প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুন্সীগঞ্জ, ১২ অক্টোবর, ২০২৬ : সরকার শারদীয় দুর্গাপুজার উপলক্ষে জেলায় ৩৫৭টি পূজামণ্ডপে মোট ২৪২.২০ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের সূত্র অনুযায়ী, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য ৩৫৭টি পূজামণ্ডপে ভক্তদের আহার্য বাবদ ৩৫৭ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ৪৪টি মণ্ডপে ২৬.৪০ মেট্রিক টন, গজারিয়ার ১০টি মণ্ডপে ৬ মেট্রিক টন, টঙ্গিবাড়ীর ৫২টি মণ্ডপে ৩১.২০ মেট্রিক টন, লৌহজংয়ে ৩৭টি মণ্ডপে ২২.২০ মেট্রিক টন, সিরাজদিখানে ১২৯টি মণ্ডপে ৭৭.৪০ এবং শ্রীনগরে ৮৫টি মণ্ডপে ৫১ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ মুবিনুর রহমান বাসস’কে জানিয়েছেন, প্রতি মণ্ডপে ৬শ’ কেজি হারে চাল বরাদ্দ করা হয়েছে।
প্রত্যেক উপজেলায় পূজা উদযাপন কমিটিগুলো যাতে বরাদ্দকৃত চাল নির্দিষ্ট সময়ে পায়, সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবারের বরাদ্দ মণ্ডপ প্রতি বৃদ্ধি করা হয়েছে। গত বছরের তুলনায় এবারে ৬৯.৭০ মেট্রিক টন চাল বেশি বরাদ্দ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন