ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ফুলছড়িতে চালবোঝাই ট্রাক উল্টে পানিতে পড়ে এক হেলপারের মৃত্যু চালক আহত


ফুলছড়িতে চালবোঝাই ট্রাক উল্টে পানিতে পড়ে এক হেলপারের মৃত্যু চালক আহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ট্রাকের নিচে পড়ে মোজাহিদুল ইসলাম ওরফে মোজাহিদ (২৬) নামের এক ট্রাক সহকারী (হেলপার) নিহত হয়েছেন।

এই দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক সিদ্দিক আলম (৪৫)। দুর্ঘটনাটি ঘটে বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার আনন্দবাজার এলাকায়। নিহত মোজাহিদ জেলার সাদুল্লাপুর উপজেলার শাহারবাজার এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চাউলবোঝাই একটি মিনি ট্রাক গাইবান্ধা-ফুলছড়ি সড়ক দিয়ে ফুলছড়ির দিকে যাচ্ছিল। যখন ট্রাকটি আনন্দবাজার এলাকায় পৌঁছায়, তখন হঠাৎ একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারায় এবং ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে মোজাহিদ মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মোজাহিদকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: উখিয়ার অগ্নিকাণ্ডে নাহিদ ও তার পরিবারের খোঁজ নেই, হতাহতদের তালিকা নেই

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসরাকুল হক জানান, নিহতের মরদেহ বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে এবং তাঁর পরিবারকে খবর দেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুত: জরিপে জনগণের জ্ঞান ও চাহিদার চিত্র উঠে এলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুত: জরিপে জনগণের জ্ঞান ও চাহিদার চিত্র উঠে এলো

বাংলাদেশে সৌরবিদ্যুৎ, বিশেষ করে রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থা নিয়ে জনগণের জ্ঞান, প্রচলিত ভুল ধারণা, সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও চাহিদা নিরূপণে পরিচালিত এক গবেষণা জরিপের ফলাফল মৌলভীবাজারের গিয়াসনগর ইউনিয়ন পরিষদে উপস্থাপন করা হয়েছে।

আইডিয়া, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ঈখঊঅঘ) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (ইডএঊউ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত সভায় এ জরিপের ফলাফল তুলে ধরা হয়।

সভায় মৌলভীবাজার ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের সদস্যবৃন্দ, আইডিয়া সিলেটের প্রতিনিধি তামান্না আহমদ, নোমান খান, কংকন কান্তি দাস এবং গিয়াসনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সিলেট ও মৌলভীবাজারসহ দেশের ১০টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে পরিচালিত এ জরিপে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন স্থানীয় সরকার প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, এনজিও কর্মী, গৃহস্থ, ব্যাংকার, সাংবাদিক, সৌর ও বৈদ্যুতিক পণ্য বিক্রেতা, সোলার স্থাপনকারী ও টেকনিশিয়ান এবং বিদ্যুৎ সেবা প্রদানকারীরা।

জরিপের ফলাফলে দেখা যায়, ৮৭ শতাংশ উত্তরদাতা সৌরবিদ্যুৎ ও রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থা সম্পর্কে অবগত থাকলেও মাত্র ৬৪ শতাংশ এর সুবিধাগুলো সম্পর্কে জানেন। মাত্র ২১ শতাংশ উত্তরদাতা মনে করেন, রুফটপ সৌরবিদ্যুৎ অর্থনৈতিকভাবে লাভজনক।

এদিকে ২৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, সৌরবিদ্যুৎ ব্যবস্থা, বিশেষ করে সৌর প্যানেল, দীর্ঘমেয়াদে কার্যকর থাকে না। ফলে সৌরবিদ্যুৎ সম্পর্কে সাধারণ পরিচিতি থাকলেও এর অর্থনৈতিক সুবিধা, দীর্ঘমেয়াদি কার্যকারিতা ও বাস্তব ব্যবহারিক সম্ভাবনা সম্পর্কে মানুষের মধ্যে এখনও পর্যাপ্ত ও সঠিক তথ্যের ঘাটতি রয়েছে।

আয়োজকরা বলেন, বর্তমান জ্বালানি সংকট ও লোডশেডিং মোকাবিলায় সৌরবিদ্যুৎ ব্যবহারের ব্যাপক সুযোগ রয়েছে। তবে এ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে জনগণের মধ্যে প্রচলিত ভুল ধারণা দূর করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে আরও কার্যকর জনসচেতনতা, তথ্য প্রচার ও কারিগরি সহায়তা নিশ্চিত করতে হবে।

সভায় লোডশেডিং সংকট মোকাবিলায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ ভবন, সরকারি স্থাপনা, বাজার, সড়কবাতি, পার্কসহ বিভিন্ন জনসাধারণের স্থাপনায় রুফটপ ও অন্যান্য উপযোগী সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে সবুজ ও টেকসই স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

আয়োজকদের মতে, মৌলভীবাজার নবায়নযোগ্য জ্বালানির প্রসারে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ সৃষ্টি করতে পারে। জনগণের মধ্যে সৌরবিদ্যুৎ সম্পর্কে সঠিক তথ্য পৌঁছে দেওয়া, বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করা গেলে স্থানীয় পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে অনুষ্ঠিত হলো মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শীর্ষক সেমিনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


গোমস্তাপুরে অনুষ্ঠিত হলো মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শীর্ষক সেমিনার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, নিরাপদ ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে বহিপাড়া উচ্চ বিদ্যালয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সাংবাদিক শাহারিয়া শাহাদাৎ। সেমিনারে উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিরা, যারা তাদের বক্তব্য তুলে ধরেন। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক চৌধুরী ইমরুল হাসান, জেলা তথ্য আপা রুপ কুমার বর্মন, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর তাজামুল হক তাজেল সহ আরও অনেকে। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনারে মাদকবিরোধী শপথ বাক্য পাঠের আয়োজন করা হয়, যেখানে শপথ বাক্য পাঠ করান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক চৌধুরী ইমরুল হাসান। বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে জানান, মাদক মেধা ও চিন্তা শক্তিকে পঙ্গুত্ব করে তোলে এবং পরিবারের মধ্যে তীব্র অশান্তির সৃষ্টি করে, যা সমাজে অপরাধের পরিমাণ বাড়িয়ে সমাজকে অস্থিতিশীল করে তোলে। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাণীনগরে অতিরিক্ত দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


রাণীনগরে অতিরিক্ত দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা

নওগাঁর রাণীনগরে ক...ষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ২জন সার ডিলারকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সন্ধায় উপজেলার আবাদপুকুর বাজার ও পাকুরিয়া বাজারে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।

নাবিলা ইয়াসমিন জানান, আবাদপুকুর বাজারে ক...ষকদের নিকট সরকার নির্ধারিত মূল্যের চাইতে বেশি দামে সার বিক্রি করছেন ডিলাররা। এমন গোপন অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধায় আবাদপুকুর বাজার ও এলাকার পাকুড়িয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে আবাদপুকুর বাজারের সার ডিলার শহিদুল ইসলাম ফটিককে ১২ হাজার এবং পাকুড়িয়ায় সুধীর ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নাবিলা ইয়াসমিন আরো জানান, ক...ষকদের স্বার্থ রক্ষা এবং সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আত্রাইয়ে সরকারি গাছ কাটার অভিযোগে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


আত্রাইয়ে সরকারি গাছ কাটার অভিযোগে জরিমানা

নওগাঁর আত্রাইয়ে সরকারের অর্পিত সম্পত্তি থেকে গাছ কাটার অভিযোগে মিন্টু প্রামানিক নামে একজনকে জরিমানা করা হয়েছে ৩০ হাজার টাকা। বুধবার দুপুরে এই অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান। অভিযানের সময় কর্তনকৃত চারটি গাবল গাছ জব্দ করা হয় এবং আরও গাছ না কাটার জন্য অঙ্গিকারনামা নেয়া হয়। মিন্টু প্রামানিক হচ্ছেন সদুপুর দক্ষিনপাড়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।

আদালত সূত্র জানায়, উপজেলা সদুপুর দক্ষপাড়া এলাকায় সড়কের পাশে সরকারের অর্পিত সম্পত্তি থেকে সরকারী গাছ কাটা হচ্ছিল। এই বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় ঘটনাস্থলে উপস্থিত মিন্টু প্রামানিককে সরকারী আদেশ অমান্য করে গাছ কর্তন করার অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান জানান, উদ্ধার করা চারটি গাবল গাছসহ সড়কের গাছ আর কাটতে অঙ্গিকারনামা নেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%