প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তিস্তা মহাপরিকল্পনা ও দেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় চীন সহায়তা করতে চায় বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চীনের বেইজিংয়ে এই উক্তিটি করেন তিনি।
মাহদী আমিন আরও জানান, ‘মিউচুয়াল ট্রাস্ট, আত্মনির্ভরতা ও সম্মানের সম্পর্কের মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফর দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশীদারিত্বের ভিত্তি রচনা করেছে। এটাই বাংলাদেশ সরকারের অর্জন।’
চীনের এক রাষ্ট্র নীতিতে বাংলাদেশ সমর্থন করে জানিয়ে উল্লেখ করেন, ‘গুরুত্বপূর্ণ ১৬টি পয়েন্ট সম্বলিত একটি যৌথ ইশতেহার প্রণীত হয়েছে। বড় ট্রেডিং পার্টনার হিসেবে চীনকে চিহ্নিত করা হয়েছে; যদিও এক্সপোর্ট কম, তবে আমদানি বেশি। এ কারণে কীভাবে এই বাণিজ্য ঘাটতি কমানো যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে চীনের ট্রেড বাংলাদেশে বাড়ানো যায়, তা নিয়েও দুই সরকার কথাবার্তা বলেছে।’
আনোয়ারায় ইকোনোমিক জোন তৈরিতে দ্রুত কাজ শুরু করতে পরিকল্পনা রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার বক্তব্য, ‘এখানে চীনের উন্নয়ন সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ।’
তিনি আরও বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা ও দেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় চীন সহযোগিতা করতে চায়। মিয়ানমার হয়ে চীন পর্যন্ত ইকোনমিক করিডোর করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে আলোচনায় মিয়ানমার ও বাংলাদেশর মধ্যে মধ্যস্থতায় সব ধরনের সহায়তা করবে চীন।’
এছাড়া, বাংলাদেশ ব্রিকসে আবেদন করলে বেইজিং সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে বলেও মাহদী আমিন জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন