ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
 
পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে শহরের সিও অফিস চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 
 
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।
 
পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির সভাপতিত্বে এবং সদস্য সচিব তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
সমাবেশে বক্তারা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার এবং দলীয় কর্মকাণ্ডে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০ আগস্ট: ইতিহাসের পাতায় স্মরণীয় যেসব ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০১ এম


২০ আগস্ট: ইতিহাসের পাতায় স্মরণীয় যেসব ঘটনা

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা চিন্তার ক্রমে ইতিহাসে রূপ নেয়। সেসব ঘটনার স্থান নিয়েছে, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ ও আশীর্বাদ। ইতিহাস আমাদের নতুন নতুন দিগন্তের পথে পথনির্দেশ করে।

আজ ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও বিশেষ এবং স্মরণীয়। আসুন, একবারের জন্য দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা এবং বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

১৮২৮ সালে হিন্দুধর্ম সংস্কারক রাজা রামমোহন রায় (১৭৭২-১৮৩৩) ও তার বন্ধুরা মিলে এক সর্বজনীন উপাসনার মাধ্যমে কলকাতায় ব্রাহ্মসমাজ শুরু করেন।

১৮৯৭ সালে চিকিৎসক রোনাল্ড রস অ্যানোফিলিস মশা বাহিত ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করেন।

১৯১৪ সালে জার্মান নাজি বাহিনী বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস দখল করে।

১৯৪১ সালে সোভিয়েত ইউনিয়নভুক্ত এস্তোনিয়া পূর্ণ স্বাধীনতা লাভ করে।

১৯৬১ সালে পূর্ব ও পশ্চিম জার্মানির মধ্যে বার্লিন প্রাচীর তৈরির কাজ সমাপ্ত হয়।

১৯৭০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে।

১৯৭১ সালে ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান বিধ্বস্ত হয়ে শহীদ হন।

১৯৮৮ সালে দীর্ঘ আট বছর পর ইরান-ইরাক যুদ্ধ বিরতি কার্যকর হয়।

বিভিন্ন অভিজ্ঞান, সংগ্রামী ও সমাজ সংস্কারক জন্মগ্রহণ করেন এই দিন।

১৭৭৯ সালে জন্মগ্রহণ করেন জনস জ্যাকব বার্জেলিয়াস, আধুনিক রসায়নের সহপ্রতিষ্ঠাতা।

১৮৩৩ সালে বেঞ্জামিন হ্যারিসন, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৩তম রাষ্ট্রপতি জন্মগ্রহণ করেন।

১৮৪৭ সালে অ্যান্ড্রু গ্রীনউড, ইংলিশ ক্রিকেটার জন্মগ্রহণ করেন।

১৮৫৮ সালে ওমর আল-মুখতার, ইতালীয় ঔপনিবেশবিরোধী লিবিয় গেরিলা যোদ্ধা এবং স্বাধীনতাকামী নেতা জন্মগ্রহণ করেন।

১৮৬৩ সালে মৌলভি আবদুল করিম, শিক্ষক, শিক্ষাব্রতী, সমাজসেবী জন্মগ্রহণ করেন।

১৮৬৪ সালে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, বাঙালি বিজ্ঞান লেখক এবং অধ্যাপক জন্মগ্রহণ করেন।

১৮৮৬ সালে রবীন্দ্রসাহিত্য সমালোচক ও সাহিত্যিক অজিতকুমার চক্রবর্তী জন্মগ্রহণ করেন।

১৮৯০ সালে এইচপি লাভক্রাফট, আমেরিকান ছোট গল্পের লেখক, সম্পাদক ও ঔপন্যাসিক জন্মগ্রহণ করেন।

১৮৯৬ সালে গোষ্ঠ পাল, ভারতীয় ফুটবলার জন্মগ্রহণ করেন।

১৯০১ সালে সরোজকুমার রায়চৌধুরী, বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক ও সাংবাদিক জন্মগ্রহণ করেন।

১৯৪০ সালে রেক্স সেলার্স, ভারতীয়-অস্ট্রেলিয়ান ক্রিকেটার জন্মগ্রহণ করেন।

১৯৪২ সালে মেহেরুন নেসা, বাংলাদেশি কবি এবং শহীদ বুদ্ধিজীবী জন্মগ্রহণ করেন।

১৯৪৪ সালে রাজীব গান্ধী, ভারতের সাবেক প্রধানমন্ত্রী জন্মগ্রহণ করেন।

১৯৪৫ সালে ঊষা গাঙ্গুলি, ভারতীয় নাট্য আন্দোলনের নির্ভীক কর্মী, নাট্য-পরিচালক, নাট্যাভিনেত্রী জন্মগ্রহণ করেন।

১৯৪৬ সালে এন আর নারায়ণ মূর্তি, ভারতীয় ব্যবসায়ী, ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা জন্মগ্রহণ করেন।

১৯৫২ সালে জন এম্বুরি, ইংরেজ ক্রিকেটার এবং কোচ জন্মগ্রহণ করেন।

১৯৮১ সালে বেন বার্নেস (অভিনেতা), ইংরেজ অভিনেতা জন্মগ্রহণ করেন।

১৯৮৩ সালে অ্যান্ড্রু গারফিল্ড, মার্কিন-ইংরেজ অভিনেতা জন্মগ্রহণ করেন।

১৮৯৯ সালে বলেন্দ্রনাথ ঠাকুর, ঠাকুর পরিবারের সদস্য, কবি ও প্রাবন্ধিক জন্মগ্রহণ করেন।

১৯০৬ সালে আনন্দমোহন বসু, বাঙালি রাজনীতিবিদ ও সমাজসেবক জন্মগ্রহণ করেন।

১৯১৫ সালে নোবেলজয়ী জার্মান জীবাণুবিদ, পল এইরলিখ জন্মগ্রহণ করেন।

১৯১৯ সালে গ্রিগর ম্যাকগ্রিগর, স্কটিশ ক্রিকেটার ও রাগবি খেলোয়াড় জন্মগ্রহণ করেন।

১৯৩০ সালে চার্লস ব্যানারম্যান, অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও আম্পায়ার জন্মগ্রহণ করেন।

১৯৬১ সালে নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ পার্সি ইউলিয়াম ব্রিজম্যান জন্মগ্রহণ করেন।

১৯৮৬ সালে গৌরীপ্রসন্ন মজুমদার, বাংলা আধুনিক ও চলচ্চিত্র সঙ্গীতের বিশিষ্ট গীতিকার ও সুরকার জন্মগ্রহণ করেন।

১৯৮৬ সালে আবদুর রশীদ তর্কবাগীশ, ভারত উপমহাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ জন্মগ্রহণ করেন।

১৯৭১ সালে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বাংলাদেশের 'বীরশ্রেষ্ঠ' খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা জন্মগ্রহণ করেন।

২০১৩ সালে নরেন্দ্র দাভোলকার, ভারতীয় চিকিৎসক, সমাজসেবী, যুক্তিবাদী ও মহারাষ্ট্র অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতির প্রতিষ্ঠাতা-সভাপতি জন্মগ্রহণ করেন।

২০২২ সালে সমর বন্দ্যোপাধ্যায়, কিংবদন্তি ভারতীয় বাঙালি ফুটবলার, যিনি বদ্রু বন্দ্যোপাধ্যায় নামে পরিচিত ছিলেন, জন্মগ্রহণ করেন।

২০২৪ সালে উৎপলেন্দু চক্রবর্তী, ভারতীয় বাংলা চলচ্চিত্র পরিচালক, লেখক এবং থিয়েটার ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’, ট্রাম্পের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০২ এম


ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’, ট্রাম্পের হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সহায়তা করা বা দেশটির সঙ্গে ব্যবসা করা যে কোনো দেশের বিরুদ্ধে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’ চাপিয়ে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এ কথা তিনি বুধবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে উল্লেখ করেন। ট্রাম্প বলেন, তিনি ‘যেকোনো দেশের বিরুদ্ধে এযাবৎকালের সবচেয়ে নিষ্পেষণকারী অর্থনৈতিক অভিযান’ শুরু করতে যাচ্ছেন। তবে তিনি এই বিষয়ে বিশেষ কিছু বিস্তারিত জানাননি, কোনো দেশের নামও উল্লেখ করেননি।

সোমবার ইরানের সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর এই ঘোষণা দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফেব্রুয়ারির শেষে ইরানের বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে সংঘাতের কূটনৈতিক বা সামরিক সমাধানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

ট্রাম্পের সর্বশেষ পদক্ষেপটি ‘অপারেশন ইকোনমিক ফিউরি’র চাপ প্রয়োগের অভিযানকে আরও বিস্তৃত করার ইঙ্গিত দেয়। এ অভিযানটি বিদেশি ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রয়োগের উদ্দেশ্যে এপ্রিলে শুরু করা হয়েছিল।

বুধবার সন্ধ্যায় ট্রাম্প আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে জানান, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় তিনি ‘অর্থনৈতিক ডি-ডে’ শুরু করছেন। তিনি বলেন, যদি কোনো দেশ তার আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা, বিমানবন্দর বা সরকারি সংস্থাকে ইরানকে সহায়তা করায় সুযোগ দেয়, তবে সেই দেশ ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’র মুখোমুখি হবে।

কিন্তু তিনি ঠিক কেমন শাস্তি দেওয়া হবে, সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি। ট্রাম্প আরও জানিয়েছেন, তেল চোরাচালান, পণ্য বিনিময়, নগদ অর্থ স্থানান্তর, মুদ্রা বিনিময় কেন্দ্র, জাহাজ নিবন্ধন ও ভুয়া কোম্পানির মাধ্যমে ইরানের সঙ্গে লেনদেন সব ধরনের কার্যক্রম বন্ধ করতে হবে। এই বিষয়ে কারা জড়িয়ে আছেন, তা সংশ্লিষ্টরা জানেন বলেও তিনি মন্তব্য করেন।

ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলার হুমকির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের মিত্র সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে সামুদ্রিক যান চলাচল লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে, তবে এই ক্ষেপণাস্ত্র দুটি সমুদ্রে গিয়ে পড়ে।

ইরানি প্রতিষ্ঠানগুলো দীর্ঘকাল ধরে এক্সচেঞ্জ হাউস ও শেল কোম্পানি মারফত অর্থ স্থানান্তরে দুবাইয়ের আর্থিক ব্যবস্থা ব্যবহার করে আসছে। সংযুক্ত আরব আমিরাতের সিদ্ধান্তের পর ইরানের সশস্ত্র বাহিনী প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোকে মার্কিন সামরিক বাহিনীকে সহায়তা না দিতে সতর্ক করেছে। তারা জানিয়েছে, মার্কিন বাহিনীকে দেওয়া যেকোনো সহায়তাকে ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করা হবে।

প্রায় এক সপ্তাহ আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর এমন অর্থনৈতিক বিচ্ছিন্নতা আরোপ করবে, যা পৃথিবী আগে কখনো দেখেনি। চলতি সপ্তাহের শুরুতে ফক্স নিউজের এক সাংবাদিককে টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প আরও হুমকি দেন এবং বলেন, যুক্তরাষ্ট্রের মিত্র ওমান যদি ইরানের সঙ্গে আলোচনায় তার প্রশাসনের জন্য ‘বাধা হয়ে দাঁড়ায়’, তাহলে তিনি দেশটিতে বোমা হামলা চালাতে পারেন।

বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ওমান আলাদাভাবে তেহরানের সঙ্গে আলোচনা করছে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের সময় মূলত ছয় মাস ধরে এই জলপথটি বন্ধ রয়েছে। চলমান সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, ফলে বিশ্ববাজারে জ্বালানির দামও বেড়ে যাচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে সাধারণত বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ পরিবহন করা হয়।

এদিকে, নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে যুদ্ধের কারণে ভোক্তাদের ব্যয় কতটা বৃদ্ধি পেয়েছে এবং সে কারণে দেশটির সামরিক সদস্যদের ওপর কী প্রভাব পড়ছে, তা নিয়ে ট্রাম্প চাপের মুখে পড়েছেন।

সূত্র- বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্যারোলে মুক্ত দীপু মনি, স্বামীকে শেষ বিদায় জানাতে নেয়া হচ্ছে ঢাকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৫ এম


প্যারোলে মুক্ত দীপু মনি, স্বামীকে শেষ বিদায় জানাতে নেয়া হচ্ছে ঢাকায়

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্যারোলে মুক্তি পেয়েছেন ১২ ঘণ্টার জন্য, যিনি স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ দেখতে পারবেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সোয়া ৬টায় তাকে মুন্সীগঞ্জ কারাগার থেকে কঠোর পুলিশি পাহারায় ভ্যানে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে, মুন্সীগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী ডা. দীপু মনির ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেছেন। এই প্যারোল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর থাকবে।

প্যারোলের সময়কালে, ডা. দীপু মনি প্রয়াত স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ দেখতে এবং তার দাফন কার্যক্রমে উপস্থিত থাকার সুবিধা পাবেন।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, সকালে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ ঢাকার কলাবাগানে তার নিজ বাসভবনে নেয়া হবে। সেখানে ডা. দীপু মনি স্বামীর মরদেহ দেখবেন। এরপর মরদেহ গুলশান আজাদ মসজিদে নেয়া হবে। বাদ জোহর, গুলশান আজাদ মসজিদে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ ও দোয়া শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

ডা. দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জানিয়েছেন, তারা চার দিনের প্যারোল চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেছেন।

আইনজীবী আরও জানান, প্যারোলের পুরো সময় ডা. দীপু মনি পুলিশ পাহারায় থাকবেন। স্বামীর দীর্ঘদিন অসুস্থতার সময় কারাগারের বাইরে তার সঙ্গে সাক্ষাতের অনুমতি চাওয়ার জন্য একাধিকবার আবেদন করা হলেও তা পাওয়া যায়নি। স্বামীর মৃত্যুর পর এবার প্যারোলে মুক্ত হয়ে তিনি তার মরদেহ দেখার সুযোগ পেলেন, সাবেক এই শিক্ষা, পররাষ্ট্র ও সমাজ কল্যাণমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়: শিক্ষা প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৮ এম


সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়: শিক্ষা প্রতিমন্ত্রী

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার (১৯ আগস্ট) চট্টগ্রামে পিটিআই অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষা, চট্টগ্রাম বিভাগ আয়োজিত ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জানালেন, এতদিন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মনিটরিং ব্যবস্থা মূলত সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রিক ছিল। তবে নতুন নীতিমালায় এ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। আগামী দিনে সরকারি বিদ্যালয়ের পাশাপাশি দেশের সব বেসরকারি, কিন্ডারগার্টেন ও ইংরেজি মাধ্যমের প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানকেও সরকারি মনিটরিংয়ের আওতায় আনা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে কার্যকর মনিটরিংয়ের আওতায় আনা হবে। মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে বাস্তব চিত্র যাচাই করে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

তিনি উল্লেখ করেন, এ পর্যন্ত ২৫টি উপজেলার বিদ্যালয় পরিদর্শনে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রতিবেদনের সঙ্গে বাস্তব পরিস্থিতি যাচাই করে শিক্ষার্থীদের মৌলিক শিখন দক্ষতার হারে উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া গেছে।

এ ধরনের তথ্যের ভুল তথ্য দূর করে বাস্তবভিত্তিক তথ্যের ওপর শিক্ষা প্রশাসনকে পরিচালনা করার প্রয়োজন রয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী প্রতিটি উপজেলায় শূন্যপদে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে মাঠপর্যায়ে তদারকি ও জবাবদিহি আরও শক্তিশালী হতে পারে।

প্রতিমন্ত্রী জানান, আগামী বছর দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে শিশুদের মেধা, সৃজনশীলতা ও সাধারণ জ্ঞান বিকাশে জাতীয় পর্যায়ে বড় পরিসরে কুইজ প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা টেলিভিশন শো হিসেবেও সম্প্রচারের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, প্রাথমিক শিক্ষাকে আরও আনন্দময়, অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত করতে বিদ্যালয় পর্যায়ে শিখন, উপস্থিতি, পুষ্টি এবং শিক্ষার পরিবেশ সবকিছুর ওপর সমন্বিত নজরদারি নিশ্চিত করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের একটি অঙ্গীকার পরিষ্কার, আনট্রেইনড কোনো শিক্ষককে শ্রেণিকক্ষে দেখতে চাই না। সরকারি ও বেসরকারি সব ধরনের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও যোগ্যতা নিশ্চিত করার প্রয়োজন রয়েছে। শিক্ষক নিয়োগের মান, প্রশিক্ষণ এবং শ্রেণিকক্ষে পাঠদানের সক্ষমতা ভবিষ্যৎ মনিটরিং ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হবে।

এছাড়া বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষা প্রশাসনে সুশাসন, জবাবদিহি ও কার্যকর নেতৃত্ব নিশ্চিত করতে নিজেই বিভাগে বিভাগে প্রশিক্ষণ সেশন পরিচালনা করছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মাঠপর্যায়ের কর্মকর্তাদের নেতৃত্বদানের সক্ষমতা বৃদ্ধি ও প্রশাসনিক দক্ষতা উন্নয়ন এবং শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণের জন্য তাঁদের প্রস্তুত করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।

প্রাথমিক শিক্ষা, চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. নূরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিম এবং চট্টগ্রাম বিভাগের সব জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ বিভাগের শিক্ষা প্রশাসনের সব কর্মকর্তাবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%