ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ঘোষণা


রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ঘোষণা

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইয়ামিনকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে, লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জহির রায়হান হয়েছেন সাধারণ সম্পাদক।

গত মঙ্গলবার প্রকাশিত কমিটিতে দেখা যায়, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির গত ১৯ জুন কমিটিতে সই করে রেখেছেন।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. রিফাত হোসেন রাফি, সহ-সভাপতি হলেন মো. তুহিন রানা, মো. সজীব মিয়া, মো. নাঈমুল ইসলাম নিলয়, মো. শরিয়ার ফোরকান স্বরণ, মো. রাকিব আহমেদ, মো. আশিকুর রহমান, কাজী মনোয়ার মাহিন, মো. আলমগীর, মো. সাকিব আল নাঈম, মো. আসলাম হাবিব, মো. ওয়াহিদুজ জামান, মেহেদী হাসান ও সবুজ কুমার।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. জাকির সরকার জীম, মো. ইসমাঈল হোসেন, মোখবির হোসেন সাগর, মাহিন আহমেদ, মো. সালমান ইন্তিয়াজ সাকিব, মো. সিফাত আব্দুল্লাহ, মো. সুজন মিয়াসহ আরও অনেক সদস্য।

সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মো. সবুজ গাজী, মো. মিরাজ আলম, মো. আল-আরাফিন শেখ, মো. নাসিম আল নিশাত, রাবিব হাসান শান্ত, মো. মুশফিকুর রহমান রাজিন, মো. শাকিল রানা, মো. নাজিম হাসান, এ.এম. মুজাহিদ, মো. মেহেদী হাসান, মো. নাঈমুর রহমান, মো. শাহরিয়ার জামান আলভী, শেখ সাদ বিন সাদিন অভ্র, মো. মোশাফিজার রহমান, সবুজ হোসেন এবং মো. সুমন হোসাইন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. সবুজ গাজী। এছাড়া আরও একাধিক পদে ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

নবগঠিত কমিটির সভাপতি মো. ইয়ামিন এ সম্পর্কে জানান, মেধাবী তরুণ নেতৃত্বের এই ছাত্রদল শিক্ষার্থীবান্ধব, সুশৃঙ্খল ও ইতিবাচক রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে নিরলসভাবে কাজ করবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা ও সংস্কৃতির ক্ষেত্রে অনন্য উচ্চতায় নিয়ে যেতে ছাত্রদল দৃঢ়প্রতিজ্ঞ। বিশ্ববিদ্যালয় ও দেশের স্বার্থে নতুন নেতৃত্ব দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, কখন হবে ম্যাচগুলো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৭ এম


কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, কখন হবে ম্যাচগুলো

 

দীর্ঘ ৭২ বছরের অপেক্ষা ফুরিয়েছে সুইজারল্যান্ডের। ১৯৫৪ বিশ্বকাপের পর এটি প্রথমবার তারা কোয়ার্টার ফাইনালে সুযোগ পেয়েছে।

দীর্ঘ খরা কাটানোর জয়টি এসেছে কলম্বিয়ার বিপক্ষে ট্রাইব্রেকারে।

শেষ ষোলোর ম্যাচে জয় পাওয়ার ফলে সুইজারল্যান্ড শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। এর মাধ্যমে নির্ধারিত হয়েছে শেষ আটে কে কার মুখোমুখি হচ্ছে।

আগামী ৯ জুলাই কোয়ার্টার ফাইনাল শুরু হবে।

তার আগে চলুন দেখা যাক ৮ দলের সূচি-

কোয়ার্টার ফাইনালের সূচি

৯ জুলাই : ফ্রান্স ও মরক্কো—রাত ২টা—বোস্টন

১০ জুলাই : স্পেন ও বেলজিয়াম—রাত ১টা—লস অ্যাঞ্জেলেস

১২ জুলাই : ইংল্যান্ড ও নরওয়ে—রাত ৩টা—মায়ামি

১২ জুলাই : আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড—সকাল ৭টা—কানসাস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:১২ এম


আজকের নামাজের সময়সূচি

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম হলো নামাজ। এই পঞ্চস্তম্ভের মধ্যে নামাজ দ্বিতীয়। এজন্য নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা অত্যন্ত জরুরি।

বুধবার (৮ জুলাই) তারিখে ঢাকা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের নামাজের সময়সূচি নিম্নরূপ প্রদান করা হলো।

জোহর নামাজ: ১২.০৭ মিনিট

আসর নামাজ: ৪.৪৩ মিনিট

মাগরিব নামাজ: ৬.৫৪ মিনিট

এশা নামাজ: ৮.১৯ মিনিট

আগামীকাল (বৃহস্পতিবার) ফজর শুরু হবে: ৩.৫২ মিনিট

উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো নিচে উল্লেখ করা হলো।

যোগ করতে হবে:

খুলনা: ০৩ মিনিট

রাজশাহী: ০৭ মিনিট

রংপুর: ০৮ মিনিট

বরিশাল: ০১ মিনিট

বিয়োগ করতে হবে:

চট্টগ্রাম: ০৫ মিনিট

সিলেট: ০৬ মিনিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের তেল বিক্রির ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৪ এম


ইরানের তেল বিক্রির ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইরানের তেল বিক্রির ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে। গতকাল মঙ্গলবার হামরুজে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর ওয়াশিংটন এই নিষেধাজ্ঞা জারি করেছে।

মার্কিন এক কর্মকর্তা ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজে বাণিজ্যিক জাহাজে তেহরানের হামলা পুরোপুরি অগ্রহণযোগ্য এবং এর পরিণতি ইরানকে ভুগতে হবে।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঘোষণার পর ইরানের তেলের দাম ৫ শতাংশ বেড়ে গেছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চুক্তির আওতায়, মার্কিন ট্রেজারি আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল বিক্রির অনুমোদন দিয়েছিল, কিন্তু গতকাল মঙ্গলবারের নতুন নিষেধাজ্ঞার ফলে এটি ১৭ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার (৮ জুলাই) যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন অবস্থানে ‘শক্তিশালী’ সিরিজ হামলা চালিয়েছে। ইরানি বার্তাসংস্থা মেহের নিউজের খবর অনুযায়ী, দেশটির দক্ষিণাঞ্চলের সিরিক-এ একাধিক বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে।

মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানায়, গতকাল ইরান তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল হরমুজ প্রণালিতে। সেই হামলার জবাবে আজ রাতে সেগুলোর ওপর শক্তিশালী হামলা পরিচালনা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি পরীক্ষার স্থগিতের নতুন সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩১ এম


চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি পরীক্ষার স্থগিতের নতুন সিদ্ধান্ত

ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার বুধবারের (৮ জুলাই) এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।

 

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত সোয়া ১টায় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্যটির উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রাম বোর্ডের আওতাধীন জেলাগুলো অন্তর্ভুক্ত রয়েছে- চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা পরিস্থিতি বিবেচনায় এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলা প্রশাসকের (ডিসি) প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড (সকল জেলা) এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বুধবারের এইচএসসি/আলিম/এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬ স্থগিত করা হয়েছে।

অন্যদিকে, অন্যান্য শিক্ষা বোর্ড এবং মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম বোর্ডের অধীন জেলা ব্যাতীত) অন্যান্য জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে, রাত ১০টার দিকে প্রথমে চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়া হয়। রাত ১২টার দিকে এ দুটি জেলার সঙ্গে কক্সবাজার জেলার পরীক্ষাও স্থগিত করা হয়। সবশেষ রাত ১টা ১৫ মিনিটে দেয়া বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলার পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%