ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

বাভুমার লক্ষ্য বাংলাদেশ: টেস্ট র‍্যাংকিংয়ে এক নম্বরে ওঠার পর সিরিজের প্রস্তুতি


বাভুমার লক্ষ্য বাংলাদেশ: টেস্ট র‍্যাংকিংয়ে এক নম্বরে ওঠার পর সিরিজের প্রস্তুতি

দক্ষিণ আফ্রিকা টেস্ট ক্রিকেটে বিশ্বসেরার আসনে ফিরে এসেছে অস্ট্রেলিয়াকে পরাজিত করার মাধ্যমে। কেপ টাউন টেস্টে ১৭৬ রানের জয় নিয়ে তারা তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে এবং টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছে। অধিনায়ক টেম্বা বাভুমা এই সিরিজ জয়কে তার ক্যারিয়ারের সর্বোচ্চ সাফল্য হিসেবে বিবেচনা করছেন। তবে উদযাপনের পর, তাদের দৃষ্টি এখন বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের দিকে।

গত বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে পরাজিত করেছিল। এবার তাদের বিপক্ষে সিরিজ জয় করে তারা র‍্যাংকিংয়ের এক নম্বরে উঠে এসেছে। ২০২৪ সালের মে মাসের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়া শীর্ষস্থান হারিয়েছে। প্রোটিয়া অধিনায়ক এই সাফল্য কিছুদিন উপভোগ করতে চান। এরপর তারা বাংলাদেশ সিরিজের প্রস্তুতি নিতে চান।

বাভুমা মন্তব্য করেছেন, ‘দল হিসেবে আমরা যেখানে পৌঁছাতে চাই, সেদিক থেকে ইতিবাচক অগ্রগতি হয়েছে আমাদের। (পরের সিরিজের আগে) আমাদের হাতে এখন কয়েক দিন সময় আছে। সময়টা উদযাপন করব আমরা, এ মুহূর্তগুলোকে উপভোগ করব। এরপর সম্ভবত সপ্তাহখানেকের মধ্যে আমরা দল হিসেবে একত্রিত হব এবং বাংলাদেশের জন্য প্রস্তুতি শুরু করব। কিন্তু আমার মনে হয়, আমাদের অনেকের জন্যই এখন মূল বিষয় হলো এ মুহূর্তটায় পুরোপুরি ডুবে যাওয়া এবং আমাদের প্রচেষ্টার মাধ্যমে যে সাফল্য অর্জিত হয়েছে, তা উপলব্ধি করা।’

আরও পড়ুন: রেসিংয়ের বিপক্ষে প্রথমার্ধেই তিন গোল, জয়ে তিনে উঠল রিয়াল

দুই টেস্টের সিরিজ আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে। বিশ্বসেরার আসনে বসে এবার বাংলাদেশের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রদর্শনের অপেক্ষায় রয়েছেন বাভুমা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ

সরকার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সকল সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ প্রদান করেছে। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ একটি প্রজ্ঞাপনে উল্লেখ করেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি ভবন ও দূতাবাসগুলোতে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত মন্ত্রিসভা ৫ অক্টোবর নিয়েছে। এই দিবসে সাধারণ ছুটি থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্‌যাপন সংক্রান্ত পরিপত্রে দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মুক্তিযুদ্ধের সময় সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে অভ্যুত্থান ঘটলে জিয়াউর রহমান গৃহবন্দি হয়ে পড়েন।

৭ নভেম্বর মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমান আটকাবস্থা থেকে মুক্ত হন। এর ফলে তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাইনালে পাকিস্তানের রেকর্ডের ছড়াছড়ি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


ফাইনালে পাকিস্তানের রেকর্ডের ছড়াছড়ি

শ্রীলঙ্কাকে পরাজিত করে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা জয়ের পথে একাধিক নতুন রেকর্ড স্থাপন করেছে পাকিস্তান। লাহোরে অনুষ্ঠিত ফাইনালে ৩২৬ রানের লক্ষ্য তাড়া করে শাহিন শাহ আফ্রিদির দল তিন উইকেটে জয়লাভ করে।

রেকর্ডগুলো একনজরে

৩২৬ : ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে যৌথভাবে সর্বোচ্চ রান তাড়া করে জয়লাভের রেকর্ড। ২০০২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে একই লক্ষ্য তাড়া করে জয়ী হয়েছিল ভারত।

৬৫৬ : ফাইনালে দুই দলের সম্মিলিত রান। ত্রিদেশীয় সিরিজ কিংবা ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে এটিই সর্বোচ্চ রান। পূর্বের রেকর্ড ছিল ভারত-ইংল্যান্ডের ৬৫১ রান।

৯ বছর : ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির পর প্রথমবারের মতো বহুজাতিক ওয়ানডে টুর্নামেন্টের শিরোপা জিতল পাকিস্তান।

২ : ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ বা টুর্নামেন্টের ফাইনালে দুটি সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছে পাকিস্তানের ফখর জামান। এর আগে এই কীর্তি ছিল কেবল সাঈদ আনোয়ারের।

৪ : ওয়ানডেতে ৩০০-এর বেশি রান তাড়া করতে গিয়ে ফখরের সেঞ্চুরি সংখ্যা চারটি। পাকিস্তানি ব্যাটারদের মধ্যে এটি সর্বাধিক। বাবর আজম ও ইউনিস খানের সেঞ্চুরি সংখ্যা তিনটি করে।

৯৬ : ওয়ানডে ক্যারিয়ারের ৯৬তম ইনিংসে চার হাজার রান পূর্ণ করেন ফখর। পাকিস্তানিদের মধ্যে তারচেয়ে দ্রুত এই মাইলফলকে পৌঁছেছেন কেবল বাবর আজম (৮২ ইনিংস)।

৩৩১ : ওয়ানডে নকআউট ম্যাচে তাদের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে সংগ্রহ। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের বিরুদ্ধে ৩৩৮ রান করেছিল তারা।

১৩১ : ফাইনালে কামিন্দু মেন্ডিসের ইনিংস। ওয়ানডে ফাইনালে শ্রীলঙ্কার তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেনমার্ক বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ সহযোগিতায় কাজ করবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


ডেনমার্ক বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ সহযোগিতায় কাজ করবে

বাংলাদেশে বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক মোলারের মধ্যে। রোববার ইনভেস্ট বাংলাদেশের অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে টেকসই অবকাঠামো, জ্বালানি, পরিবেশবান্ধব শিল্পায়ন এবং নতুন বিনিয়োগের ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়। দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ ও আলোচনা অব্যাহত রাখার বিষয়ে তারা একমত হন।

বৈঠকের সময় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কার্যক্রম এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া, ডেনমার্কের এপিএম টার্মিনালসের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির আওতায় চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্পের কাজকে গতিশীল করার জন্য একটি যৌথ ওয়ার্কিং টিম গঠনের প্রস্তাব দেওয়া হয়। এ বিষয়ে কার্যকর যোগাযোগ ও সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

বাংলাদেশের জ্বালানি খাতে ডেনমার্কের অভিজ্ঞতা ও বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগানোর বিষয়েও আলোচনা হয়। বৈঠকে স্বর্ণদ্বীপের সম্ভাবনার প্রসঙ্গও উঠে আসে।

ইনভেস্ট বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠানের অব্যবহৃত ও সম্ভাবনাময় জমি এবং শিল্পসম্পদে বিনিয়োগে ডেনিশ বিনিয়োগকারীদের আগ্রহ প্রকাশের আহ্বান জানানো হয়। বিশেষ করে যেসব স্থানে আগে চিনিকলসহ শিল্পকারখানা ছিল বা এখনো রয়েছে, সেখানে নতুন শিল্প স্থাপন বা বিদ্যমান সম্পদের উৎপাদনশীল ব্যবহারের সুযোগ রয়েছে বলে উল্লেখ করা হয়। আগ্রহী ডেনিশ বিনিয়োগকারীরা নির্দিষ্ট প্রস্তাব জানালে ইনভেস্ট বাংলাদেশ প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।

বৈঠকে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পকে দুই দেশের সহযোগিতার সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে তুলে ধরা হয়। ইনভেস্ট বাংলাদেশের মহাপরিচালক (যুগ্মসচিব), ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট-১ ড. জুলিয়া মইন উত্তরাঞ্চলে এ শিল্পের সম্ভাবনার কথা বলেন। তিনি মৌসুমি কৃষিপণ্যভিত্তিক সম্ভাব্যতা যাচাই, কোল্ড স্টোরেজ অবকাঠামো গড়ে তোলা এবং ফল থেকে পানীয় ও খাদ্যপণ্য উৎপাদনের সুযোগের কথা উল্লেখ করেন। এসব পণ্য স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানির সম্ভাবনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হেলিকপ্টারে গ্রামের ফিরলেন মালয়েশিয়া প্রবাসী, আনন্দে মাতোয়ারা এলাকাবাসী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


হেলিকপ্টারে গ্রামের ফিরলেন মালয়েশিয়া প্রবাসী, আনন্দে মাতোয়ারা এলাকাবাসী

কুমিল্লা সদর উপজেলার কমলাপুর গ্রামে হেলিকপ্টারে চড়ে পরিবারের সদস্যদের নিয়ে ফিরছেন মালয়েশিয়া প্রবাসী মনিরুজ্জামান মাসুম। তার এই ব্যতিক্রমী আগমনে এলাকাবাসী আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে।

দূর আকাশ থেকে হেলিকপ্টারের শব্দ শোনা মাত্রই গ্রামে কৌতূহল ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। প্রিয় মানুষটিকে একনজর দেখার জন্য আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীসহ বিভিন্ন বয়সের মানুষ দূরদূরান্ত থেকে ছুটে আসেন। কারও চোখে বিস্ময়, কারও মুখে হাসি, আবার কারও মনে দীর্ঘদিন পর প্রিয়জনকে কাছে পাওয়ার আনন্দ।

মনিরুজ্জামান মাসুম কুমিল্লা সদর উপজেলার কমলাপুর গ্রামের বাসিন্দা। তিনি মালয়েশিয়ায় ব্যবসা পরিচালনার পাশাপাশি ‘মাসুম গোল্ডেন রোজ’ ও ‘মারুফ গোল্ডেন রোজ’ নামের দুটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রবাসে ব্যস্ত থাকলেও নাড়ির টান তাকে বারবার ফিরিয়ে আনে জন্মভূমির কাছে।

জানা যায়, মালয়েশিয়া থেকে দেশে ফেরার পর তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করেন। তার খালামনি ও খালাতো বোন আমেরিকা থেকে আসার অপেক্ষায় ছিলেন। পরে তাদের সঙ্গে নিয়ে হেলিকপ্টারে চড়ে প্রিয় জন্মভূমি কমলাপুরের উদ্দেশ্যে রওনা হন।

গ্রামে হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়তেই সেখানে মানুষের ঢল নামে। জীবনে প্রথমবারের মতো গ্রামের কোনো প্রবাসীকে হেলিকপ্টারে বাড়ি ফিরতে দেখে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও উচ্ছ্বাস দেখা দেয়। শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই এই ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী হতে ছুটে আসেন। অনেকের কাছে এটি ছিল জীবনের এক নতুন অভিজ্ঞতা, আবার অনেকের কাছে আনন্দের একটি অবিস্মরণীয় মুহূর্ত।

এদিকে, মনিরুজ্জামান মাসুমের আগমনে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত তার পরিবারের সদস্যরা। দীর্ঘদিন পর প্রিয়জনদের একসঙ্গে কাছে পাওয়া এবং পরিবারের সদস্যদের নিয়ে একই আকাশযাত্রায় জন্মভূমিতে ফেরা—সব মিলিয়ে তাদের আনন্দ ছিল বাঁধভাঙা।

ছোট বোন তানিয়া আক্তার বলেন, ভাইয়ের এমন ব্যতিক্রমী আগমনে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে বাড়ি ফেরার এই মুহূর্ত তাদের কাছে অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে।

স্থানীয়দের মতে, প্রবাসে থেকেও জন্মভূমি ও আপনজনদের প্রতি ভালোবাসার যে টান, মনিরুজ্জামান মাসুমের এই আগমন যেন তারই এক অনন্য বহিঃপ্রকাশ। গ্রামের মানুষের কাছে এমন দৃশ্য ছিল একেবারেই নতুন। তাই তার আগমনকে কেন্দ্র করে ছোট-বড় সবার মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%