ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

শৃঙ্খলা ফেরাতে সড়কে বসবে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা


শৃঙ্খলা ফেরাতে সড়কে বসবে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা

রাজধানীর সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরার পাশাপাশি এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা বসানোর পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।  

মঙ্গলবার সকালে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে নতুন ট্রাফিক সিগন্যাল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান।  

তিনি বলেন, বর্তমানে রাজধানীর ১৬টি গুরুত্বপূর্ণ স্থানে ৩৭টি এআই ক্যামেরা কার্যক্রম চালাচ্ছে। শিগগিরই আরও প্রায় ৫০টি এআই ক্যামেরা স্থাপন করা হবে।  

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

পাশাপাশি তুলনামূলক কম খরচে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এক হাজার প্লাগ অ্যান্ড প্লে ক্যামেরা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।  

আনিসুর রহমান বলেন, নতুন প্লাগ অ্যান্ড প্লে ক্যামেরাগুলোতে তাৎক্ষণিকভাবে মামলা দেওয়ার সুবিধা না থাকলেও ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে পরে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। এআই ক্যামেরার উচ্চ ব্যয়ের কারণে বিকল্প হিসেবে এ ধরনের ক্যামেরা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।  

অনুষ্ঠানে তিনি আরও জানান, রাজধানীতে সড়কে বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় প্রতি মাসে ৫০ হাজারের বেশি মামলা করা হয়। এসব মামলা থেকে মাসে গড়ে প্রায় ১২ কোটি টাকা এবং বছরে প্রায় ১২০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা হয়।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আবারও অধিনায়কত্ব নিয়ে কাঠামো পরিবর্তনের চিন্তা গ্রহণ করছে। সবকিছু যদি ঠিকঠাক চলে, তাহলে সাদা বলের ক্রিকেটে নেতৃত্বের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে একজনের হাতে কেন্দ্রীভূত হতে পারে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে যে, আগামী বুধবার (২৯ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির বোর্ড সভায় নেতৃত্বের এই নতুন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বর্তমান পরিকল্পনা অনুযায়ী, টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসকেই ওয়ানডে দলের দায়িত্ব প্রদান করার ব্যাপারে বিসিবি ইতিবাচক মনোভাব প্রকাশ করছে।

যদি এই সিদ্ধান্ত কার্যকর হয়, তাহলে ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দায়িত্ব শেষ হয়ে যাবে। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলের হতাশাজনক পারফরম্যান্সের পর থেকেই তার নেতৃত্ব নিয়ে আলোচনা চলমান রয়েছে।

এক সময় সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ওয়ানডে দলের নেতৃত্বে আবার ফিরিয়ে আনার সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু টেস্টে শান্ত এবং সাদা বলের দুই সংস্করণে লিটন দাসকেই নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা এখন বেশি।

এছাড়া, টি-টোয়েন্টি দলে লিটনের সহকারী হিসেবে দায়িত্ব পালন করা তাওহীদ হৃদয়কে ওয়ানডে দলের সহ-অধিনায়ক করার বিষয়টিও আলোচনায় এসেছে। সম্প্রতি লিটনের অনুপস্থিতিতে জিম্বাবুয়ে সফরে হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ জয়, তার নেতৃত্বগুণকে নতুন করে আলোচনায় এনেছে।

তবে, এখনই কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। বিসিবির বোর্ড সভার সিদ্ধান্তের পর বাংলাদেশ দলের নতুন নেতৃত্ব কাঠামো চূড়ান্তভাবে ঘোষণা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রিমুখী চাপে দিশেহারা জামায়াত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


ত্রিমুখী চাপে দিশেহারা জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য আসন পেয়ে জামায়াতে ইসলামী প্রথমবারের মতো সংসদে প্রধান বিরোধী দলের ‍ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বিরোধী দলের আসনে বসার কয়েক মাসের মধ্যেই, একের পর এক বিতর্কে চাপের মুখে পড়েছে দলটি।

বিশেষ করে, দলের সংসদ সদস্যের (এমপি) ভিডিওকাণ্ড, সরকারি বরাদ্দে স্বজনপ্রীতি এবং জোট রাজনীতিতে ভাঙন- এই তিন ইস্যুর ত্রিমুখী চাপে জামায়াত এখন অনেকটাই বেকায়দায় রয়েছে।

সাম্প্রতিক সময়ে, দলটিতে সবচেয়ে বড় ধাক্কা এসেছে সাতক্ষীরা-৪ আসনের জামায়াতদলীয় এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে। সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণীর সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর দলটি জোর বিরোধিতার মুখে পড়ে।

বিষয়টি আদর্শিক ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী উল্লেখ করে, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জামায়াতের রাজনীতিতে এটাই প্রথম দলের কোনো নেতার বড় ধরনের নারী কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে আসা, যা নিয়ে মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এর আগে, সরকারি অনুদান ও ত্রাণ বিতরণে জামায়াতের কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগও দলটিকে অস্বস্তিতে ফেলেছিল। এরপরই, দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষরে, দলীয় সব এমপির কাছে লিখিত নির্দেশনা পাঠানো হয়। সেখানে সরকারি অনুদান, ত্রাণ বা আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শ্বশুরবাড়ির লোকজন, ব্যক্তিগত সহকারী (পিএ), ব্যক্তিগত সচিব (পিএস) কিংবা তাদের স্বজনদের জন্য কোনো ধরনের সুপারিশ বা বরাদ্দ না দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

নতুন আরেকটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে জোট রাজনীতি। হেফাজতে ইসলামের উদ্যোগে নতুন কওমিভিত্তিক রাজনৈতিক জোট গঠনের আলোচনা শুরু হওয়ার পর ১১-দলীয় জোট থেকে বেরিয়ে গেছে খেলাফত মজলিস। সংশ্লিষ্টরা বলছেন, আরও কয়েকটি দলের এই জোটে অবস্থান করা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফলে, সংসদের বাইরে রাজনৈতিক সমীকরণেও নতুন চাপের মুখে পড়েছে জামায়াত।

নেতাদের একটি অংশ মনে করছেন, উদ্দেশ্যমূলকভাবে তাদের নেতৃত্বাধীন জোট থেকে কওমি ঘরানার দলগুলোকে বের করে আনার পরিকল্পিত চেষ্টা চলছে। জামায়াতের নেতারা বলছেন, সরকারবিরোধী রাজনীতির পাশাপাশি, এখন দলকে সংসদ, জনপ্রতিনিধি, জোট ও জনআকাঙ্ক্ষা- চারটি ক্ষেত্রই একসঙ্গে সামলাতে হচ্ছে।

আগে আন্দোলনভিত্তিক রাজনীতি করলেও, রাষ্ট্র পরিচালনার বিকল্প শক্তি হিসেবে নিজেদের উপস্থাপন করতে গিয়ে জামায়াত এখন নতুন বাস্তবতার মুখোমুখি হচ্ছে। জামায়াতের শীর্ষ পর্যায়ের এক নেতা জানান, ‘প্রধান বিরোধী দল হওয়ার পর জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে। অন্য দলের ক্ষেত্রে যেটি ছোট ঘটনা হিসেবে বিবেচিত হয়, আমাদের ক্ষেত্রে সেটিই বড় বিতর্ক হয়ে যায়। কিছু ঘটনায় আমরা বিব্রত হয়েছি, বিশেষ করে গাজী নজরুলের ঘটনাটি দলের জন্য সবচেয়ে বড় ইমেজ সংকট তৈরি করেছে।’

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরও জানান, ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম বা বিতর্ক এড়াতে এরই মধ্যে কেন্দ্রীয়ভাবে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাজারীবাগে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


হাজারীবাগে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযানের মাধ্যমে পুলিশের হাতে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই অভিযানটি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- কামাল শেখ ওরফে কালাম শেখ (৪৭), মো. হৃদয় (২৪), মো. শামিম (৪৫), মো. আজগর হোসেন (৩৮), মো. আরিফ (২৮), মো. আহাদুর রহমান ওরফে রাহাত (২৩), সাগর (২৫), মো. ফয়সাল (২২), জিহাদ (২৬), মো. রাসেল মিয়া (২৭), আব্দুল সামাদ (৪০), সজীব (১৯), মো. মমিন (১৯), আসিফ (৩০) ও আল-আমিন (২৫)।

ডিসি নিয়াজ মেহেদী আরও জানিয়েছেন, সোমবার (২৭ জুলাই) হাজারীবাগ থানা পুলিশ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওই ১৫ জনকে গ্রেপ্তার করেছে।

ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে জামায়াত এমপির বাসভবন ঘেরাও

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


যশোরে জামায়াত এমপির বাসভবন ঘেরাও

যশোর শহরের নীলগঞ্জ এলাকার বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছে স্থানীরা, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল।

বিক্ষোভে অংশ নেয় স্থানীয় শত শত মানুষ। এ সময় তার বাসভবনে হামলার অভিযোগও ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীরা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করে, ফলে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এই বিক্ষোভকে কেন্দ্র করে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ, ডিবি ও র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন।

স্থানীয়দের অভিযোগ, নীলগঞ্জ এলাকার ‘আল মাদ্রাসাতুশ শারইয়াহ’ মাদ্রাসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাদের দাবি, এমপি গোলাম রসুলের মেয়ে অনন্যা বিভিন্ন সময় মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থীদের বকাঝকা করতেন এবং মাদ্রাসা বন্ধ করে দেওয়ার হুমকি দিতেন।

বিক্ষোভকারীদের ভাষ্য অনুযায়ী, সোমবার সকালে অনন্যা মাদ্রাসায় গিয়ে আয়ান নামে এক শিশু শিক্ষার্থী, রেক্সনা নামে এক নারী এবং নাসির উদ্দিন নামে এক অভিভাবকের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ সময় রেক্সনা আহত হওয়া এবং নাসির উদ্দিনের বাইসাইকেল ফেলে দেওয়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ তুলেছেন তারা।

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে দু’পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে সমঝোতা হলেও মঙ্গলবার সকালে মাদ্রাসা খোলার পর অনন্যা আবার সেখানে গিয়ে মাদ্রাসা বন্ধ করার নির্দেশ প্রদান করেন। ফলে ক্ষুব্ধ এলাকাবাসী সকাল ১০টার দিকে এমপির বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে এমপির এক স্বজন ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ জনতার একাংশ তাকে মারধর করে। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিক্ষোভকারীরা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করে এমপি ও তার মেয়ের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আহত রেক্সনার ননদ অন্তু অভিযোগ করে বলেন, ‘এমপি সাহেবের মেয়ে প্রায়ই মাদ্রাসায় গিয়ে ঝামেলা করেন। তিনি মাদ্রাসাটি উঠিয়ে দেওয়ার জন্য নানাভাবে চেষ্টা করছেন।’

বিক্ষুব্ধ অনেকেই অভিযোগ করেন, সংসদ সদস্যের মেয়ে মাদকাসক্ত অবস্থায় প্রায়ই এলাকায় নানা ঝামেলার সৃষ্টি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে এমপি গোলাম রসুলের স্ত্রী শারমিন ভীনা বলেন, তার মেয়ে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তিনি বলেন, ‘মাদ্রাসা বন্ধ থাকলেও সেখানে শিশুদের আনাগোনা নিয়ে আপত্তি ছিল। আমার মেয়ে শুধু এর প্রতিবাদ করেছে। ঘটনার পেছনে বিদ্বেষমূলক পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এখন আমাদের বাড়িতে হামলা চালিয়ে উল্টো মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।’

ঘটনাস্থলে উপস্থিত কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) মমিনুল হক বলেন, ‘দু’পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।’

কোতোয়ালি থানার ওসি মাসুম খান বলেন, বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করা হচ্ছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব, র‌্যাব যশোর ক্যাম্পের ইনচার্জ মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্সসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবস্থান করছিলেন। এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%