ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ট্রাম্পের ১ লাখ ডলারের ভিসা ফি অবৈধ ঘোষণা করল মার্কিন আদালত


ট্রাম্পের ১ লাখ ডলারের ভিসা ফি অবৈধ ঘোষণা করল মার্কিন আদালত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা এইচ-১বি ভিসার জন্য বার্ষিক ১ লাখ ডলার ফি অবৈধ হিসেবে ঘোষণা করে বাতিল করেছেন ফেডারেল আদালত।

আদালতের দেওয়া রায়ে বলা হয়েছে, প্রেসিডেন্টের নির্বাহী আদেশের মাধ্যমে এই ধরনের ফি আরোপের সাংবিধানিক ক্ষমতা নেই।

ম্যাসাচুসেটসের বোস্টনে অবস্থিত মার্কিন জেলা আদালতের বিচারক লিও সোরোকিন ৪২ পৃষ্ঠার রায়ে এই সিদ্ধান্ত দিয়েছেন। গত বছর সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন এইচ-১বি ভিসার আবেদন ফি ব্যাপকভাবে বাড়িয়ে ১ লাখ ডলার নির্ধারণ করলে ২০ জন ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেল এর বিরুদ্ধে মামলা করেন।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

রায়ে বিচারক সোরোকিন বলেছেন, এই ফি মূলত একটি কর (ট্যাক্স) হিসেবে বিবেচিত হয়, কোনো নিয়ন্ত্রক ফি হিসেবে নয়। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কর আরোপের একচ্ছত্র ক্ষমতা কংগ্রেসের হাতে, প্রেসিডেন্টের নয়। ফলে ট্রাম্পের এই পদক্ষেপ ক্ষমতার সীমা অতিক্রম করেছে।

রায়ের পক্ষে যুক্তি দিতে গিয়ে বিচারক ২০২৬ সালের সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ মামলার নজিরও উল্লেখ করেছেন, যেখানে ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি প্রশ্নবিদ্ধ হয়েছিল।

ট্রাম্প প্রশাসন এই ফি আরোপের ক্ষেত্রে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের (আইএনএ) ওপর নির্ভর করলেও আদালত মনে করেছে, ওই আইনে কর আরোপের কোনো ক্ষমতা প্রদান করা হয়নি।

গত সেপ্টেম্বরে প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশনের মাধ্যমে ট্রাম্প এই ফি চালু করেন। সে সময় তিনি দাবি করেছিলেন, এইচ-১বি কর্মসূচির কারণে ব্যাপক হারে বিদেশি কর্মী নিয়োগের মাধ্যমে মার্কিন কর্মীদের চাকরির সুযোগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তৎকালীন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিকও যুক্তি দিয়েছিলেন, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বিদেশি কর্মী নিয়োগের পরিবর্তে আমেরিকানদের প্রশিক্ষণ দিয়ে কাজে লাগানো উচিত।

আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে ভোটার উপস্থিতি ৭৭.৭ শতাংশ, ১৯৯৯ সালের পর সর্বোচ্চ

তবে আদালতের এই রায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। কারণ, সিলিকন ভ্যালির অনেক প্রতিষ্ঠান দক্ষ বিদেশি কর্মী নিয়োগে এইচ-১বি কর্মসূচির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ২০২৫ সালের প্রথমার্ধেই অ্যামাজনের ১০ হাজারের বেশি এইচ-১বি ভিসা অনুমোদিত হয়েছিল। একই সময়ে মাইক্রোসফট ও মেটার প্রত্যেকটির পাঁচ হাজারেরও বেশি ভিসা অনুমোদন পায়।

১৯৯০ সালে চালু হওয়া এইচ-১বি কর্মসূচির আওতায় মার্কিন নিয়োগকর্তারা বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত কাজের সুযোগ দিতে পারেন। প্রতি বছর ৬৫ হাজার সাধারণ এইচ-১বি ভিসা এবং উচ্চতর ডিগ্রিধারীদের জন্য অতিরিক্ত ২০ হাজার ভিসা ইস্যু করা হয়। কর্মসূচির আওতায় থাকা প্রায় দুই-তৃতীয়াংশ চাকরিই কম্পিউটার ও প্রযুক্তি খাতসংশ্লিষ্ট।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বের প্রথম পানির নিচে ও বাতাসে চলা ডেটাসেন্টার চালু করল চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১১:০৯ পি.এম


বিশ্বের প্রথম পানির নিচে ও বাতাসে চলা ডেটাসেন্টার চালু করল চীন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যাপকভাবে বিস্তার লাভের ফলে জ্বালানি ও পানির চাহিদা মোকাবিলায় নতুন এক মাইলফলক স্থাপন করেছে চীন। দেশটির সাংহাই উপকূলে বিশ্বের প্রথম বায়ুশক্তিচালিত পানির নিচের ডেটাসেন্টার (আন্ডারওয়াটার ডেটাসেন্টার) আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।

‘সাংহাই লিংগাং আন্ডারসি ডেটাসেন্টার ডেমনস্ট্রেশন প্রজেক্ট’ নামে পরিচিত এ প্রকল্পটি মে মাসে চালু হয়েছে। ২৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ডেটাসেন্টার নির্মাণে যৌথভাবে কাজ করেছে হাইক্লাউড টেকনোলজি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন।

সাংহাই উপকূল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত ডেটাসেন্টারটি সমুদ্রপৃষ্ঠের প্রায় ১০ মিটার নিচে স্থাপন করা হয়েছে। এর বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে কাছাকাছি একটি অফশোর উইন্ড ফার্ম থেকে। চীনা সরকারের তথ্য অনুযায়ী, স্থলভিত্তিক ডেটাসেন্টারের তুলনায় এটি ২০ শতাংশেরও বেশি বিদ্যুৎ সাশ্রয় করতে সক্ষম।

বিশেষজ্ঞরা জানান, ডেটাসেন্টারটি নবায়নযোগ্য জ্বালানিতে পরিচালিত হওয়ার পাশাপাশি সমুদ্রের পানির স্বাভাবিক শীতলীকরণ সুবিধার ব্যবহার করায় এটির শক্তি চাহিদা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সাধারণ ডেটাসেন্টারে সার্ভার ঠান্ডা রাখতে মোট বিদ্যুতের ২৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কেবল কুলিং ব্যবস্থায় ব্যয় করা হয়।

এআই প্রযুক্তির অবকাঠামো হিসেবে পরিচিত ডেটাসেন্টারগুলো দীর্ঘকাল ধরে ব্যাপক পানি ব্যবহারের কারণে সমালোচনার মুখে রয়েছে। পানির নিচে ডেটাসেন্টার স্থাপনের ফলে মিঠা পানির ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর ওয়াটার, এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ সতর্ক করে জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বের ডেটাসেন্টারের পানি ব্যবহার ৯ দশমিক ৩ ট্রিলিয়ন লিটারে পৌঁছাতে পারে, যা সাব-সাহারান আফ্রিকার ১৩০ কোটির মত মানুষের এক বছরের গৃহস্থালি পানির চাহিদা পূরণের সমান।

এর আগে ২০২৩ সালে চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপে বিশ্বের প্রথম বাণিজ্যিক পানির নিচের ডেটাসেন্টার চালু করেছিল হাইক্লাউড। তবে সাংহাইয়ের নতুন প্রকল্পটি এটি প্রথম, যা সম্পূর্ণভাবে অফশোর বায়ুশক্তির ওপর নির্ভরশীল।

যদিও পানির নিচের ডেটাসেন্টার প্রযুক্তি নিয়ে প্রথম পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছিল যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। ২০১৮ সালে স্কটল্যান্ডের অর্কনি দ্বীপপুঞ্জের কাছে পরীক্ষামূলক প্রকল্প চালু করে কোম্পানিটি। দুই বছর পর ইতিবাচক ফলাফলের বিষয়ে জানালেও পরবর্তী সময়ে প্রকল্পটির অগ্রগতি থমকে যায়।

হংকং পলিটেকনিক ইউনিভার্সিটির গবেষক ড. হানজিয়াং ডং বলছেন, “মাইক্রোসফট ধারণাটির কার্যকারিতা প্রমাণে অগ্রণী ভূমিকা রেখেছিল। তবে বাজারের চাহিদা, শিল্প সক্ষমতা, সামুদ্রিক প্রকৌশল ও নীতিগত সহায়তার সমন্বয়ে চীন দ্রুত বাণিজ্যিক পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়েছে।”

চীন ইতোমধ্যে এআইকে তাদের অর্থনৈতিক ও উন্নয়ন কৌশলের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে ঘোষণা করেছে। গত বছর প্রকাশিত জাতীয় এআই কর্মপরিকল্পনায় ডেটাসেন্টার নির্মাণ ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়। একই সাথে ২০৩০ সালের মধ্যে এআই অবকাঠামোর জন্য পরিচ্ছন্ন জ্বালানির সরবরাহ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।

চীনা সরকারের তথ্য অনুযায়ী, সাংহাই লিংগাং ডেটাসেন্টার প্রকল্পে বিনিয়োগ করা হয়েছে আনুমানিক ১ দশমিক ৬ বিলিয়ন ইউয়ান।

তবে বিশেষজ্ঞরা বলছেন, পানির নিচের ডেটাসেন্টার সামুদ্রিক পরিবেশের জন্য কিছু ঝুঁকিও তৈরি করতে পারে। তলদেশের পলিমাটি নড়াচড়া বা সমুদ্রের পানির স্থানীয় তাপমাত্রা বৃদ্ধির মতো বিষয়গুলো নিয়মিত পর্যবেক্ষণের প্রয়োজন হবে। যদিও সামুদ্রিক জীববিজ্ঞানীরা মনে করেন, যথাযথ নজরদারি হলে এসব ঝুঁকি নিয়ন্ত্রণ করা সম্ভব।

সূত্র: দ্য গার্ডিয়ান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারে মিলল সাড়ে তিন কোটি টাকার ইয়াবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১১:১৮ পি.এম


প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারে মিলল সাড়ে তিন কোটি টাকার ইয়াবা

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইয়াবার একটি বড় চালান খোলার পর গণনা করে পুলিশ। 

সীতাকুণ্ডে, একটি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারে লুকানো অবস্থায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের এক লাখ ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) দিবাগত রাতের অন্ধকারে উপজেলার বড়দারোগারহাট এলাকা থেকে একটি প্রাইভেট কারটিকে আটক করা হয়।

অ্যাক রক কালে, পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়।

জানা গেছে, থানা সূত্রে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে সীতাকুণ্ড মডেল থানার পুলিশের একটি দল মহাসড়কে ঢাকা-মুখী একটি কারকে থামার সংকেত দিলে, কারটি থেমে না গিয়ে দ্রুত পালাতে শুরু করে। পুলিশের ধাওয়া করায় তারা বড় দারোগারহাট এলাকার অন্ধকার একটি স্থানে গাড়ি থামিয়ে পালিয়ে যায়। এরপর পুলিশ গাড়িটি থানায় নিয়ে আসে।

পুলিশ উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানায়, পরে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চালানটি খুলে দেখা যায়, সেখানে এক লাখ ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য সাড়ে তিন কোটি টাকা।

ইয়াবা গণনার সময় জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. রাসেল সাংবাদিকদের বলেন, "মাদক নির্মূলে পুলিশ সবসময় তৎপর রয়েছে।" মাদক উদ্ধারে পুলিশ গোপন সংবাদে ভিত্তি করে সোমবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্দিষ্ট স্থানে গাড়িটি থামতে বলেন, কিন্তু গাড়িটি দ্রুত পালাতে শুরু করে।

পুলিশ কারটির পিছু ধাওয়া করে বড়দারোগাহাট এলাকা থেকে গাড়িটি আটক করেন, যদিও গাড়িতে নারী-পুরুষ যাত্রী উপস্থিত ছিল, অন্ধকারে গাড়ি থামিয়ে তারা পালিয়ে যায়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম জানান, "কক্সবাজার থেকে বড় ইয়াবা চালান আসার সূত্রে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছিল।" সোমবার মধ্যরাতে একটি সাদা প্রাইভেট কারকে দাঁড়ানোর জন্য সংকেত দিলে কারটি দ্রুত পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের পেছনে ধাওয়া করে, এবং এর ফলে গাড়ির আরোহীরা বড় দারোগারহাট স্কেলের পাশে গাড়িটি রাস্তার পাশে থামিয়ে পালিয়ে যায়।

পুলিশ যানটিকে থানার হেফাজতে নিয়ে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. রাসেলের উপস্থিতিতে গাড়ির ভেতরে অভিযান চালিয়ে একটি রহস্যজনক গ্যাসের ট্যাংক খুঁজে পায়। ট্যাংকটি খুলে এর ভেতরে এক লাখ ২৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন, যার আনুমানিক মূল্য সাড়ে তিন কোটি টাকা।

পুলিশ আটককৃত গাড়িটি জব্দ করেছে এবং তার প্রকৃত মালিক কে তা অনুসন্ধান চলছে। এরপরেই ইয়াবা চালানের মূল জড়িতদের চিহ্নিত করা সম্ভব হবে বলে ওসি মহিনুল জানান। অভিযান চালানোর সময় ওসি মো. মহিনুলের নেতৃত্বে এসআই জাফর, এসআই আশরাফসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিক মাসুদ কামালের ‘অবমাননাকর’ বক্তব্য, প্রতিবাদে ড্যাবের বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১১:২০ পি.এম


সাংবাদিক মাসুদ কামালের ‘অবমাননাকর’ বক্তব্য, প্রতিবাদে ড্যাবের বিবৃতি

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের ‘অবমাননাকর’ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাকে জনসম্মুখে ডাক্তার সমাজের কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য আহ্বান জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।

মঙ্গলবার (৯ জুন) এক যৌথ বিবৃতিতে ড্যাব নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের চিকিৎসক সমাজের বিরুদ্ধে একটি দেশবিরোধী গোষ্ঠী গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দীর্ঘদিন ধরেই এই গোষ্ঠী স্বাস্থ্যখাতের বিভিন্ন অসামঞ্জস্যতার ক্ষেত্রে শুধুমাত্র চিকিৎসক সমাজকে দায়ী করে জাতির মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দেশের চিকিৎসক সমাজের পক্ষ থেকে এসব ষড়যন্ত্রকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, ঢালাওভাবে চিকিৎসক সমাজকে মিথ্যা অপবাদ ও কলঙ্কিত করার অপচেষ্টা পরিত্যাগ না করলে ভবিষ্যতে চিকিৎসক সমাজ কর্তৃক যথাযথ আইনগত ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুত থাকুন।

বিবৃতিতে আরও বলা হয়, একজন চিকিৎসক তার মেধা ও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে চিকিৎসক হিসেবে স্বীকৃতি পান। ড্যাব নেতৃদ্বয় অত্যন্ত অসন্তোষ ও ক্ষুদ্ধতার সঙ্গে লক্ষ্য করেছেন যে, মাসুদ কামাল নামক একজন সাংবাদিক ও ইউটিউবার যিনি নিজেকে সিনিয়র সাংবাদিক পরিচয় দিয়ে থাকেন। তিনি একটি ইউটিউব ভিত্তিক চ্যানেলে আদ-দ্বীন হাসপাতালে অনাকাঙ্ক্ষিত ও তদন্তাধীন শিশু মৃত্যুর ঘটনায় অর্বাচীনের মতো আলোচনার প্রসঙ্গের বাইরে গিয়ে দেশের চিকিৎসক সমাজকে উদ্দেশ্য করে বলেন, ডাক্তারদের মতো চামার কোন শ্রেণি এই দেশে আর নেই। ড্যাব নেতাদের ধারণা, মাসুদ কামালের মতো গুটি কয়েক বুদ্ধিজীবীর লেবাসধারী ষড়যন্ত্রকারী গোষ্ঠী দেশের চিকিৎসাব্যবস্থাকে ধ্বংস করার জন্য দেশবিরোধী একটি গোষ্ঠীর এজেন্ট হিসেবে কাজ করছে। দেশের স্বাস্থ্যখাতের উন্নতির জন্য গঠনমূলক বক্তব্য ও কর্মকাণ্ড না করে, বরং কীভাবে দেশের চিকিৎসা প্রার্থী রোগীদের বিদেশমুখী করা যায় এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন এই গোষ্ঠী।

ড্যাব নেতারা সাংবাদিক মাসুদ কামালকে উদ্দেশ্য করে বলেন, মনস্তাত্তিকভাবে মানুষ নিজে যেমন, তার চারপাশের অন্যান্য মানুষকে একই চরিত্রের মনে করে। চিকিৎসকদের অশালীন শব্দ দ্বারা সম্ভোধনের মাধ্যমে সাংবাদিক মাসুদ কামাল মূলত তার নিজের চরিত্রকে ফুটিয়ে তুলেছেন।

সাংবাদিক মাসুদ কামালকে তার বিদ্বেষমূলক বক্তব্য প্রত্যাহার করে জনসম্মুখে চিকিৎসক সমাজের নিকট ক্ষমা প্রার্থনা করার জন্য আহ্বান জানিয়েছেন ড্যাবের এই নেতারা এবং একইসঙ্গে চিকিৎসক সমাজ ও জনগণকে হলুদ সাংবাদিকতাকে বয়কট করার উদ্দাত্ত আহ্বান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল্প মন্ত্রণালয়ে নতুন সচিব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১১:২৮ পি.এম


শিল্প মন্ত্রণালয়ে নতুন সচিব

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের চুক্তি ভিত্তিক সচিবের দায়িত্ব পালনকারী আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ের জন্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।

অন্যদিকে, শিল্প মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করে আসা মো. ওবায়দুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আব্দুন নাসের খান ২০২৪ সালের ২৫ আগস্ট যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান এবং পরে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।

পরে তিনি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব পদে উন্নীত হন। যদিও ওই পদ থেকে গত এপ্রিলে স্বাভাবিক অবসরে যাওয়ার কথা ছিল, তখন অবসরোত্তর ছুটি বাতিল করে তাকে চুক্তিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%