ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহী নগরীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি-সহ গ্রেফতার ৩৩


রাজশাহী নগরীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি-সহ গ্রেফতার ৩৩

রাজশাহী নগরীতে পুলিশের পৃথক অভিযানে ৩ জন অনলাইন জুয়াড়ী এবং ৫ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়া নগরীর বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত, মাদক ও অন্যান্য মামলায় আরও ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, শনিবার (২৫ জুলাই) দিনগত রাত সোয়া ৩টার দিকে নগরীর মতিহার থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ দল ডাঁশমারী এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন: আব্দুল্লাহ আল মামুন ওরফে জীবন (৩৫), সে নগরীর মতিহার থানার ডাঁশমারী এলাকার আব্দুল আওয়ালের ছেলে; দেলোয়ার হোসেন ওরফে রোকন (৩৪), সে মৃত টিপু সুলতানের ছেলে; এবং হাসিবুল হাসান শান্ত (২৬), খোঁজাপুর মধ্যপাড়া গ্রামের শামীম আলীর ছেলে। এই সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনা ও খেলার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুন: রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মতিহার থানায় জুয়া প্রতিরোধ আইন-২০২৬ এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। এর আগে রাত পৌনে ৯টার দিকে নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী উত্তরপাড়া বিলপাড়া এলাকা থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো: চারঘাট উপজেলার সাদিপুর গ্রামের বাসিন্দা বর্তমানে বামন শিকর গ্রামের আরিফ মোল্লা (৩৭), মেহেরচণ্ডী উত্তরপাড়ার জাহিদ হাসান (৩০), আলিফ ওরফে আলামিন (২৬), নওগাঁর আত্রাই উপজেলার উত্তরবিল গ্রামের বাসিন্দা বর্তমানে মেহেরচণ্ডী স্কুল মোড় এলাকার আরিফুল ইসলাম (৩০), এবং মেহেরচণ্ডী উত্তরপাড়ার শান্ত (২০)।

এ ঘটনায় চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে, আরএমপির বিভিন্ন থানার এবং ডিবি পুলিশের নিয়মিত অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলার ৭ জন, এবং অন্যান্য মামলার ১২ জনসহ মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার সকালে সংশ্লিষ্ট থানার মাধ্যমে সকল আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজাদপুরে আন্তঃ জেলা মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার ও ৫ টি মোটর সাইকেল উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রাসেল সরকার ( স্টাফ রিপোর্টার)

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


শাহজাদপুরে আন্তঃ জেলা মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার ও ৫ টি মোটর সাইকেল উদ্ধার

শাহজাদপুর থানার পুলিশ সিরাজগঞ্জের শাহজাদপুরে আন্তঃ জেলা মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে এবং রেজিষ্ট্রেশন বিহীন ৫টি মোটর সাইকেল উদ্ধার করেছে। ২৬ জুলাই রবিবার বিকেলে, শাহজাদপুর থানায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান।

২৫ জুলাই শনিবার রাতে, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান ও অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম এর নির্দেশনায় এস,আই আজিজুল ইসলাম এবং এস,আই মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে এত্র থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এই অভিযানে আন্তঃ জেলা মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্যদের গ্রেফতার করা হয়। আটক হওয়া সদস্যরা হলেন উপজেলার রেশমবাড়ি গ্রামের জামাত প্রামাণিক এর ছেলে মোঃ মনিরুল ইসলাম বাবু (২৯), বাড়াবিল উত্তরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক মন্ডল এর ছেলে মোঃ রায়হান হোসেন (২৪) এবং একই গ্রামের দুলাল হোসেনের ছেলে মোঃ বেল্লাল হোসেন (৩০)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ব্রান্ডের রেজিষ্ট্রেশন বিহীন ৫টি মোটর সাইকেল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধণা

আন্তর্জাতিক ডেস্ক

বাকেরগঞ্জ প্রতিনিধি

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:১২ পি.এম


বাকেরগঞ্জে বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধণা

বরিশাল বিভাগীয় কমিশনার খলিলুর রহমান প্রথম বারের মতো বাকেরগঞ্জ উপজেলা পরিষদে আগমনের সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে লাল গলিচা সংবর্ধনা প্রদান করা হয়।

রবিবার (২৬ জুলাই) বিকেল ৩ টায়, যখন তিনি বাকেরগঞ্জ উপজেলা পরিষদে পৌঁছান, তখন বাকেরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। সালাম গ্রহণ করার পরে, বিভাগীয় কমিশনার বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের সামনে নারিকেল গাছ রোপণ করেন এবং উপজেলা কার্যালয় পরিদর্শন করেন। তিনি উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কুশল ও মতবিনিময় করেন।

উপজেলা পরিষদ পরিদর্শনকালে তিনি সার্টিফিকেট মামলা নিষ্পত্তি ও সার্বিক তদারকি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় যোগদান করেন। সভায় দ্রুত ও সুষ্ঠুভাবে মামলা নিষ্পত্তির পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর জোর গুরুত্বারোপ করেন। পরবর্তীতে তিনি ভরপাশা ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন এবং মাঠপর্যায়ের নানা উন্নয়ন ও নাগরিক সেবামূলক কর্মকাণ্ডের বিস্তারিত খোঁজখবর নেন।

লাল গালিচা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল, উপজেলা সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার, থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা হাসনাইন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনর্গঠনের নির্দেশ ইরানের প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনর্গঠনের নির্দেশ ইরানের প্রেসিডেন্টের

মার্কিন হামলার পর ইরানের ক্ষতিগ্রস্ত কৌশলগত অবকাঠামো পুনর্নির্মাণের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বিশেষ করে রেলওয়ে নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক ট্রানজিট করিডোরগুলোর দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন।

মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের কার্যক্রম পরিদর্শন করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ঐ সময় তিনি মার্কিন হামলার ফলে দেশে যেসব অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, তার বিস্তারিত চিত্র জানানো হয়।

ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে তিনি প্রতিবেশী দেশগুলোর সাথে অবকাঠামোগত সংযোগ স্থাপনকে কৌশলগত অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেন। এ প্রসঙ্গে প্রেসিডেন্ট পেজেশকিয়ান মন্তব্য করেন, প্রতিবেশীদের সাথে রেল নেটওয়ার্কের কাজ সম্পন্ন ও সংযুক্ত করতে পারলে তা আমাদের অর্থনৈতিক সক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করবে। একইসঙ্গে এই পদক্ষেপ আন্তর্জাতিক ট্রানজিট করিডোরগুলোর উন্নয়ন এবং ইরানের ভূ-রাজনৈতিক সক্ষমতাকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
তাসনিম নিউজের প্রতিবেদন

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকারে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকারে আগুন

হরমুজ প্রণালিতে এক তেলবাহী ট্যাংকারে মাইন আঘাতের ফলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে তথ্য জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি তেহরানের অনুমোদিত নৌপথ ছেড়ে যাওয়ার পর পরই মাইনের সঙ্গে ধাক্কা খেয়ে বিস্ফোরিত হয়।

এ ঘটনার ঘটনায় ইরানি কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি। অবশ্য প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যাচ্ছে, হরমুজ প্রণালি অতিক্রমের সময় তেলবাহী ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে, যা ইরানি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় ছাড়াই ঘটতে পারে।

ইরানি সংবাদমাধ্যমের দাবি, দেশটির সামরিক বাহিনী যখন নির্ধারিত রুট থেকে সরে যায়, তখন জাহাজটি মাইন আঘাতে বিস্ফোরিত হয়।

তাসনিম নিউজের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, এর আগেও ইরান একাধিকবার সতর্ক করে বলেছিল, নির্ধারিত নৌপথ থেকে বিচ্যুত হলে জাহাজগুলোকে এর পরিণতি নিজেদেরই বহন করতে হবে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) কয়েকটি জাহাজ আটক বা সেগুলোর ওপর হামলার পর এক বিবৃতিতে জানায় যে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব ধরনের জাহাজকে অবশ্যই ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে যাতায়াত করতে হবে। একইসাথে, হরমুজে চলাচলের জন্য নির্ধারিত রুট অনুসরণ করা বাধ্যতামূলক বলেও সেখানকার বিবৃতিতে উল্লেখ করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%