দুই দেশের পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হিসেবে কাজ করবে। এই আয়োজন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের গভীরতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের একটি গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ।

মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যামবাসেডর বলেন, ১৭৭৬ সালের ৪ জুলাই আমাদের প্রতিষ্ঠাতারা ঘোষণা করেছিলেন ‘সকল মানুষ সমান’। আর আজ আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবসে ‘আমেরিকা ফার্স্ট’ নীতির আলোকেই আমরা বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ঐতিহাসিক ক্ষণে আমরা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে চাই। যেখানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের টেকসই নিরাপত্তা অংশীদারিত্ব ও আঞ্চলিক শান্তি রক্ষা আমাদের ভবিষ্যত সহযোগিতার প্রধান স্তম্ভ হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে ককাস সদস্যবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যগণ, সংসদ সদস্যগণ, মার্কিন ও অন্যান্য দেশের কূটনৈতিকবৃন্দ, সংসদ সচিবালয়ের সচিবসহ কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় নেওয়া হলো ‘বাদশা বাহাদুর’কে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় নেওয়া হলো ‘বাদশা বাহাদুর’কে

বহুদিন ধরে বগুড়ার মহাস্থান এলাকায় ‘বাদশা বাহাদুর’ নামক একটি হাতিকে দিয়ে অমানবিকভাবে সার্কাস পরিচালনা করা হচ্ছিল। হাতিটি পর্যাপ্ত খাবার, চিকিৎসা ও সঠিক পরিচর্যার অভাবের কারণে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসলে হাতিটির সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশনার ভিত্তিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে ‘বাদশা বাহাদুর’কে ঢাকার জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে দায়িত্ব প্রদান করা হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম হাতিটির মালিক আব্দুর শুকুরের সঙ্গে আলোচনা করেন। আব্দুর শুকুর স্বেচ্ছায় হাতিটিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের জিম্মায় দিতে সম্মতি জানান। এর ফলে দীর্ঘদিনের অবহেলা ও অমানবিক পরিবেশ থেকে ‘বাদশা বাহাদুর’ মুক্তি পেল।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাস্থান বন্দরে আনুষ্ঠানিকভাবে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হাতিটি হস্তান্তর করা হয়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে হাতিটির মালিক স্বেচ্ছায় এটি সরকারের কাছে দিয়েছেন। এই পরিপ্রেক্ষিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হাতিটি হস্তান্তর করা হয়। জাতীয় চিড়িয়াখানায় হাতিটির প্রয়োজনীয় চিকিৎসা, উন্নত পরিচর্যা এবং উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। এর মাধ্যমে ‘বাদশা বাহাদুর’ সুস্থ ও নিরাপদ জীবন ফিরে পাবে।

তিনি আরও জানান, হস্তান্তরের পর শনিবার রাতেই হাতিটিকে জাতীয় চিড়িয়াখানার উদ্দেশ্যে ঢাকার পথে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, স্বৈরাচার হাসিনাবিরোধী আন্দোলনে এই মাটিতে আমাদের নেতারা মার খেয়েছেন। তাই এই মাটি আমাদের সবার। এই মাটিতে আর ভুল করা যাবে না। একটি ভুলের কারণে ১৭-১৮ বছর আমরা ক্ষমতা থেকে দূরে থাকেছি। সেই ভুল আর করা চলবে না।

তিনি উল্লেখ করেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতিটি ঘর-বাড়ি, গ্রাম থেকে শুরু করে সর্বত্র দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকবিরোধী সমাজ গড়ে তোলা প্রয়োজন।

শনিবার সন্ধ্যায় ফরিদপুর নাগরিক কমিটির আয়োজনে শহরের থানার মোড়ে আয়োজিত নাগরিক আলোচনা ও বিজয়ের বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা তুলে ধরেন।

শামা ওবায়েদ আরও বলেন, এই মাটি মুসলিম, হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান সকল জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার। এখানে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করে এগিয়ে নিয়ে যেতে হবে। পদ্মা ব্যারাজ একনেকে পাস হয়েছে- এটি হবে।

তিনি বলেন, ফরিদপুর পাটের জন্য বিখ্যাত। এখানে পাটশিল্প নিয়ে কাজ করা দরকার। পিঁয়াজ উৎপাদন ও কৃষকের সমস্যা রয়েছে, সেদিকে ব্যবসায়ীদের খেয়াল রাখতে হবে। পিঁয়াজ সংরক্ষণের জন্য একটি সংরক্ষণাগার নির্মাণের উদ্যোগ নিতে হবে। ফরিদপুর বিভাগ এবং পৌরসভাকে সিটি করপোরেশন করার উদ্যোগ নিতে হবে।

আলোচনায় ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) আসনের ১১ দলীয় সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা বিশেষ অতিথির বক্তব্যে বলেন, এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে মারামারি ও হানাহানি থাকবেনা। দৌলতদিয়া-পাটুরিয়ায় আরেকটি পদ্মা সেতু চাই। ফরিদপুরের চারটি আসনের এমপিরা একসঙ্গে কাজ করতে চাই।

আলোচনায় অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, জুলফিকার হোসেন জুয়েল, ব্যবসায়ী মীর নাসির হোসেন, জাহাঙ্গির হোসেন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেছ আলী ইছা, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, প্রফেসর আব্দুত তাওয়াব, ব্যবসায়ী জাহাঙ্গির মিয়া, অ্যাডভোকেট জসিম মৃধা, দেলোয়ার হোসেন দিলা প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%