প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন এখন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার, ৯ জুলাই, তার জন্মভূমি এবং শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজা মাজারে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এই তথ্য দেওয়া হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে।
প্রতিবেদনে জানানো হয়, দুপুরের পর থেকেই মাশহাদ শহরের সকল প্রধান সড়ক ও গলিপথ সাধারণ মানুষের উপস্থিতিতে পূর্ণ হয়ে ওঠে। একটি সুসজ্জিত ট্রাকের মাধ্যমে প্রয়াত সর্বোচ্চ নেতার কফিনটি সভা স্থলে ভিড়ের মধ্য দিয়ে ধীর গতিতে পবিত্র ইমাম রেজা মাজারে নিয়ে যাওয়া হয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির অবসরে গত শুক্রবার, ৩ জুলাই থেকে খামেনির স্মরণে সাত দিনব্যাপী রাষ্ট্রীয় শোক এবং দাফনের আনুষ্ঠানিকতা শুরু করে ইরান। তবে খামেনির শোকযাত্রার মধ্যেই গত মঙ্গলবার, ৭ জুলাই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। চার ঘণ্টার অভিযানে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা করা হয়। মার্কিন বাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব দিতেই এই অভিযান শুরু হয়েছে।
মার্কিন হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যজুড়ে বেশ কয়টি মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। দেশটির রেভল্যুশনারি গার্ড কোর, আইআরজিসি জানায়, বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের ৮৫টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের এই হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। তবে এতেও খামেনির শোকযাত্রা থামেনি।
ইরানের পবিত্র শহর কোমের বিশাল শোকযাত্রার পর মঙ্গলবার রাতেই খামেনির মরদেহ ইরাকের নাজাফ শহরে নেয়া হয়। সেখানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং খামেনির বড় ছেলে মোস্তাফা হোসেইনি খামেনির উপস্থিতিতে ইরাকি কর্মকর্তা ও জ্যেষ্ঠ রাজনীতিকরা কফিন গ্রহণ করেন। গত বুধবার, ৮ জুলাই নাজাফ শহরে শোকযাত্রা অনুষ্ঠিত হয়।
নাজাফের কর্মসূচি সম্পন্ন হওয়ার পর খামেনির লাশ প্রায় ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত কারবালায় নেয়া হয়। সেখানে ইমাম হোসেনের মাজারে এবং আল-আব্বাসের মাজারে আরেকটি শোকযাত্রা অনুষ্ঠিত হয়। শোকযাত্রার মধ্যেই বুধবার রাতেই ইরানে ফের হামলা চালায় যুক্তরাষ্ট্র। পাল্টা হামলা করে ইরানও। এমন পরিস্থিতির মধ্যে আজ বৃহস্পতিবার খামেনির লাশ ইরাক থেকে ইরানে নেয়া হয়।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন