ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশালের ঘনবসতিপূর্ণ এলাকায় মশার উপদ্রবে দিনেও মশারি টাঙিয়ে থাকতে হচ্ছে


বরিশালের ঘনবসতিপূর্ণ এলাকায় মশার উপদ্রবে দিনেও মশারি টাঙিয়ে থাকতে হচ্ছে

ভ্যাপসা গরমের মধ্যে দরজা-জানালা বন্ধ করে মশারি টাঙিয়ে দিন কাটাতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। সন্ধ্যার অপেক্ষা করা তো দূরের কথা, দুপুরের তীব্র রোদেও কয়েল জ্বালিয়ে মশার কামড় থেকে মুক্তি পাওয়া যাচ্ছে না। বরিশাল মহানগরীর ১১টি ঘনবসতিপূর্ণ এলাকায় এক লাখের বেশি মানুষ মশার লাগামহীন উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছে। এর মধ্যে সাধুর বটতলা এলাকার লাকুটিয়া খালপাড় কলোনির জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে খালে জমে থাকা দূষিত পানির কারণে।

শতাধিক পরিবারের এই কলোনিতে সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন ধরে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার বেহাল দশার কারণে খালটি মশার প্রজননস্থলে পরিণত হয়েছে। দিনের বেলায় স্বাভাবিক কাজকর্ম করাও বাসিন্দাদের জন্য কঠিন হয়ে পড়েছে। কয়েল জ্বালিয়েও মশার উপদ্রব থেকে মুক্তি মিলছে না।

স্থানীয়দের অভিযোগ, সিটি করপোরেশনের পক্ষ থেকে মাঝে মাঝে খাল পরিষ্কার করা ও মশার ওষুধ ছিটানো হলেও মশার বিস্তার দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। কলোনির বাসিন্দা গৃহিণী ফাতেমা বেগম বলেন, ‘দিনের বেলাতেও ঘরে টিকতে পারি না। ছোট বাচ্চাদের মশারি টাঙিয়ে পড়ার টেবিলে বসাতে হয়। কয়েল জ্বালালেও মশারা যেন আরও কামড়াতে আসে। মশার কামড়ে বাচ্চাদের গায়ে ফুসকুড়ি ও ঘা হয়েছে। আর প্রায়ই জ্বরে আক্রান্ত হচ্ছে বাচ্চারা।’

আরও পড়ুন: পিরোজপুরে শীতলা মন্দিরের জমি উদ্ধারের দাবিতে জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কলোনির আরেক বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, ‘সিটি করপোরেশন থেকে মাঝেমধ্যে ওষুধ ছিটানো হলেও খালের কালো পানির দুর্গন্ধে এখানে থাকা দায়। মশার কারণে এই ময়লা পানি আরও বেশি কালো দেখায়। মাঝে মাঝে সিটি করপোরেশন থেকে ওষুধ দিয়ে যায়। কিন্তু তাতে মনে হয় মশা আরও বাড়ে।’

মশার উপদ্রব ও ডেঙ্গু আতঙ্কের কথা জানিয়ে তরুণ সায়েম বলেন, ‘সন্ধ্যার পর তো দূরের কথা, দিনের বেলাতেও ঘরে বসে থাকা যায় না। ডেঙ্গুর আতঙ্কে সবসময় তটস্থ থাকতে হয়। বাড়ির চারপাশের ঝোপঝাড় আর খালের দূষিত পানির কারণে পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে।’

মশার এমন উপদ্রবের প্রভাব পড়েছে বরিশালের স্বাস্থ্যখাতেও। বিভাগের সরকারি হাসপাতালগুলোতে ক্রমেই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। বরিশাল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল বলেন, ‘বর্তমানে ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়েছে। হাসপাতালে আসা প্রতিটি ডেঙ্গু রোগীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা দিচ্ছি। তবে মশার বিস্তার রোধ করা না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।’

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসের দাবি, মহানগরীর পলাশপুর, রসুলপুর, মোহাম্মদপুর, কেডিসি কলোনি, ভাটারখাল ও লাকুটিয়া খালপাড় কলোনিসহ চিহ্নিত ১১টি ঘনবসতিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম চলছে। এসব এলাকায় ফগার মেশিনের মাধ্যমে নিয়মিত ওষুধ ছিটানো হচ্ছে। নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। কোনো এলাকা মশক নিধন কার্যক্রমের বাইরে থাকছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন: কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাইবার পাখতুনখোয়ার সাবেক মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি সহ আটজন নেতা আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৬ পি.এম


খাইবার পাখতুনখোয়ার সাবেক মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি সহ আটজন নেতা আটক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সদ্য ক্ষমতা হারানো মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি এবং পিটিআই-এর আটজন নেতাকে আটক করেছে দেশটির পুলিশ। সোমবার (১২ অক্টোবর) পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

জিও নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, খাইবার পাখতুনখোয়ার সাবেক মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি সহ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর অন্তত আটজন নেতাকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আটক নেতাদের মধ্যে খাইবার পাখতুনখোয়া বিধানসভার স্পিকার বাবর সেলিম সোয়াতি এবং পিটিআই-এর প্রাদেশিক সভাপতি জুনায়েদ আকবরও অন্তর্ভুক্ত রয়েছেন।

খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক সরকার ভেঙে দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে তাদের আটক করার খবর পাওয়া যায়। রোববার নিরাপত্তাসংক্রান্ত সংবিধানের দুটি অনুচ্ছেদের আওতায় খাইবার পাখতুনখোয়া জরুরি অবস্থা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে গভর্নরের শাসনও জারি করা হয়।

সোহাইল খান, যিনি কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের গুরুত্বপূর্ণ নেতা, পিটিআই-এর কার্যক্রমে সক্রিয় ছিলেন। ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের নেতা-কর্মীরা ৪ অক্টোবর পাখতুনখাওয়া প্রদেশ থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখী লংমার্চ শুরু করেন। তবে লংমার্চটি এখনো খাইবার পাখতুনখাওয়া প্রদেশেই অবস্থান করছে।

গভর্নরের শাসন জারির ফলে পিটিআই সরকারের কার্যক্রম কার্যত স্থগিত হয়ে পড়েছে। তবে দলটির দাবি, জরুরি অবস্থা বা গভর্নরের শাসন জারি করে প্রদেশটির কোনো সমস্যার সমাধান সম্ভব নয়।

রোববার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পিটিআই চেয়ারম্যান গহর আললী এক বিবৃতিতে বলেন, তার দল এ পদক্ষেপকে পুরোপুরি প্রত্যাখ্যান করছে। তিনি সতর্ক করে বলেছেন, জনগণের অধিকার ও গণতান্ত্রিক নীতিকে ক্ষুণ্ন করে এমন কোনো পদক্ষেপ সহ্য করা হবে না।

পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী রয়েছেন। তাকে কয়েকটি মামলায় সাজা দেয়া হয়েছে। কারাগারে থাকার পরেও পাকিস্তানজুড়ে ইমরানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা থেকে রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, ৩৪৩১ যাত্রী ভোগান্তিতে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৬ পি.এম


ঢাকা থেকে রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, ৩৪৩১ যাত্রী ভোগান্তিতে

সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকার কারণে ঢাকা থেকে রিয়াদগামী ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এই বাতিলের ফলে ৩ হাজার ৪৩১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

সোমবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।

কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার (১০ অক্টোবর) হুতিদের হামলার পর থেকে ঢাকা-রিয়াদ রুটের বিমান চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে।

এদিকে, সৌদি আরবের আরেকটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার (১১ অক্টোবর) থেকে বিমান ওঠানামা বন্ধ থাকায় ঢাকা থেকে দাম্মামগামী নতুন কোনো ফ্লাইটও ছেড়ে যায়নি। এর ফলে দাম্মামগামী যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে শারদীয় দুর্গাপুজার জন্য ৩৫৭ পূজামণ্ডপে ২৪২.২০ মেট্রিক টন চাল বরাদ্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৭ পি.এম


মুন্সীগঞ্জে শারদীয় দুর্গাপুজার জন্য ৩৫৭ পূজামণ্ডপে ২৪২.২০ মেট্রিক টন চাল বরাদ্দ

মুন্সীগঞ্জ, ১২ অক্টোবর, ২০২৬ : সরকার শারদীয় দুর্গাপুজার উপলক্ষে জেলায় ৩৫৭টি পূজামণ্ডপে মোট ২৪২.২০ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের সূত্র অনুযায়ী, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য ৩৫৭টি পূজামণ্ডপে ভক্তদের আহার্য বাবদ ৩৫৭ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ৪৪টি মণ্ডপে ২৬.৪০ মেট্রিক টন, গজারিয়ার ১০টি মণ্ডপে ৬ মেট্রিক টন, টঙ্গিবাড়ীর ৫২টি মণ্ডপে ৩১.২০ মেট্রিক টন, লৌহজংয়ে ৩৭টি মণ্ডপে ২২.২০ মেট্রিক টন, সিরাজদিখানে ১২৯টি মণ্ডপে ৭৭.৪০ এবং শ্রীনগরে ৮৫টি মণ্ডপে ৫১ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ মুবিনুর রহমান বাসস’কে জানিয়েছেন, প্রতি মণ্ডপে ৬শ’ কেজি হারে চাল বরাদ্দ করা হয়েছে।

প্রত্যেক উপজেলায় পূজা উদযাপন কমিটিগুলো যাতে বরাদ্দকৃত চাল নির্দিষ্ট সময়ে পায়, সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবারের বরাদ্দ মণ্ডপ প্রতি বৃদ্ধি করা হয়েছে। গত বছরের তুলনায় এবারে ৬৯.৭০ মেট্রিক টন চাল বেশি বরাদ্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াদ বিমানবন্দর বন্ধ, ঢাকা থেকে ১০ ফ্লাইট বাতিল; আটকে সাড়ে তিন হাজার যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৭ পি.এম


রিয়াদ বিমানবন্দর বন্ধ, ঢাকা থেকে ১০ ফ্লাইট বাতিল; আটকে সাড়ে তিন হাজার যাত্রী

হুথিদের হামলার কারণে সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার ফলস্বরূপ, গত তিন দিনের মধ্যে ঢাকা থেকে সৌদিগামী ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এই বাতিলের ফলে ৩ হাজার ৪৩১ জন যাত্রীর সৌদি আরব যাত্রা আটকে পড়েছে।

সোমবার (১২ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এই তথ্য প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন, রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম এখনও সচল না হওয়ায় এই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি, সৌদি এয়ারলাইন্সের তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি ফ্লাইট।

কাওছার মাহমুদ আরও জানান, রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালু হলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় এসব ফ্লাইটের যাত্রীদের ভ্রমণসূচি অনিশ্চয়তার মধ্যে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট চলাচলে বিঘ্ন অব্যাহত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%