মোঃ শরীফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০২:৪৯ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ।
সোমবার (৬ জুলাই ২০২৬) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুট্টাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, সরাইল থানা পুলিশের একটি দল যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা এক ব্যক্তির কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে। পরে তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া গাঁজা আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রাসেল। তিনি নোয়াখালীর সোনাইমুরি উপজেলার নাটেশ্বর গ্রামের আবুল খায়েরের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর জেলার কোনাবাড়ী থানার জরুন এলাকায় বসবাস করেন।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং মাদক চক্রের সঙ্গে তার সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ দেশটি সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণ জানানো হয়।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের পাঠানো আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান এর জবাবে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হुमায়ুন কবির একথা জানান।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের সময়সূচি দুই সরকারগুলির মধ্যে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।
তিনি জানান, বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছে।
সৌদি আরবকে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু হিসেবে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, সৌদি আরব বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো বড় ধরনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। এতে অন্তত ১১ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।
সোমবার (৬ জুলাই) কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কোর বরাতে বিবিসিতে এ তথ্য প্রকাশিত হয়েছে।
তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে জানিয়েছেন যে, হামলার পর শহরের ২০টিরও বেশি স্থানে উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে। অন্তত দুটি জেলায় বহুতল আবাসিক ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলা এমন এক সময়ে সংঘটিত হলো, যখন ন্যাটো শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে আন্তর্জাতিক কূটনৈতিক কর্মকাণ্ড চলছে। সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
হামলার কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট জেলেনস্কি সতর্কবাণী উচ্চারণ করে বলেছিলেন যে, আগের প্রাণঘাতী হামলার পরে মস্কো কিয়েভে আরো বড় আক্রমণের পরিকল্পনা করছে। গত বৃহস্পতিবারের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছিলেন।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শহরের বিভিন্ন স্থাপনায় আঘাত হানে এবং এতে একাধিক আবাসিক ভবনে আগুন লেগে যায়। সেইসঙ্গে কয়েকটি গুদামঘর ও একটি গ্যারেজ ওয়ার্কশপও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে, রোববার সন্ধ্যায় ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ঝাপোরিঝঝিয়া শহরে দুটি রুশ গাইডেড বোমা হামলা চালানো হয়। এই হামলায় দায়িত্ব পালনরত এক পুলিশ কর্মকর্তা নিহত অ হন এবং আরও দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। এ ছাড়া দুই শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
আঞ্চলিক গভর্নরের তথ্য অনুযায়ী, ওই হামলায় আবাসিক ভবন, ব্যক্তিগত বাড়িঘর এবং অন্তত ৩৫টি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে পূর্ব ইউক্রেনের কৌশলগত শহর কস্তিয়ানতিনিভকা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বলে আবারও দাবি করেছে রাশিয়া। মস্কোর মতে, নিহত ইউক্রেনীয় সেনাদের মরদেহ হস্তান্তরের জন্য ছয় ঘণ্টার যুদ্ধবিরতিতে প্রস্তাব দেওয়া হলেও ইউক্রেন সেটা গ্রহণ করেনি।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সীমান্তবর্তী রুশ অঞ্চলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ইউক্রেন সীমান্তজুড়ে একটি ‘বাফার জোন’ গড়ে তোলা হচ্ছে। তার দাবি, খারকিভ, সুমি এবং দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের কিছু অংশে ধাপে ধাপে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠকে একই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
যদিও রাশিয়ার এসব দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি অভিযোগ করেন, কস্তিয়ানতিনিভকার পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করতে মস্কো ইচ্ছাকৃতভাবে ভুয়া তথ্য ছড়াচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে শোকাবহ পরিবেশের মাঝে দেশটির যেকোনো নেতাকেই ‘নিশ্চিহ্ন’ করে সতর্কবার্তা দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ উল্লেখ করেন, ইসরায়েলকে ধ্বংস করার জন্য নেতৃত্ব দেওয়ার অভিযোগে তাদের দেশ খামেনিকে হত্যা করেছে। যারা এই ধরনের কর্মকাণ্ডকে উসকে দেওয়ার প্রচেষ্টা করবে, সেই যেকোনো ইরানি নেতাকেই হত্যা করা হবে।
তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা উপলক্ষে ক্যাৎজ এই হুঁশিয়ারি প্রদান করেন। ক্যাৎজ আরও বলেছেন, প্রতিটি মুহূর্ত এবং যেকোনো হুমকির বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইসরায়েল সর্বদা প্রস্তুত রয়েছে।
এর আগে ক্যাৎজ উল্লেখ করেছিলেন, খামেনির ছেলে এবং উত্তরসূরি মোজতাবাকে ‘হত্যার লক্ষ্যবস্তু’ করা হয়েছে। তার এই বিবৃতির ফলে তেহরান থেকে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মন্তব্য করেন, ট্রাম্প তেল আবিবে থাকা তার পোষা প্রাণীদের মুখ বন্ধ রাখতে যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতিবদ্ধ করেছেন। তিনি আরও উল্লেখ করেন, আমাদের জনগণ এবং নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির তাৎক্ষণিক এবং কঠোর জবাব দেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ