০১:২১ এম
ঐতিহাসিকভাবে ব্রাজিল বিশ্বমঞ্চে বরাবর সাফল্য পেয়ে আসলেও তাদের সাফল্যের পেছনে ব্যক্তিগত প্রতিভা এবং ‘সাম্বা’ ফুটবলের উজ্জ্বলতা থাকে। তবে ২০২৬ বিশ্বকাপে তারা এক নতুন রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। ক্যানারিনহারা এই প্রথমবারের মতো বিদেশি কোচের অধীনে খেলতে যাচ্ছে। ২৪ বছরের শিরোপাখরা কাটাতে তারা কার্লো আনচেলত্তির মতো মাস্টার ট্যাকটিশিয়ানের ওপর ভরসা রাখছে।
ব্রাজিলের হেক্সা মিশন শুরু হচ্ছে আজ ভোরে (১৪ জুন)। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ হচ্ছে মরক্কো, যারা গত World Cup এ চমক দেখিয়েছিল। সেমিফাইনালে খেলা অ্যাটলাস লায়নরা গত আসরে স্পেন ও পর্তুগালের মতো শক্তিধর প্রতিপক্ষকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল। বর্তমানে আফ্রিকার চ্যাম্পিয়ন হিসেবে, মরক্কো আজ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত।
গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও, ব্রাজিল-মরক্কো ম্যাচটিকে গ্রুপ পর্বের প্রথম বড় ম্যাচ হিসেবে ধরা হচ্ছে। গ্রুপ ‘সি’র উদ্বোধনী ম্যাচটিকে একটি বহুল প্রতীক্ষিত টপ-লেভেল ট্যাকটিক্যাল লড়াই হিসেবে বিবেচনা করা হচ্ছে। যেখানে কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির মুখোমুখি হচ্ছেন সদ্য মরক্কোর দায়িত্ব নেয়া কোচ মোহামেদ ওয়াহবি। আজকের ম্যাচটিতে ব্রাজিলের আক্রমণের পরীক্ষায় মরক্কোর সংগঠিত রক্ষণের শক্তি চ্যালেঞ্জ হবে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের লড়াই বদলে দিচ্ছে সুপ্রিম কোর্ট
বারবার প্রমাণিত হয়েছে ব্রাজিল এখন আর এমন দল নয় যারা শুধুমাত্র মুহূর্তের জাদুর ওপর নির্ভর করে। আনচেলত্তির অধীনে তারা একটি পরিকল্পিত, সুসংগঠিত ইউনিট হিসেবে খেলে থাকে। প্রতিটি ট্রানজিশন, প্রেসিং এবং ওভারল্যাপের জন্য আগে থেকেই নির্ধারিত থাকে। তবে এত সংগঠনের মাঝেও দলের কিছু কাঠামোগত দুর্বলতা রয়েছে।
বিশেষ করে ব্রাজিলের মাঝমাঠ ও আক্রমণের ভারসাম্য রয়েছে নানান প্রশ্ন। শুরুর দিকে মনে করা হচ্ছিল যে, বিশ্বকাপে আনচেলত্তি হয়ত ৪-২-৪ আক্রমণাত্মক সেটআপে খেলার চিন্তা করছেন। কিন্তু শেষ কয়েকটি প্রীতি ম্যাচে তিনি ওই চিন্তা থেকে দূরে সরে গেছেন। বরং বেশি নিয়ন্ত্রিত ৪-৩-৩ ফর্মেশন বেছে নিয়েছেন। আনচেলত্তির অধীনে ব্রাজিল একটি ফ্লেক্সিবল দল, যারা ম্যাচের আবহ এবং প্রতিপক্ষের ওপর ফরমেশন পরিবর্তন করতে পারে। ম্যাচ পরিস্থিতি বুঝে তারা বিভিন্ন কাঠামোর মধ্যে খেলে—যেমন ৪-৩-৩, ৪-২-৪ এবং রক্ষণে ৪-৪-২। আক্রমণাত্মক পর্যায়ে তারা ৩-২-৫ বা আধিপত্যের মুহূর্তে ৩-১-৬ কৌশলে দেখা যায়।
মঙ্গলবারের ম্যাচে মিডফিল্ড কাঠামোও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ক্যাসেমিরো এবং ব্রুনো গিমারেসের দ্বন্দ্ব আনচেলত্তির দলের মধ্যে মাঝমাঠের ভিত্তি তৈরি করে। ক্যাসেমিরো রক্ষণাত্মক অ্যাঙ্কর হিসেবে কাজ করেন, আর ব্রুনো আধুনিক ‘বক্স-টু-বক্স’ ভূমিকা পালন করেন। লুকাস পাকেতা এই দুইজনের সঙ্গে একটি ত্রিভুজ তৈরি করে। এই কৌশল ব্রাজিলকে বল দখলে আধিপত্য রাখতে এবং মরক্কোর কাউন্টার অ্যাটাক থামাতে সাহায্য করবে।
ব্রাজিলের আক্রমণের প্রধান ভরসা তাদের দুই গতিশীল উইঙ্গার—ভিনিসিউস জুনিয়র ও রাফিনিয়া। তারা মরক্কোর ফুলব্যাকদের বিপক্ষে ১ বনাম ১ পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করবে। মরক্কোর রক্ষণ কাঠামোও তাদের শক্তির জায়গা, যদিও ইনজুরি তাদের পরিকল্পনায় পরিবর্তন নিয়ে এসেছে। প্রধান সেন্টারব্যাক নায়েফ আগুয়ের্ড এবং আব্দে ইজ্জালজৌলি ইনজুরির কারণে খেলতে পারবে না।
আরও পড়ুন: নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইন প্রয়োগের দাবি জানালো নিসচার
এই ম্যাচে নতুন সেন্টার-ব্যাক জুটি হিসেবে দেখা যেতে পারে ইসা দিওপ এবং ছাদি রিয়াদকে। তাদের সামনে ডিফেন্সিভ ঢাল হিসেবে কাজ করবে সোফিয়ান আমরাবাত। মরক্কোর পরিকল্পনা হলো গভীর লো-ব্লক তৈরি করে ব্রাজিলের আক্রমণকে কেন্দ্র থেকে বের করে দিয়ে বাইরে থেকে ক্রস করতে বাধ্য করা।
মরক্কোর আক্রমণ সম্পূর্ণরূপে দ্রুত কাউন্টার অ্যাটাকের ওপর নির্ভরশীল। আশরাফ হাকিমি এবং ব্রাহিম দিয়াজ এই ট্রানজিশনের মূল কেন্দ্র। মরক্কোর লক্ষ্য বল জিতে দ্রুত দিয়াজের কাছে পৌঁছানো, তারপর ব্রাজিলের ফুলব্যাকদের পেছনের জায়গা কাজে লাগানো।
ম্যাচের ভিতরের টুকরো লড়াইগুলিও গুরুত্বপূর্ণ। যেমন, ভিনিসিউস জুনিয়র বনাম আশরাফ হাকিমি: আজকের ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় লড়াই যার ফল নির্ধারণী হতে পারে। হাকিমি যদি বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন তবে তার পেছনে ফাঁকা জায়গা তৈরি হবে, যা ভিনিসিউস ভয়ঙ্করভাবে কাজে লাগাতে পারবেন। এছাড়া, ক্যাসেমিরো বনাম ব্রাহিম দিয়াজও গুরুত্বপূর্ণ লড়াই। মাঝমাঠে যদি দিয়াজকে পকেট স্পেসে জায়গা দেয়, তবে ব্রাজিল কঠিন অবস্থায় পড়তে পারে।
অবশেষে, মাথেউস কুনিয়া বনাম মরক্কোর সেন্টার ফরোয়ার্ড জুটি। মরক্কো তাদের প্রথম পছন্দের সেন্টারব্যাক জুটিকে পাচ্ছে না বলে নতুন রক্ষণ জুটির স্থিতিশীলতার পরীক্ষা নিবে কুনিয়া।
আরও পড়ুন: আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন