ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

গোমস্তাপুরে অনুষ্ঠিত হলো মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শীর্ষক সেমিনার


গোমস্তাপুরে অনুষ্ঠিত হলো মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শীর্ষক সেমিনার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, নিরাপদ ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে বহিপাড়া উচ্চ বিদ্যালয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সাংবাদিক শাহারিয়া শাহাদাৎ। সেমিনারে উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিরা, যারা তাদের বক্তব্য তুলে ধরেন। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক চৌধুরী ইমরুল হাসান, জেলা তথ্য আপা রুপ কুমার বর্মন, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর তাজামুল হক তাজেল সহ আরও অনেকে। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনারে মাদকবিরোধী শপথ বাক্য পাঠের আয়োজন করা হয়, যেখানে শপথ বাক্য পাঠ করান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক চৌধুরী ইমরুল হাসান। বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে জানান, মাদক মেধা ও চিন্তা শক্তিকে পঙ্গুত্ব করে তোলে এবং পরিবারের মধ্যে তীব্র অশান্তির সৃষ্টি করে, যা সমাজে অপরাধের পরিমাণ বাড়িয়ে সমাজকে অস্থিতিশীল করে তোলে। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাণীনগরে অতিরিক্ত দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


রাণীনগরে অতিরিক্ত দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা

নওগাঁর রাণীনগরে ক...ষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ২জন সার ডিলারকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সন্ধায় উপজেলার আবাদপুকুর বাজার ও পাকুরিয়া বাজারে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।

নাবিলা ইয়াসমিন জানান, আবাদপুকুর বাজারে ক...ষকদের নিকট সরকার নির্ধারিত মূল্যের চাইতে বেশি দামে সার বিক্রি করছেন ডিলাররা। এমন গোপন অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধায় আবাদপুকুর বাজার ও এলাকার পাকুড়িয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে আবাদপুকুর বাজারের সার ডিলার শহিদুল ইসলাম ফটিককে ১২ হাজার এবং পাকুড়িয়ায় সুধীর ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নাবিলা ইয়াসমিন আরো জানান, ক...ষকদের স্বার্থ রক্ষা এবং সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আত্রাইয়ে সরকারি গাছ কাটার অভিযোগে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


আত্রাইয়ে সরকারি গাছ কাটার অভিযোগে জরিমানা

নওগাঁর আত্রাইয়ে সরকারের অর্পিত সম্পত্তি থেকে গাছ কাটার অভিযোগে মিন্টু প্রামানিক নামে একজনকে জরিমানা করা হয়েছে ৩০ হাজার টাকা। বুধবার দুপুরে এই অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান। অভিযানের সময় কর্তনকৃত চারটি গাবল গাছ জব্দ করা হয় এবং আরও গাছ না কাটার জন্য অঙ্গিকারনামা নেয়া হয়। মিন্টু প্রামানিক হচ্ছেন সদুপুর দক্ষিনপাড়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।

আদালত সূত্র জানায়, উপজেলা সদুপুর দক্ষপাড়া এলাকায় সড়কের পাশে সরকারের অর্পিত সম্পত্তি থেকে সরকারী গাছ কাটা হচ্ছিল। এই বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় ঘটনাস্থলে উপস্থিত মিন্টু প্রামানিককে সরকারী আদেশ অমান্য করে গাছ কর্তন করার অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান জানান, উদ্ধার করা চারটি গাবল গাছসহ সড়কের গাছ আর কাটতে অঙ্গিকারনামা নেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় তুরস্কের ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় তুরস্কের ক্ষোভ

সিরিয়ার আবু আল-দুহুর সামরিক বিমানবন্দরে ইসরাইলি বিমান হামলার পেছনে তুরস্কের সেনা মোতায়েনের পরিকল্পনাকে কারণ হিসেবে দেখানোর দাবি প্রত্যাখ্যান করেছে আঙ্কারা। তুরস্ক একই সঙ্গে সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর হামলার নিন্দা জানিয়েছেন।

তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ার সামরিক বিমানবন্দরে হামলার বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের দেওয়া ব্যাখ্যা ভিত্তিহীন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় যে অভিযোগগুলো সামনে এনেছে, সেগুলোর কোনো গ্রহণযোগ্যতা নেই। এসব অভিযোগ সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে লক্ষ্য করে চালানো ইসরাইলের বেআইনি বিমান হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা।’

তুরস্কের দাবি, ইসরাইলের এমন বক্তব্যের পেছনে রয়েছে নেতানিয়াহুর আঞ্চলিক ‘সম্প্রসারণবাদী ও অস্থিতিশীলতামূলক নীতি’ অব্যাহত রাখার চেষ্টা। দেশটিতে নির্বাচন সামনে রেখে এসব পদক্ষেপ আরও জোরদার করা হচ্ছে বলেও অভিযোগ করেছে আঙ্কারা।

তুরস্ক বলেছে, তারা মধ্যপ্রাচ্যে ‘টেকসই শান্তি প্রতিষ্ঠার’ পক্ষে। তবে এ জন্য নেতানিয়াহুকে আগ্রাসী নীতি পরিত্যাগ করে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে।

আঙ্কারার যোগাযোগ অধিদপ্তর আরও জানিয়েছেন, সিরিয়ার সরকারের সঙ্গে বৈধ ও দায়িত্বশীল ভিত্তিতে সহযোগিতা অব্যাহত রাখবে তুরস্ক। পাশাপাশি সিরিয়াকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা ঠেকাতে তারা ‘কখনোই অনুমতি দেবে না’ বলে জানিয়েছে।

হামলার পর তুরস্ক ও ইসরাইলের মধ্যে সিরিয়াকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। আঙ্কারা সিরিয়ায় নিজেদের সামরিক ও কূটনৈতিক ভূমিকার পক্ষে অবস্থান নিলেও ইসরাইল সেখানে তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতিকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে সিরিয়ায় ইদলিব প্রদেশের আবু আল-দুহুর সামরিক বিমানবন্দরে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই ঘটনায় সিরিয়ার পাশাপাশি জর্ডান, যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলো তীব্র নিন্দা জানিয়েছে।

সিরিয়ার পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে হামলার নিন্দা জানিয়ে যেভাবে বলা হয়েছে, আবু আল-দুহুর সামরিক বিমানবন্দরে ইসরাইলের হামলা ‘কঠোরভাবে নিন্দনীয়’। আন্তর্জাতিক আইন ও রীতিনীতি অনুযায়ী বৈধ উপায়ে নিজেদের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষা করে যাবে সিরিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে সাব-রেজিস্ট্রি অফিসে স্থায়ী কর্মকর্তা নিয়োগের দা-বি নিয়ে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


শেরপুরে সাব-রেজিস্ট্রি অফিসে স্থায়ী কর্মকর্তা নিয়োগের দা-বি নিয়ে মানববন্ধন

বগুড়ার শেরপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘ সময় ধরে স্থায়ী সাব-রেজিস্ট্রার অনুপস্থিত থাকায় সেবাগ্রহীতারা ভোগান্তির শিকার হচ্ছেন। সেবাগ্রহীতারা অভিযোগ করেন, সাপ্তাহে মাত্র দুই দিন অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা অফিস পরিচালনা করছেন, ফলে বিপুলসংখ্যক দলিল আটকে রয়েছে।

অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তার বিরুদ্ধে এই অভিযোগেরে কারণে অবিলম্বে সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবি নিয়ে মানববন্ধন করেছেন সেবাগ্রহীতারা। বুধবার (১৯ আগস্ট) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত শেরপুর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে ‘ভুক্তভোগী জমির ক্রেতা-বিক্রেতা’ ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সেবাগ্রহীতারা জানান, শেরপুর সদর অফিসের পর এই অফিসটি বগুড়া জেলার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রি অফিসগুলোর মধ্যে একটি। কিন্তু, এখানে স্থায়ী সাব-রেজিস্ট্রার অবিলম্বে নিয়োগ না হওয়ায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। জানানো হয়েছে, সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার দুই দিন অফিস করা হচ্ছে। এই কারণে দেরিতে দলিল সম্পাদন হচ্ছে এবং দীর্ঘসূত্রতা সৃষ্টি হয়েছে।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক মোহাম্মদ আব্দুল কাদের জানান, তিনি তাঁর ছোট ভাইয়ের দলিলের কাজ সম্পর্কিত বিষয়ে এসে দেখেন অনেক দলিল আটকে আছে। সপ্তাহে দুই দিন কয়েক ঘণ্টা কাজ করে এই বড় অফিসের বিপুলসংখ্যক দলিল সম্পাদন করা সম্ভব নয়।

সীমাবাড়ী ইউনিয়নের এক সেবাগ্রহীতা জানালেন, ১৩ জন ওয়ারিশ নিয়ে শিমলা এলাকা থেকে ছয়বার অফিসে এসে তাঁরা দলিল সম্পাদন করতে পারেননি। বারবার অফিসে যাতায়াতের কারণে তাঁদের একজন অসুস্থ বোন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও জানান।

অফিসের কর্মচারী সজীবের দেওয়া তথ্য অনুসারে, প্রতিদিন ৩৫০টির বেশি দলিল জমা পড়লেও এর মধ্যে ৪০ থেকে ৫০টি দলিল সম্পাদিত হচ্ছে। ফলে প্রতিদিন বিপুলসংখ্যক দলিল জমে থাকছে।

এদিকে, সেবাগ্রহীতাদের স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন অতিরিক্ত দায়িত্বে থাকা সাব-রেজিস্ট্রার নাঈমা সিদ্দিকা। তিনি বলেন, “শেরপুর অফিসে একজন নিয়মিত কর্মকর্তা পদায়ন করা খুবই জরুরি। আমি সেবাগ্রহীতাদের এই দাবির সঙ্গে পুরোপুরি একমত।”

তবে, অফিসে দেরি করে আসার অভিযোগ তিনি অস্বীকার করেন। নাঈমা সিদ্দিকা জানান, “অফিসে দেরি করে আসার অভিযোগটি সঠিক নয়। আমি জেলা রেজিস্ট্রারের অনুমতি নিয়ে ছুটির দিনেও অফিসে কাজ করেছি। অতিরিক্ত সময় দিয়ে দিনে প্রায় ২০০টি দলিল রেজিস্ট্রি করার নজিরও আমার রয়েছে।”

এছাড়া, বুধবার তাঁর ব্যক্তিগত প্রয়োজনে কিছুটা দেরি হওয়ার বিষয়টি তিনি আগে থেকেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং দলিল লেখকদের জানিয়েছিলেন বলে দাবি করেন। তিনি বলেন, “আজ বুধবার ব্যক্তিগত প্রয়োজনে একটু দেরি হওয়ায় বিষয়টি আমি আগেই আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও দলিল লেখকদের অবহিত করেছিলাম।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%