ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং
জামায়াত আমির

আশুরার মূল শিক্ষা-অন্যায়, জুলুমের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানো


আশুরার মূল শিক্ষা-অন্যায়, জুলুমের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানো

অন্যায়, জুলুম ও অসত্যের বিরুদ্ধে দৃঢ়ভাবে মাথা তুলে দাঁড়ানো, এটি আশুরার মূল শিক্ষা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলমীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি উল্লেখ করেন, এই দিনের বার্তা হলো কখনো মাথা নত না করা।

আজ শুক্রবার, পবিত্র আশুরার দিনের সূচনা হলো। এই পবিত্র দিনটি মানব ইতিহাসের এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী। তবে আশুরা শুধুমাত্র হযরত হুসাইন (রা.) ও তাঁর সঙ্গীদের শাহাদতের কারণেই মহিমান্বিত নয়, এটা মানবজাতির ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শিক্ষণীয় একটি দিন।

জামায়াত আমির আরো বলেন, আশুরার মূল শিক্ষা হচ্ছে—অন্যায়, জুলুম ও অসত্যের বিরুদ্ধে দৃঢ়ভাবে মাথা তুলে দাঁড়ানো। সত্য ও ন্যায়ের পথ অবিচল রাখা এবং কোনো অন্যায়ের সামনে কখনো মাথা নত না করা, এই বিষয়গুলোই এ দিনের অন্যতম বার্তা।

আরও পড়ুন: স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা ৫০ জনে পৌঁছেছে

মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সবাইকে আশুরার প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করে সত্য, ন্যায় ও ইনসাফের পথে অবিচল থাকার তাওফিক দান করুন এবং আমাদের প্রিয় জাতিকে মাথা তুলে দাঁড়ানোর শক্তি ও সাহস দান করুন, এভাবে বলেন ডা. শফিকুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

'স্বামীর চেয়ে বেশি ভালোবাসি'- শাহরুখকে বলেন ভক্ত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০১:১৪ পি.এম


 

এক নারী ভক্ত জানিয়েছেন, তিনি নিজের স্বামীর চেয়ে শাহরুখকে বেশি ভালোবাসেন। 

বলিউড সুপারস্টার শাহরুখ খান সম্প্রতি কর্ণাটকের ম্যাঙ্গালোরে একটি রিয়েল এস্টেট কোম্পানির অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তিনি তার জনপ্রিয় গানগুলোতে পারফর্ম করে দর্শকদের মধ্যে উল্লাস সৃষ্টি করেন।

অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে কথোপকথনও করেন শাহরুখ। এ সময়ে এক নারী ভক্ত জানান, তিনি স্বামীর চেয়ে শাহরুখকে বেশি ভালোবাসেন। তার এই মন্তব্যে পুরো অনুষ্ঠানস্থলে হাসির রোল পড়ে যায়।

জবাবে শাহরুখ মজা করে বলেন, "এ ধরনের কথা সবার সামনে না বলে আলাদা করে বললেই ভালো হতো!"

এরপর তিনি বলেন, 'আমি জানি এটা ভালোবাসা থেকেই বলেছেন। আমি আপনার অনুভূতি বুঝতে পারছি, আর আশা করি আপনার স্বামীও বুঝবেন। আমি আপনাদের সবাইকে ভালোবাসি, আপনার স্বামীকেও ভালোবাসি, পুরো পরিবারকেও ভালোবাসি। অনেক ধন্যবাদ।'

 

অনুষ্ঠানের শুরুতে শাহরুখ কন্নড় ভাষায় 'নমস্কার' বলে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ম্যাঙ্গালোরের মানুষের ভালোবাসা ও আন্তরিক অভ্যর্থনায় তিনি সত্যিই মুগ্ধ।

এদিকে, শাহরুখ খান এখন তার নতুন সিনেমা 'কিং'-এর শুটিং নিয়ে ব্যস্ত। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে আরো অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, সুহানা খান, অভিষেক বচ্চন, রাঘব জুয়াল, অভয় ভার্মা, সৌরভ শুক্লা ও রানী মুখার্জি। ছবিটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০১:১৬ পি.এম


শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি গঠন

হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে ১২ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী এক মাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য একটি যুগোপযোগী ও যৌক্তিক রূপরেখা প্রণয়ন করবে।

শুক্রবার (২৬ জুন) সকালে সিলেট সার্কিট হাউসে হযরত শাহজালাল (রহ.) মাজারের ব্যবস্থাপনা ও উন্নয়নসংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সম্প্রতি, শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে তালা দেয়াকে কেন্দ্র করে সৃষ্ট নানামুখী আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে এই বৈঠকের আয়োজন করা হয়। দীর্ঘ আলোচনা শেষে দরগাহর সার্বিক উন্নয়ন এবং দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টি সবাই একমত হন।

বৈঠক শেষে খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের বলেন, ‘দরগাহর উন্নয়ন, দানের অর্থের ব্যবস্থাপনা এবং সার্বিক কার্যক্রমের একটি যৌক্তিক সমাধানে পৌঁছাতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার বিষয়ে মাজার কর্তৃপক্ষসহ সবাই ঐকমত্যে পৌঁছেছেন। সবার মতামতের ভিত্তিতেই এই ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যা আগামী এক মাসের মধ্যে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করবে।’

মন্ত্রী আরও বলেন, ‘পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য। তবে নতুন রূপরেখা চূড়ান্ত না হওয়া পর্যন্ত আপাতত বিদ্যমান কমিটিই প্রচলিত নিয়ম অনুযায়ী দানবাক্সের অর্থ গণনা করবে এবং তা মাজারের চলমান ব্যাংক হিসাবে জমা রাখা হবে।’

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে প্রধান করে গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেট মহানগর পুলিশের কমিশনার, জেলা পরিষদের প্রশাসক, মাজারের মোতোয়াল্লি পরিবারের দুজন সদস্য এবং মাজার মাদ্রাসা ও মসজিদের দুজন প্রতিনিধি। কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সিলেটের জেলা প্রশাসক।

বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের পূর্ববর্তী উদ্যোগ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা অতীতের কোনো বিষয় নিয়ে বিতর্ক তৈরি করতে চাই না; বরং সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। যেকোনো কাজ এককভাবে করার চেয়ে সংশ্লিষ্ট সবাইকে যুক্ত করে করাটা বেশি কার্যকর। সরকার এমন একটি টেকসই উদ্যোগ নিয়েছে, যাতে কাজের স্বচ্ছতার পাশাপাশি সবার অংশগ্রহণ নিশ্চিত হয় এবং ভবিষ্যতে কোনো বিরূপ প্রতিক্রিয়া বা ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়।’

এর আগে সকালে সার্কিট হাউসে অনুষ্ঠিত একটি রুদ্ধদ্বার বৈঠকে দরগাহর ঐতিহ্য রক্ষা, বর্তমান ব্যবস্থাপনা পদ্ধতি এবং উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সিলেটের স্থানীয় রাজনীতিবিদ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও মাজার কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. জিল্লুর রহমান, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ আরও অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী ও শিশুর সুরক্ষায় সরকার অগ্রাধিকার দিয়েছে: সমাজকল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


নারী ও শিশুর সুরক্ষায় সরকার অগ্রাধিকার দিয়েছে: সমাজকল্যাণমন্ত্রী

অপরাধী যেই হোক না কেন, কোনো নারী ও শিশু নির্যাতনকারীকে প্রশ্রয় দেয়া যাবে না এবং তাদের কোনো অবস্থাতেই ছাড় দেয়া হবে না, সাফ জানিয়ে দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি নারী ও শিশু নির্যাতনকারীদের ‘সমাজের শত্রু’ হিসেবেও আখ্যায়িত করেন।

শুক্রবার (২৬ জুন) সকালে দিনাজপুর মিউনিসিপাল হাইস্কুল প্রাঙ্গণে মা ও শিশুর সহায়তা কর্মসূচির আওতায় অতিদরিদ্র গর্ভবতী মায়েদের গর্ভকালীন ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘যে জাতি নারীকে সম্মান দিতে জানে না, সে জাতি সভ্য নয়। যে জাতি শিশুদের অধিকার নিয়ে বড় হতে দেয় না, সে জাতি ভালো ভবিষ্যৎ প্রজন্ম পাবে না। নারী ও শিশুদের অধিকার সুরক্ষায় বর্তমান সরকার সোচ্চার রয়েছে।’

শুধু দিনাজপুর নয়, সারা দেশে নারী ও শিশুদের সুরক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘শিশুরা যেন সুস্থভাবে বেড়ে উঠতে পারে এবং কোনো নির্যাতন বা অন্যায়ের শিকার না হয়, সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি। মাদক, নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আরও জোরালো ভূমিকা রাখবে।’

গর্ভবতী মায়েরা যাতে সরকারের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত না হন, সেদিকে সংশ্লিষ্ট দফতরকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘বর্তমানে ২০ থেকে ৩৫ বছর বয়সী গর্ভবতী মায়েরা প্রতি মাসে ৮৫০ টাকা করে ভাতা পাচ্ছেন। আগামী জুলাই থেকে এটি বাড়িয়ে ৯০০ টাকা করা হবে। মায়েরা টানা তিন বছর পর্যন্ত এ সুবিধা পাবেন।’

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এ অঞ্চলের মানুষকে চিকিৎসাসেবায় যেন ঢাকামুখী হতে না হয়, সেজন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালকে সর্বাধুনিক চিকিৎসাব্যবস্থায় রূপান্তর করতে যা যা করা প্রয়োজন, পর্যায়ক্রমে তার সবই করা হবে।’

দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল, স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন এবং মহিলাবিষয়ক অধিদফতরের উপপরিচালক মো. মোরশেদ আলী খান।

অনুষ্ঠান শেষে মন্ত্রী ‘ওয়ান স্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিস্তা মহাপরিকল্পনা ও দেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় সহায়তা করতে চায় চীন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০১:২০ পি.এম


তিস্তা মহাপরিকল্পনা ও দেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় সহায়তা করতে চায় চীন

তিস্তা মহাপরিকল্পনা ও দেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় চীন সহায়তা করতে চায় বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চীনের বেইজিংয়ে এই উক্তিটি করেন তিনি।

মাহদী আমিন আরও জানান, ‘মিউচুয়াল ট্রাস্ট, আত্মনির্ভরতা ও সম্মানের সম্পর্কের মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফর দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশীদারিত্বের ভিত্তি রচনা করেছে। এটাই বাংলাদেশ সরকারের অর্জন।’

চীনের এক রাষ্ট্র নীতিতে বাংলাদেশ সমর্থন করে জানিয়ে উল্লেখ করেন, ‘গুরুত্বপূর্ণ ১৬টি পয়েন্ট সম্বলিত একটি যৌথ ইশতেহার প্রণীত হয়েছে। বড় ট্রেডিং পার্টনার হিসেবে চীনকে চিহ্নিত করা হয়েছে; যদিও এক্সপোর্ট কম, তবে আমদানি বেশি। এ কারণে কীভাবে এই বাণিজ্য ঘাটতি কমানো যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে চীনের ট্রেড বাংলাদেশে বাড়ানো যায়, তা নিয়েও দুই সরকার কথাবার্তা বলেছে।’

আনোয়ারায় ইকোনোমিক জোন তৈরিতে দ্রুত কাজ শুরু করতে পরিকল্পনা রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার বক্তব্য, ‘এখানে চীনের উন্নয়ন সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ।’

তিনি আরও বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা ও দেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় চীন সহযোগিতা করতে চায়। মিয়ানমার হয়ে চীন পর্যন্ত ইকোনমিক করিডোর করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে আলোচনায় মিয়ানমার ও বাংলাদেশর মধ্যে মধ্যস্থতায় সব ধরনের সহায়তা করবে চীন।’

এছাড়া, বাংলাদেশ ব্রিকসে আবেদন করলে বেইজিং সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে বলেও মাহদী আমিন জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%