০৫:৪৮ পি.এম
নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ইকরামুল বারি (টিপু) বলেছেন, সমাজ থেকে অশুভ শক্তি বিনাশ করতে এবং একটি উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে সু-শিক্ষার কোনো বিকল্প নেই। সু-শিক্ষাই পারে একটি জাতিকে সঠিক পথে পরিচালিত করতে এবং মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ উপহার দিতে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে নওগাঁর মান্দা উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে 'প্রাথমিক শিক্ষা সমাপনী', 'পিইসি', 'জেএসসি/জেজেসি', 'জেডিসি', 'দাখিল' এবং 'উচ্চ মাধ্যমিক' পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের এই সম্মাননা প্রদান করা হয়।
আরও পড়ুন: নড়াইল জেলা জাপার নবগঠিত কমিটিকে অবৈধ ঘোষণা করে প্রতিবাদ সভা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। কৃতী শিক্ষার্থী এবং শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য এম পি টিপু শিক্ষার্থীদের উদ্দেশ্যে উদ্দীপনামূলক বক্তব্য রাখেন।
তিনি বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশ ও জাতির দায়িত্ব তোমাদের কাঁধে। আজ তোমরা যে মেধার স্বাক্ষর রেখেছো, তা ধরে রাখতে হবে এবং সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।
তিনি আরও বলেন, সরকার শিক্ষাবান্ধব নীতি গ্রহণ করেছে এবং শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং একটি আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সিনিয়র সহসভাপতি মান্দা উপজেলা বিএনপি মোখলেছুর রহমান মকে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
আরও পড়ুন: নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
এ ছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তি এবং সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন