ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

আমির খানের তৃতীয় বিয়েতে অতিথি হিসেবে থাকবে কারা?


আমির খানের তৃতীয় বিয়েতে অতিথি হিসেবে থাকবে কারা?

জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। এই অভিনেতা আগামী ৫ জুলাই তাঁর দীর্ঘ দিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন।

তবে আমির খানের এই বিয়ের আয়োজনটি তারকাদের জমকালো অনুষ্ঠানের মতো নয়, বরং এটি হবে পরিবারের সদস্য ও হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠ মানুষের উপস্থিতিতে। সম্প্রতি আমির খান এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁদের বিয়ে হবে একেবারে ব্যক্তিগত পরিসরে। এটি হবে একটি নিবন্ধিত (রেজিস্টার্ড) বিয়ে এবং এটি তাঁর নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শুধুমাত্র দুই পরিবারের সদস্য এবং কিছু ঘনিষ্ঠ বন্ধু।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে আমির বলেছেন, ‘আমরা দুজনই বিষয়টিকে খুব সাধারণ রাখতে চাই। তাই বাড়িতেই ছোট পরিসরে রেজিস্টার্ড ম্যারেজ হবে।’

আরও পড়ুন: ফরিদপুরে নিখোঁজ সামিউলের লাশ খুঁজতে মেঝে খুঁড়ে মিলল না কিছুই

গত মার্চে, আমির প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে গৌরী স্প্র্যাটকে পরিচয় করিয়েছিলেন তাঁর ৬০তম জন্মদিন উপলক্ষে। সেখানেই তিনি তাঁদের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন।

পরে আরেক সাক্ষাৎকারে, আমির জানান যে তাঁরা সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত। এই প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমরা একে অপরের প্রতি খুবই প্রতিশ্রুতিবদ্ধ। আমার হৃদয়ে আমি অনেক আগেই তাঁকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি।’

গৌরী স্প্র্যাট, যিনি বেঙ্গালুরুভিত্তিক একজন পেশাজীবী, ওয়েলনেস, বিউটি ও লাইফস্টাইল খাতে কাজ করেন। তিনি ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় স্বাধীনতা আন্দোলনের চিন্তাবিদ ফিলিপ স্প্র্যাটের নাতনি। গৌরীর আগের একটি বিয়ে থেকে তাঁর কাছে এক ছেলে রয়েছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে তাঁদের সম্পর্ক নতুন মোড় নেয় এবং এক বছরেরও বেশি সময় ধরে তাঁরা একত্রে বসবাস করছেন।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রীনা দত্তের সঙ্গে সংসার করেছেন, যেখানে জন্ম নিয়েছে ছেলে জুনাইদ খান এবং মেয়ে ইরা খান। পরবর্তীতে, তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন, তাঁদের একমাত্র ছেলে আজাদ রাও খান। বিচ্ছেদের পরেও কিরণ ও আমির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এবং সন্তানের দায়িত্ব যৌথভাবে পালন করছেন।

আরও পড়ুন: গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার, পুলিশ বলছে শ্বাসরোধে হত্যা

এদিকে, ব্যক্তিগত জীবনের ব্যস্ততার কারণে আমির আপাতত অভিনয়ের কাজ থেকে কিছুটা বিরত রয়েছেন। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে পরিচালক রাজকুমার হিরানির বহুল আলোচিত ‘থ্রি ইডিয়টস’-এর সম্ভাব্য সিক্যুয়ালে আবারও ফিরতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ : রেল প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০১:৫৯ পি.এম


মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ : রেল প্রতিমন্ত্রী

রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছেন, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী’র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস দেশবাসীর শুভকামনায় আগের তুলনায় অনেকটা সুস্থ রয়েছেন।

তিনি রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

যারা সুস্থতা কামনায় দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তিনি পোস্টে বলেন, পূর্ণ সুস্থতা লাভ করে তিনি খুব শীঘ্রই পুনরায় জনগণের মাঝে ফিরে আসবেন এবং দেশের এবং জনগণের কল্যাণে তার দায়িত্ব ও কার্যক্রম যথারীতি অব্যাহত রাখবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০২:০০ পি.এম


অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মনে করেন, দেশের অর্থনীতির বর্তমান সংকট সমাধানের জন্য দুই বছর সময় লাগবে। তিনি জানিয়েছেন, দেশের বর্তমান বাজেট পারফেক্ট নয়, কারণ এটি আগের সরকারের ঋণের বোঝা নিয়ে কাজ করার ফল।

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বাজেট ডায়ালগ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন অর্থমন্ত্রী।

ফ্যাসিস্ট এবং পূর্ববর্তী সরকারের ঋণের বোঝা নিয়ে কাজ করার কারণে বাজেট ২০২৬-২৭ অর্থবছরের জন্য পারফেক্ট নয়, এমন মন্তব্য করেছেন তিনি। তবে অর্থমন্ত্রী জানান, অর্থনৈতিক সংকট সমাধানের জন্য যাচাই-বাছাই করে দেখা যাচ্ছে, সেজন্য দুই বছর প্রয়োজন।

তিনি বলেন, 'অল্প টাকা দিয়ে হলেও ট্যাক্স নেটের আওতায় আসতে হবে দেশের মানুষকে। তবে এতে ভয়ের কোনো কারণ নেই', যোগ করেন তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, বিগত সরকার ১ হাজার ৩০০ প্রজেক্ট নিজেদের স্বার্থে তৈরি করেছিল, যার অধিকাংশই তারা বাতিল করেছে। তিনি জানিয়ে দেন, অনেক প্রকল্প ৬০ থেকে ৮০ শতাংশ হয়ে কোনো কাজে আসছে না।

মন্ত্রী বলেন, লোকাল ব্যাংক থেকে অর্থ নিতে হলে ১১ থেকে ১৩ শতাংশ সুদে প্রাইভেট সেক্টর টিকতে পারবে না। সরকারের জন্য এটি কষ্টদায়ক। তবে তিনি আশ্বস্ত করেন যে, সরকার এই খাত থেকে অর্থ নেয়া থেকে বের হয়ে আসবে।

এ সময় তিনি আরো বলেন, ফ্যামেলি কার্ডের সিলেকশনে রাজনৈতিকভাবে কেউ আওতায় আসেনি। তিনি বলেন, 'যারা রাজনীতি করবে, তারাই সুবিধা পাবে'—কিন্তু সরকার তা করেনি।

তিনি আরও যোগ করেন, 'বাংলাদেশ ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য যত পরিবার আছে, তারা কেউ বাদ যাবে না। প্রতিটি পরিবারের কাছে এই কার্ড যাবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনা সদস্য ইমরুল জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


সেনা সদস্য ইমরুল জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন

আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে বর্তমানে সাক্ষ্য দিচ্ছেন তার রানার সেনা সদস্য ইমরুল।

রোববার (২১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া চলছে।

এই মামলায় একমাত্র আসামি হিসেবে জিয়াউল আহসানকে রাখা হয়েছে। গত ৯ জুন সাক্ষীর জবানবন্দি গ্রহণের কথা থাকলেও, তার আইনজীবী নতুন আইনজীবী নিয়োগের আবেদন জানিয়ে সময় চান। পরে ট্রাইব্যুনাল সেই আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ধার্য করেন।

এর আগে, ২৩ এপ্রিল চার নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেয়া হাবিবুর রহমান মল্লিকের জেরা সম্পন্ন হয়। ২২ এপ্রিল ট্রাইব্যুনাল তার জবানবন্দি রেকর্ড করেন। চলতি বছরের ১৪ জানুয়ারি জিয়াউলের বিরুদ্ধে তিনটি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুরে ভাতের হোটেলে জুয়া খেলার সময় ৬ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০২:১০ পি.এম


শরীয়তপুরে ভাতের হোটেলে জুয়া খেলার সময় ৬ জন আটক

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে একটি ভাতের হোটেলে জুয়া খেলার সময় ৬ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২১জুন) দুপুরে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বিষটি নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার রাতে ভোজেশ্বর বাজারের ধানপট্টি এলাকায় মালেক মৃধার ভাতের হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানাচ্ছে, গোপন সংবাদের ভিত্তিতে হোটেলের ভেতরে অবৈধভাবে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়েছে।

আটক হওয়া ৬ জনের মধ্যে আছেন— আব্দুল মালেক মৃধা (৪২), মানিক বেপারী (৩৫), আব্দুর রহিম মাঝি (৬০), চুন্নু মিয়া পেদা (৩৮), ফয়জুল শরীফ (৫৫) এবং নিজাম ঢালী (৪২)। তাদের সবার বাড়ি নড়িয়া উপজেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল)-এর সার্বিক তত্ত্বাবধানে এবং নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়ার নেতৃত্বে রাত্রীকালীন বিশেষ ডিউটির সময় এসআই এরশাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

ওসি উল্লেখ করেন, ভোজেশ্বর বাজারে একটি হোটেলের ভেতরে অবৈধ জুয়া খেলার খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় জুয়া খেলায় জড়িত ৬ জনকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। নড়িয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে জুয়া, মাদক ও অন্যান্য অপরাধ প্রতিরোধে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%