১০:৩৬ পি.এম
বাংলাদেশের জনপ্রিয় বিস্কুট কোম্পানি নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরিকে অভিযোগের ভিত্তিতে ওজনে কম দেওয়ার কারণে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, জানা যায়, মোড়কে উল্লেখিত ওজনের তুলনায় কম ওজনের বিস্কুট বাজারজাত করা হয়েছে এবং একই পণ্যের মোড়কে ভিন্ন ভিন্ন ওজন উল্লেখ করে ভোক্তাদের বিভ্রান্ত করা হত।
জানা যায়, রবিবার (২ আগস্ট) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা প্রশাসন করা হয়।
বিএসটিআই জানিয়েছে, অভিযানের সময় দেখা যায় প্রতিষ্ঠানটির উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুটের মোড়ক নিবন্ধন সনদের অনুযায়ী ওজন যাচাই করা হয়েছে এবং দেখা গেছে, পণ্যের প্রকৃত ওজন মোড়কে উল্লেখিত ওজনের চেয়ে কম। এছাড়া একই পণ্যের মোড়কের সামনের এবং পেছনের অংশে ভিন্ন ভিন্ন ও বিভ্রান্তিকর ওজন উল্লেখ করা হয়েছে, যা ভোক্তাদের বিভ্রান্ত করার পাশাপাশি প্রচলিত আইনও লঙ্ঘন করছে।
আরও পড়ুন: মেসার্স উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকি
ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে মোড়কে ঘোষিত তথ্য অনুযায়ী সঠিক ওজন নিশ্চিত করে পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার নির্দেশনা প্রদান করে। একই সঙ্গে, আদালত ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে আইন অনুযায়ী আরো কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন