প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জানা যায়, ৮ জুলাই রাত ৭টার পর ময়মনসিংহ নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চরকালীবাড়ী এলাকা থেকে মিথিলা নামে এক স্বাস্থ্য প্রতিবন্ধী নারীকে অল্প পরিমাণ গাঁজাসহ আটক করেন কোতোয়ালি মডেল থানা পুলিশের এসআই আফজাল হোসেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর প্রযোজ্য ধারায় মামলা (মামলা নং–৩১) রুজু করা হয়েছে।
দুঃখজনক হলেও আফসোসের বিষয়, যেখানে শত শত সুস্থ-সবল মাদক কারবারি রাজনৈতিক প্রভাবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মিশে থেকে ইয়াবাসহ নানা ধরনের মাদক ব্যবসা পরিচালনা করছে, সেখানে তাদের অনেকেই এখনও আইনের ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। আবার কেউ কেউ গ্রেপ্তার হলেও অল্প সময়ের মধ্যেই জামিনে মুক্ত হয়ে আগের মতোই আগের কার্যক্রমে ফিরে যাচ্ছে—এমন অভিযোগও রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, অনেক মাদক কারবারীর অবৈধ উপার্জনে গড়ে ওঠা সম্পদের তথ্য সংশ্লিষ্টদের অজানা নয়। এছাড়া, কিছু অসাধু ব্যক্তির সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের যোগসাজশের অভিযোগও বিভিন্ন সময়ে উঠে আসে। তবে এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।
প্রশ্ন রয়ে যায়—জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এই ভয়াবহ মাদক বাণিজ্যের মূল হোতাদের বিরুদ্ধে কার্যকর ও নিরপেক্ষ অভিযান কবে জোরদার হবে? কেবল বাহক নয়, মূল কারবারিদের আইনের আওতায় আনা কি এখন সময়ের সবচেয়ে বড় দাবি নয়?
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন