ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

তীব্র গরমে জাপানের তামা জুলজিক্যাল পার্কে তিন সিংহের মৃত্যু


তীব্র গরমে জাপানের তামা জুলজিক্যাল পার্কে তিন সিংহের মৃত্যু

ঢাকা, ৪ আগস্ট, ২০২৬ : জাপানের টোকিওর তামা জুলজিক্যাল পার্কে সন্দেহভাজন হিটস্ট্রোকে তিনটি সিংহের মৃত্যু ঘটেছে। উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার কারণে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত আক্রান্ত আরও কয়েকটি সিংহ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

মঙ্গলবার পার্কের এক মুখপাত্র জানান, প্রচণ্ড আর্দ্র আবহাওয়ার ফলে বড় আকারের প্রাণীগুলো চরম কষ্টে রয়েছে। খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে এসেছে।

জাপান অতীত বছরগুলোতে ইতিহাসের সবচেয়ে উষ্ণ গ্রীষ্মের সম্মুখীন হয়েছিল। চলতি বছরেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা নতুনভাবে ‘অসহনীয় গরমের দিন’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

আরও পড়ুন: ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে

চিড়িয়াখানা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, জুলাইয়ের মাঝামাঝি থেকে তামা জুলজিক্যাল পার্কের ১৬টি সিংহের মধ্যে ১০টির মধ্যে ক্ষুধামন্দা ও কর্মক্ষমতা হ্রাসের মতো উপসর্গ দেখা দিয়েছে। পরে দেখা যায়, তিনটি সিংহ মারা গেছে।

কর্তৃপক্ষ জানায়, একটি সিংহী মঙ্গলবার, আরেকটি শুক্রবার এবং তৃতীয়টি রোববার মারা যায়।

চিড়িয়াখানার এক মুখপাত্র এএফপিকে বলেন, ‘আমাদের পশুচিকিৎসকের মতে, পানিশূন্যতা ও একাধিক অঙ্গ বিকল হওয়ার লক্ষণ দেখা যাওয়ায় মৃত্যুর কারণ হিটস্ট্রোক বলে ধারণা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘সাধারণভাবে মনে করা হয় সিংহ গরম সহ্য করতে পারে। তবে জাপানের গ্রীষ্মকালীন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সাম্প্রতিক বছরগুলোতে চিড়িয়াখানার কর্মীরা নানা ধরনের ব্যবস্থা জোরদার করেছেন। আফ্রিকার শুষ্ক গরমের তুলনায় জাপানের গরমের সঙ্গে রয়েছে অতিরিক্ত আর্দ্রতা, যা ভিন্ন ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করে।’

আরও পড়ুন: ফ্লাভিও বলসোনারোর পাসপোর্ট বাতিল

তিনি আরও বলেন, জুলাইয়ের শেষ দিকে বর্ষা শেষ হওয়ার পর এবার হঠাৎ করেই তীব্র গরম শুরু হয়েছে।

তাপ মোকাবিলায় চিড়িয়াখানায় পানি ছিটানো হচ্ছে, বায়ু চলাচল উন্নত করা হচ্ছে এবং নির্দিষ্ট স্থানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করার মতো ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। বর্তমানে আরও কয়েকটি সিংহের চিকিৎসা চলছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির তথ্য অনুযায়ী, ২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত এক সপ্তাহে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় ১৮ হাজার ৬০০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে ৪৫ জন হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত ঘোষণা করা হয়।

জাপানে প্রতিবছর গরমজনিত কারণে প্রায় ১ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়। ২০৩০ সালের মধ্যে এই সংখ্যাকে অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে দেশের সরকার।

আরও পড়ুন: স্বাস্থ্যখাতের টেন্ডারে দুর্নীতি বরদাস্ত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

বিজ্ঞানীরা বলেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে চরম তাপপ্রবাহের ঘটনা আরও ঘন ঘন এবং তীব্র হয়ে উঠছে।

জাপানে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয় ২০২৫ সালের ৫ আগস্ট। ওই দিন টোকিওর উত্তরে অবস্থিত ইসেসাকি শহরে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

তীব্র গরমের কারণে সাম্প্রতিক বছরগুলোতে জাপানের কর্তৃপক্ষ বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তন করেছে। এর মধ্যে নাগোয়ার ওয়ার্ল্ড কসপ্লে সামিট-এর মতো বড় অনুষ্ঠানও রয়েছে, যার সর্বশেষ গ্রীষ্মকালীন আয়োজন গত সপ্তাহে অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণের প্রস্তাব ইউনেস্কোর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে জোর চসিক মেয়রের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে জোর চসিক মেয়রের

চট্টগ্রাম, ৪ আগস্ট, ২০২৬ : চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে, টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য খাল পুনরুদ্ধার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (৪ আগস্ট) নগরীর চকবাজার ফুলতলা এলাকার রসুলবাগ (চাক্তাই) খাল পরিদর্শনকালে তিনি চলমান খনন, পরিচ্ছন্নতা ও উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন। এ সময় তিনি খালের পানিপ্রবাহ ও পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে মেয়র মন্তব্য করেন, চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ এবং জলাবদ্ধতামুক্ত নগরীতে রূপান্তর করতে খালগুলোর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, খাল শুধুমাত্র পানি নিষ্কাশনের মাধ্যম নয়, এটি নগরীর পরিবেশগত ভারসাম্যেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খালগুলোর প্রবাহ সচল রাখাই আমাদের অঙ্গীকার।

তিনি আরও জানান, রসুলবাগ খালে চলমান খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি সন্তোষজনক রয়েছে। কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বশীলতার সঙ্গে কাজ সম্পন্ন করায় সংশ্লিষ্ট ঠিকাদারদের তিনি প্রশংসা করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগেই টেকসই সমাধান: স্থানীয় সরকারমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগেই টেকসই সমাধান: স্থানীয় সরকারমন্ত্রী

ঢাকা, ৪ আগস্ট, ২০২৬: দূষণ নিয়ন্ত্রণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ টেকসই সমাধান নিশ্চিত করতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও অন্যান্য দূষণরোধে আয়োজিত মন্ত্রী পর্যায়ের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম অংশ নেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বর্তমানে পরিবেশ দূষণ দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে রয়েছে। নগরায়ন, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, নদী ও জলাশয়ে বর্জ্য নিক্ষেপ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করছে পরিবেশের ওপর। এসব সমস্যা মোকাবিলায় বিচ্ছিন্ন উদ্যোগ নয়, বরং সমন্বিত ও পরিকল্পিত পদক্ষেপ গ্রহণের প্রয়োজন।

মন্ত্রী আরোও বলেন, পরিবেশ রক্ষায় শুধুমাত্র সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; জনগণের সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলাও সমান গুরুত্বের দাবি রাখে। বিশেষ করে ক্ষতিকর পলিথিন ব্যাগের ব্যবহার কমানো এবং বিকল্প পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার বাড়াতে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে।

সভায় সম্মানিত অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী পরিবেশ সংরক্ষণে তাঁর মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং চলমান কার্যক্রম তুলে ধরে বলেন, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় তৈরির পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দিতে হবে।

মতবিনিময় সভায় পানি দূষণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, নদ-নদী সংরক্ষণ এবং পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহিদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী এবং স্থানীয় সরকার বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, দুই সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

সভায় বক্তারা বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পানি ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং টেকসই পরিবেশ নিশ্চিত করার জন্য আন্তঃমন্ত্রণালয় সমন্বয়কে আরো শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধ বিস্তারে আগ্রহ নেই, তবে সীমান্ত রক্ষায় প্রস্তুত ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


যুদ্ধ বিস্তারে আগ্রহ নেই, তবে সীমান্ত রক্ষায় প্রস্তুত ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান কোনোভাবেই চলমান সংঘাতকে আরও বিস্তৃত করতে চায় না। তবে দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় ইরান সবসময় প্রস্তুত রয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির (আইআরআইবি) উদ্ধৃতি দিয়ে আজ মঙ্গলবার (৪ আগস্ট) এ তথ্য জানানো হয়।

‘ফ্যামিলি মেডিসিন অ্যান্ড রেফারেল সিস্টেম ন্যাশনাল প্ল্যান’-এর দ্বিতীয় ধাপ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পেজেশকিয়ান বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ শক্তি ও জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করা জরুরি।

তিনি জানান, ‘এই পরিস্থিতিতে আমাদের এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে শত্রুপক্ষ লোভ করতে না পারে, অনুপ্রবেশের সুযোগ না পায় এবং আমাদের সামাজিক ঐক্যকে বিভক্ত বা ধ্বংস করতে না পারে।’

পেজেশকিয়ান আরও বলেন, ইরান শান্তি ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান নিলেও দেশের নিরাপত্তা এবং সীমান্ত রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস করবে না। একই সঙ্গে তিনি জাতীয় সংহতি বজায় রেখে দেশের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সবশেষ হুঁশিয়ারির প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট এই বার্তা দেন। ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে। তিনি হুঁশিয়ার করেছেন, একটি সমঝোতায় পৌঁছানোর জন্য এটাই তেহরানের ‘শেষ সুযোগ’। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে এখনই চুক্তিতে পৌঁছানো উচিত।

তবে ট্রাম্পের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছে না। বরং হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলের জন্য একটি অস্থায়ী নিরাপদ করিডোর তৈরির বিষয়ে অগ্রগতি হয়েছে।

এদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ ‘কঠোরভাবে কার্যকর’ করছে। মার্কিন বাহিনীর দাবি, এখন পর্যন্ত ৪৪টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে, দুটি জাহাজ অচল করা হয়েছে এবং আরও দুটি জাহাজে উঠে তল্লাশি চালানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অংশীজনদের মতামত নিয়েই সংবিধান সংশোধনের উদ্যোগ: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


অংশীজনদের মতামত নিয়েই সংবিধান সংশোধনের উদ্যোগ: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, সংবিধান সংশোধনের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও অংশীজনদের মতামত নেবে।

মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির প্রথম সভা শেষে তিনি সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনের জন্য জাতীয় সংসদ প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষ কমিটি গঠন করেছে। এই কমিটি সাংবিধানিক ও আইনি কাঠামোর মধ্যে থেকে জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে। জুলাই সনদ প্রণয়নে যাদের নিরলসভাবে কাজ করার অভিজ্ঞতা আছে, তাদের সঙ্গেও আলোচনা করা হবে। এসব মতামত পর্যালোচনা করে সংবিধান সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করা হবে, যাতে জুলাইয়ের চেতনা বাস্তবায়িত হয়।

তিনি আরো বলেন, বিরোধী দলের জন্য এখনো কমিটির দরজা খোলা রয়েছে। তারা যদি নিজেদের নাম দেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। তবে যদি তারা যোগদানের ইচ্ছা প্রকাশ না করেন, তাহলে জুলাই সনদে স্বাক্ষরকারী ৩৩টি রাজনৈতিক দলের ঐকমত্যের সুপারিশগুলো সংবিধান সংশোধনের ক্ষেত্রে বিবেচনা করা হবে।

আইনমন্ত্রী এতে উল্লেখ করেন, জুলাই সনদের ১ থেকে ৪৭ নম্বর অনুচ্ছেদের প্রস্তাবগুলো হুবহু ভাষায় নয়, বরং সাংবিধানিক ও আইনি পরিভাষায় সংবিধান সংশোধনের খসড়ায় অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ এবং নির্বাচন পদ্ধতির পরিবর্তনও জুলাই সনদের একটি অংশ। তবে যেখানে কোনো রাজনৈতিক দলের ভিন্নমত রয়েছে এবং তা তাদের নির্বাচনী ইশতেহারে প্রতিফলিত হয়েছে, সেখানে জুলাই সনদের নির্দেশনা অনুযায়ী সেই অবস্থানগুলোকে বিবেচনায় নেওয়া হবে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির প্রথম সভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, আন্দালিব রহমান, মো. নুরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমীন, সাকিলা ফারজানা ও মো. মাহমুদুল হক রুবেল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%