প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল বিভাগীয় কমিশনার খলিলুর রহমান প্রথম বারের মতো বাকেরগঞ্জ উপজেলা পরিষদে আগমনের সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে লাল গলিচা সংবর্ধনা প্রদান করা হয়।
রবিবার (২৬ জুলাই) বিকেল ৩ টায়, যখন তিনি বাকেরগঞ্জ উপজেলা পরিষদে পৌঁছান, তখন বাকেরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। সালাম গ্রহণ করার পরে, বিভাগীয় কমিশনার বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের সামনে নারিকেল গাছ রোপণ করেন এবং উপজেলা কার্যালয় পরিদর্শন করেন। তিনি উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কুশল ও মতবিনিময় করেন।
উপজেলা পরিষদ পরিদর্শনকালে তিনি সার্টিফিকেট মামলা নিষ্পত্তি ও সার্বিক তদারকি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় যোগদান করেন। সভায় দ্রুত ও সুষ্ঠুভাবে মামলা নিষ্পত্তির পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর জোর গুরুত্বারোপ করেন। পরবর্তীতে তিনি ভরপাশা ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন এবং মাঠপর্যায়ের নানা উন্নয়ন ও নাগরিক সেবামূলক কর্মকাণ্ডের বিস্তারিত খোঁজখবর নেন।
লাল গালিচা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল, উপজেলা সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার, থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা হাসনাইন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন