১০:২৬ এম
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে মানবাধিকার লঙ্ঘনকারী দেশ হিসেবে প্রমাণের চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়েছে।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বের অন্যান্য পার্লামেন্টের বিশেষ দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
তানজানিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সংসদীয় সম্মেলন শেষে আজ রোববার (১১ অক্টোবর) ঢাকায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: মঙ্গলবার অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান
স্পিকার সম্মেলনের অভিজ্ঞতা শেয়ার করে জানান, তানজানিয়া সফরকালে তিনি অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ভুটানের সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৩৭টি দেশের মধ্যে মাত্র দুটি দেশ এই সম্মেলনে বিশেষভাবে অংশগ্রহণ করেছে। আন্তর্জাতিক সংসদীয় নির্বাচনী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়ে বাংলাদেশ একটি বিরল আন্তর্জাতিক সাফল্য অর্জন করেছে।
আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে উত্থাপিত বিভিন্ন অভিযোগের বিষয়ে স্পিকার বলেন, আওয়ামী লীগের আনা এসব অভিযোগ ইতোমধ্যে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি খতিয়ে দেখেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তিনি বাংলাদেশ সফরও করেছেন। তাছাড়া, জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে শেখ হাসিনার নির্দেশে ঘটে যাওয়া গুম ও খুনের ঘটনার গভীর তদন্ত চালিয়েছে।
জাতিসংঘের মানবাধিকার কমিশনের মূল্যায়নের কথা উল্লেখ করে স্পিকার হাফিজ উদ্দিন বলেন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন স্পষ্টভাবে নিশ্চিত করেছে যে বাংলাদেশ বর্তমানে সঠিক গণতান্ত্রিক ও মানবাধিকারের পথে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান ও জনগণের সংগ্রামের মধ্যদিয়ে বিশ্ববাসীর কাছে বাংলাদেশ নতুন মর্যাদা লাভ করেছে। আওয়ামী লীগ দেশকে আন্তর্জাতিক মঞ্চে ভুলভাবে উপস্থাপন করতে চেয়েছিল, কিন্তু তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন: ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়: বাংলাদেশে রাজনৈতিক স্বাধীনতা বেড়েছে, সহিংসতা কমেছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন