০৫:১৩ পি.এম
ভেনেজুয়েলায় গত মাসে দুটি শক্তিশালী ভূমিকম্পের ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৭৮ জনে। সোমবার সর্বশেষ সরকারি তথ্যে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ জুন আঘাত হানা দুটি ভূমিকম্পের মাত্রা ছিল ৭.২ ও ৭.৫।
এতে দেশের উত্তরাঞ্চল, বিশেষ করে রাজধানী কারাকাসের নিকটবর্তী উপকূলীয় লা গুয়াইরা রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, ভূমিকম্পে আহতের সংখ্যা ১৬ হাজার ৭৪০ জন।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
সরকারি তথ্য অনুযায়ী, ৮৫০টির বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।
তবে এখনো নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে, দুর্যোগের ফলে বাস্তুচ্যুত ২৩ হাজার ৫০০ জনের বেশি ব্যক্তি বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। স্টেডিয়াম, গণচত্বর ও অন্যান্য স্থানে গড়ে তোলা এসব শিবিরে স্বেচ্ছাসেবকরা চিকিৎসাসেবা ও জরুরি সহায়তা প্রদান করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন