প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শাহজাদপুর থানার পুলিশ সিরাজগঞ্জের শাহজাদপুরে আন্তঃ জেলা মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে এবং রেজিষ্ট্রেশন বিহীন ৫টি মোটর সাইকেল উদ্ধার করেছে। ২৬ জুলাই রবিবার বিকেলে, শাহজাদপুর থানায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান।
২৫ জুলাই শনিবার রাতে, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান ও অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম এর নির্দেশনায় এস,আই আজিজুল ইসলাম এবং এস,আই মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে এত্র থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এই অভিযানে আন্তঃ জেলা মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্যদের গ্রেফতার করা হয়। আটক হওয়া সদস্যরা হলেন উপজেলার রেশমবাড়ি গ্রামের জামাত প্রামাণিক এর ছেলে মোঃ মনিরুল ইসলাম বাবু (২৯), বাড়াবিল উত্তরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক মন্ডল এর ছেলে মোঃ রায়হান হোসেন (২৪) এবং একই গ্রামের দুলাল হোসেনের ছেলে মোঃ বেল্লাল হোসেন (৩০)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ব্রান্ডের রেজিষ্ট্রেশন বিহীন ৫টি মোটর সাইকেল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন