ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

পবিত্র নগরীতে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ আলি খামেনি


পবিত্র নগরীতে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ আলি খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন এখন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার, ৯ জুলাই, তার জন্মভূমি এবং শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজা মাজারে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এই তথ্য দেওয়া হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে।

প্রতিবেদনে জানানো হয়, দুপুরের পর থেকেই মাশহাদ শহরের সকল প্রধান সড়ক ও গলিপথ সাধারণ মানুষের উপস্থিতিতে পূর্ণ হয়ে ওঠে। একটি সুসজ্জিত ট্রাকের মাধ্যমে প্রয়াত সর্বোচ্চ নেতার কফিনটি সভা স্থলে ভিড়ের মধ্য দিয়ে ধীর গতিতে পবিত্র ইমাম রেজা মাজারে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: চকরিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আকিত হোসেন সজিব গ্রেফতার

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির অবসরে গত শুক্রবার, ৩ জুলাই থেকে খামেনির স্মরণে সাত দিনব্যাপী রাষ্ট্রীয় শোক এবং দাফনের আনুষ্ঠানিকতা শুরু করে ইরান। তবে খামেনির শোকযাত্রার মধ্যেই গত মঙ্গলবার, ৭ জুলাই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। চার ঘণ্টার অভিযানে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা করা হয়। মার্কিন বাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব দিতেই এই অভিযান শুরু হয়েছে।

মার্কিন হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যজুড়ে বেশ কয়টি মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। দেশটির রেভল্যুশনারি গার্ড কোর, আইআরজিসি জানায়, বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের ৮৫টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের এই হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। তবে এতেও খামেনির শোকযাত্রা থামেনি।

ইরানের পবিত্র শহর কোমের বিশাল শোকযাত্রার পর মঙ্গলবার রাতেই খামেনির মরদেহ ইরাকের নাজাফ শহরে নেয়া হয়। সেখানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং খামেনির বড় ছেলে মোস্তাফা হোসেইনি খামেনির উপস্থিতিতে ইরাকি কর্মকর্তা ও জ্যেষ্ঠ রাজনীতিকরা কফিন গ্রহণ করেন। গত বুধবার, ৮ জুলাই নাজাফ শহরে শোকযাত্রা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: আওয়ামী লীগ আখ্যা দিয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সিপিবি কার্যালয়ে হামলা

নাজাফের কর্মসূচি সম্পন্ন হওয়ার পর খামেনির লাশ প্রায় ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত কারবালায় নেয়া হয়। সেখানে ইমাম হোসেনের মাজারে এবং আল-আব্বাসের মাজারে আরেকটি শোকযাত্রা অনুষ্ঠিত হয়। শোকযাত্রার মধ্যেই বুধবার রাতেই ইরানে ফের হামলা চালায় যুক্তরাষ্ট্র। পাল্টা হামলা করে ইরানও। এমন পরিস্থিতির মধ্যে আজ বৃহস্পতিবার খামেনির লাশ ইরাক থেকে ইরানে নেয়া হয়।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রীনহাউজ পদ্ধতিতে বাবা-ছেলের গাঁজা চাষ, অভিযানে অর্ধশত গাছ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৯ এম


গ্রীনহাউজ পদ্ধতিতে বাবা-ছেলের গাঁজা চাষ, অভিযানে অর্ধশত গাছ জব্দ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দক্ষিণ বাঁশজানি গ্রামে গ্রীনহাউজ পদ্ধতিতে গাঁজা চাষের অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে প্রায় অর্ধশত গাঁজার গাছ জব্দ করেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে একটি সুপারি বাগান থেকে ছোট-বড় মিলিয়ে প্রায় অর্ধশত গাঁজা গাছ উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্যমতে, তাপ ও বৃষ্টি থেকে রক্ষা করার জন্য বিশেষ বেষ্টনীর ভেতরে গাছগুলোর পরিচর্যা চলছিল। অভিযানের সময় বিপরীত দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত বাবা-ছেলে সীমান্তের কাঁটাতারের নিচ দিয়ে ড্রেনেজ লাইন ধরে ভারতে পালিয়ে যায়।

ভূরুঙ্গামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন বলেছেন, সীমান্তবর্তী এলাকার মাদক কারবারিরা ভারতীয় গাঁজার বিকল্প বাজার তৈরির উদ্দেশ্যে গাঁজা চাষের চেষ্টা করছেন। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখা হবে।

পুলিশ জব্দ করেছে উদ্ধার করা গাঁজা গাছ ও গ্রীনহাউজের বেষ্টনী। অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে ৫০ গ্রাম গাঁজাসহ স্বাস্থ্য প্রতিবন্ধী নারী আটক, মাদক আইনে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

রবিন বরকত উল্যাহ ব্যুরোচীফ, ময়মনসিংহ

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০১:০৫ এম


ময়মনসিংহে ৫০ গ্রাম গাঁজাসহ স্বাস্থ্য প্রতিবন্ধী নারী আটক, মাদক আইনে মামলা

 

জানা যায়, ৮ জুলাই রাত ৭টার পর ময়মনসিংহ নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চরকালীবাড়ী এলাকা থেকে মিথিলা নামে এক স্বাস্থ্য প্রতিবন্ধী নারীকে অল্প পরিমাণ গাঁজাসহ আটক করেন কোতোয়ালি মডেল থানা পুলিশের এসআই আফজাল হোসেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর প্রযোজ্য ধারায় মামলা (মামলা নং–৩১) রুজু করা হয়েছে।
দুঃখজনক হলেও আফসোসের বিষয়, যেখানে শত শত সুস্থ-সবল মাদক কারবারি রাজনৈতিক প্রভাবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মিশে থেকে ইয়াবাসহ নানা ধরনের মাদক ব্যবসা পরিচালনা করছে, সেখানে তাদের অনেকেই এখনও আইনের ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। আবার কেউ কেউ গ্রেপ্তার হলেও অল্প সময়ের মধ্যেই জামিনে মুক্ত হয়ে আগের মতোই আগের কার্যক্রমে ফিরে যাচ্ছে—এমন অভিযোগও রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, অনেক মাদক কারবারীর অবৈধ উপার্জনে গড়ে ওঠা সম্পদের তথ্য সংশ্লিষ্টদের অজানা নয়। এছাড়া, কিছু অসাধু ব্যক্তির সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের যোগসাজশের অভিযোগও বিভিন্ন সময়ে উঠে আসে। তবে এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।
প্রশ্ন রয়ে যায়—জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এই ভয়াবহ মাদক বাণিজ্যের মূল হোতাদের বিরুদ্ধে কার্যকর ও নিরপেক্ষ অভিযান কবে জোরদার হবে? কেবল বাহক নয়, মূল কারবারিদের আইনের আওতায় আনা কি এখন সময়ের সবচেয়ে বড় দাবি নয়?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরের ১১ দলীয় সমাবেশ সফল করতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ জিয়াউর রহমান ঠাকুরগাঁও প্রতিনিধি

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০১:০৭ এম


রংপুরের ১১ দলীয় সমাবেশ সফল করতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ

আগামী ১১ জুলাই শনিবার অনুষ্ঠিতব্য ১১ দলীয় জোটের রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আজ বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গী উপজেলা শাখার উদ্যোগে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় দলীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে মহাসমাবেশের আহ্বানসংবলিত লিফলেট বিতরণ করেন এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জনসচেতনতা সৃষ্টি করেন। নেতৃবৃন্দ আগামী ১১ জুলাইয়ের বিভাগীয় মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাংক কর্মকর্তার খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০১:১০ এম


ব্যাংক কর্মকর্তার খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

উত্তরা ব্যাংক লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার মো. আরিফুল ইসলামকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কসবা উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে কসবা প্রেসক্লাবের সামনে কসবা ব্যাংকার্স সোসাইটি ও কসবার ব্যাংকার্স ফোরাম যৌথভাবে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেছে।

মানববন্ধনে কসবা ব্যাংকার্স ফোরাম সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় এবং কসবা ব্যাংকার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম কামরুজ্জামান শিবলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের ম্যানাজার মো. ছানাউল হক সরকার, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক মো. নুরুল আলম, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মো. আবদুল্লাহ হিল বাকী, কসবা ব্যাংকার্স সোসাইটির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, কসবা ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপক মো. সফিউল্লাহ, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবুল খায়ের স্বপন, সহ-সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, ব্যাংকার্স ফোরামে যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান মোল্লা, কর্মসংস্থান ব্যাংকের ব্যাবস্থাপক মো. এরশাদুল হক, সোনালী ব্যাংক কর্মকর্তা মো. সাইদুর রহমান তুষার, ইসলামী ব্যাংকের কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তারা。

উল্লেখ্য, নিহত মো. আরিফুল ইসলাম (৪৫) উত্তরা ব্যাংক লিমিটেডের কসবা উপজেলার গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার ছিলেন। তার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায়। কর্মস্থলের কারণে তিনি গোপীনাথপুর গ্রামের জহির মেম্বারের বাড়িতে ভাড়া থাকতেন। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম শেষ করার পর গোপীনাথপুর বাজার অতিক্রম করার সময় একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাসেদ জানিয়েছেন, নিহতের স্ত্রী বাদী হয়ে গোপীনাথপুর গ্রামের আলী মিয়া ও তার স্ত্রীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%