০৪:২০ পি.এম
জাতীয় আইনগত সহায়তা সংস্থায় (লিগ্যাল এইড) বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবার (এডিআর) মাধ্যমে ২ লাখ ১১ হাজার ৪৪১ টি মামলা নিস্পত্তি হয়েছে।
২০০৯ সাল থেকে শুরু করে ২০২৬ সালের মে মাস পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রম সম্পর্কিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই তথ্য।
সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত रिपोर्टে জানানো হয়েছে, এ সময়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবার (এডিআর) আওতায় মোট ২ লাখ ৩৯ হাজার ৪২৬ মামলায় উদ্যোগ (প্রি ও পোস্ট-কেইস) নেওয়া হয়েছে। এর মধ্যে ২ লাখ ১১ হাজার ৪৪১ টি মামলা নিস্পত্তি করা হয়েছে। এডিআর এর মাধ্যমে নিস্পত্তির ফলে উপকারভোগীর সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ৩৭ জন।
আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের
প্রতিবেদনটিতে বলা হয়েছে, একই সময়ে ১৪ লাখ ৮৭ হাজার ৬৬৩ জনকে সরকারি খরচে আইনি সেবা দেওয়া হয়েছে। সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, দেশের সব নিম্ন আদালত ও শ্রম আদালত এবং কারাগারে থাকা অসচ্ছল বন্দিরাও এই সেবার আওতায় ছিলেন।
দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের জন্য আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এই সেবা প্রদান করা হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এই কার্যক্রমটি পরিচালনা করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন