ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

আত্রাইয়ে সরকারি গাছ কাটার অভিযোগে জরিমানা


আত্রাইয়ে সরকারি গাছ কাটার অভিযোগে জরিমানা

নওগাঁর আত্রাইয়ে সরকারের অর্পিত সম্পত্তি থেকে গাছ কাটার অভিযোগে মিন্টু প্রামানিক নামে একজনকে জরিমানা করা হয়েছে ৩০ হাজার টাকা। বুধবার দুপুরে এই অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান। অভিযানের সময় কর্তনকৃত চারটি গাবল গাছ জব্দ করা হয় এবং আরও গাছ না কাটার জন্য অঙ্গিকারনামা নেয়া হয়। মিন্টু প্রামানিক হচ্ছেন সদুপুর দক্ষিনপাড়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।

আদালত সূত্র জানায়, উপজেলা সদুপুর দক্ষপাড়া এলাকায় সড়কের পাশে সরকারের অর্পিত সম্পত্তি থেকে সরকারী গাছ কাটা হচ্ছিল। এই বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় ঘটনাস্থলে উপস্থিত মিন্টু প্রামানিককে সরকারী আদেশ অমান্য করে গাছ কর্তন করার অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান জানান, উদ্ধার করা চারটি গাবল গাছসহ সড়কের গাছ আর কাটতে অঙ্গিকারনামা নেয়া হয়েছে।

আরও পড়ুন: নতুন উদ্যোগে বদলে যাচ্ছে বাহাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় তুরস্কের ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় তুরস্কের ক্ষোভ

সিরিয়ার আবু আল-দুহুর সামরিক বিমানবন্দরে ইসরাইলি বিমান হামলার পেছনে তুরস্কের সেনা মোতায়েনের পরিকল্পনাকে কারণ হিসেবে দেখানোর দাবি প্রত্যাখ্যান করেছে আঙ্কারা। তুরস্ক একই সঙ্গে সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর হামলার নিন্দা জানিয়েছেন।

তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ার সামরিক বিমানবন্দরে হামলার বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের দেওয়া ব্যাখ্যা ভিত্তিহীন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় যে অভিযোগগুলো সামনে এনেছে, সেগুলোর কোনো গ্রহণযোগ্যতা নেই। এসব অভিযোগ সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে লক্ষ্য করে চালানো ইসরাইলের বেআইনি বিমান হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা।’

তুরস্কের দাবি, ইসরাইলের এমন বক্তব্যের পেছনে রয়েছে নেতানিয়াহুর আঞ্চলিক ‘সম্প্রসারণবাদী ও অস্থিতিশীলতামূলক নীতি’ অব্যাহত রাখার চেষ্টা। দেশটিতে নির্বাচন সামনে রেখে এসব পদক্ষেপ আরও জোরদার করা হচ্ছে বলেও অভিযোগ করেছে আঙ্কারা।

তুরস্ক বলেছে, তারা মধ্যপ্রাচ্যে ‘টেকসই শান্তি প্রতিষ্ঠার’ পক্ষে। তবে এ জন্য নেতানিয়াহুকে আগ্রাসী নীতি পরিত্যাগ করে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে।

আঙ্কারার যোগাযোগ অধিদপ্তর আরও জানিয়েছেন, সিরিয়ার সরকারের সঙ্গে বৈধ ও দায়িত্বশীল ভিত্তিতে সহযোগিতা অব্যাহত রাখবে তুরস্ক। পাশাপাশি সিরিয়াকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা ঠেকাতে তারা ‘কখনোই অনুমতি দেবে না’ বলে জানিয়েছে।

হামলার পর তুরস্ক ও ইসরাইলের মধ্যে সিরিয়াকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। আঙ্কারা সিরিয়ায় নিজেদের সামরিক ও কূটনৈতিক ভূমিকার পক্ষে অবস্থান নিলেও ইসরাইল সেখানে তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতিকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে সিরিয়ায় ইদলিব প্রদেশের আবু আল-দুহুর সামরিক বিমানবন্দরে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই ঘটনায় সিরিয়ার পাশাপাশি জর্ডান, যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলো তীব্র নিন্দা জানিয়েছে।

সিরিয়ার পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে হামলার নিন্দা জানিয়ে যেভাবে বলা হয়েছে, আবু আল-দুহুর সামরিক বিমানবন্দরে ইসরাইলের হামলা ‘কঠোরভাবে নিন্দনীয়’। আন্তর্জাতিক আইন ও রীতিনীতি অনুযায়ী বৈধ উপায়ে নিজেদের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষা করে যাবে সিরিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে সাব-রেজিস্ট্রি অফিসে স্থায়ী কর্মকর্তা নিয়োগের দা-বি নিয়ে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


শেরপুরে সাব-রেজিস্ট্রি অফিসে স্থায়ী কর্মকর্তা নিয়োগের দা-বি নিয়ে মানববন্ধন

বগুড়ার শেরপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘ সময় ধরে স্থায়ী সাব-রেজিস্ট্রার অনুপস্থিত থাকায় সেবাগ্রহীতারা ভোগান্তির শিকার হচ্ছেন। সেবাগ্রহীতারা অভিযোগ করেন, সাপ্তাহে মাত্র দুই দিন অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা অফিস পরিচালনা করছেন, ফলে বিপুলসংখ্যক দলিল আটকে রয়েছে।

অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তার বিরুদ্ধে এই অভিযোগেরে কারণে অবিলম্বে সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবি নিয়ে মানববন্ধন করেছেন সেবাগ্রহীতারা। বুধবার (১৯ আগস্ট) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত শেরপুর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে ‘ভুক্তভোগী জমির ক্রেতা-বিক্রেতা’ ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সেবাগ্রহীতারা জানান, শেরপুর সদর অফিসের পর এই অফিসটি বগুড়া জেলার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রি অফিসগুলোর মধ্যে একটি। কিন্তু, এখানে স্থায়ী সাব-রেজিস্ট্রার অবিলম্বে নিয়োগ না হওয়ায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। জানানো হয়েছে, সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার দুই দিন অফিস করা হচ্ছে। এই কারণে দেরিতে দলিল সম্পাদন হচ্ছে এবং দীর্ঘসূত্রতা সৃষ্টি হয়েছে।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক মোহাম্মদ আব্দুল কাদের জানান, তিনি তাঁর ছোট ভাইয়ের দলিলের কাজ সম্পর্কিত বিষয়ে এসে দেখেন অনেক দলিল আটকে আছে। সপ্তাহে দুই দিন কয়েক ঘণ্টা কাজ করে এই বড় অফিসের বিপুলসংখ্যক দলিল সম্পাদন করা সম্ভব নয়।

সীমাবাড়ী ইউনিয়নের এক সেবাগ্রহীতা জানালেন, ১৩ জন ওয়ারিশ নিয়ে শিমলা এলাকা থেকে ছয়বার অফিসে এসে তাঁরা দলিল সম্পাদন করতে পারেননি। বারবার অফিসে যাতায়াতের কারণে তাঁদের একজন অসুস্থ বোন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও জানান।

অফিসের কর্মচারী সজীবের দেওয়া তথ্য অনুসারে, প্রতিদিন ৩৫০টির বেশি দলিল জমা পড়লেও এর মধ্যে ৪০ থেকে ৫০টি দলিল সম্পাদিত হচ্ছে। ফলে প্রতিদিন বিপুলসংখ্যক দলিল জমে থাকছে।

এদিকে, সেবাগ্রহীতাদের স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন অতিরিক্ত দায়িত্বে থাকা সাব-রেজিস্ট্রার নাঈমা সিদ্দিকা। তিনি বলেন, “শেরপুর অফিসে একজন নিয়মিত কর্মকর্তা পদায়ন করা খুবই জরুরি। আমি সেবাগ্রহীতাদের এই দাবির সঙ্গে পুরোপুরি একমত।”

তবে, অফিসে দেরি করে আসার অভিযোগ তিনি অস্বীকার করেন। নাঈমা সিদ্দিকা জানান, “অফিসে দেরি করে আসার অভিযোগটি সঠিক নয়। আমি জেলা রেজিস্ট্রারের অনুমতি নিয়ে ছুটির দিনেও অফিসে কাজ করেছি। অতিরিক্ত সময় দিয়ে দিনে প্রায় ২০০টি দলিল রেজিস্ট্রি করার নজিরও আমার রয়েছে।”

এছাড়া, বুধবার তাঁর ব্যক্তিগত প্রয়োজনে কিছুটা দেরি হওয়ার বিষয়টি তিনি আগে থেকেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং দলিল লেখকদের জানিয়েছিলেন বলে দাবি করেন। তিনি বলেন, “আজ বুধবার ব্যক্তিগত প্রয়োজনে একটু দেরি হওয়ায় বিষয়টি আমি আগেই আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও দলিল লেখকদের অবহিত করেছিলাম।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-নেপালের সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে নতুন কর্মসূচির প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


বাংলাদেশ-নেপালের সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে নতুন কর্মসূচির প্রস্তাব

বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক ও সৃজনশীল বার্ষিক বিনিময় কর্মসূচি আয়োজনের প্রস্তাব দিয়েছেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।

এ প্রস্তাব তিনি বুধবার নেপালের বসন্তপুরে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কাঠমান্ডু দরবার স্কয়ারে ‘বিউটিফুল বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দানকালে দেন।

বাংলাদেশ-নেপাল ফটো জার্নালিস্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের অংশ হিসেবে যৌথভাবে ‘বিউটিফুল বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী ২০২৬ আয়োজন করেছে নেপালের ন্যাশনাল ফোরাম অব ফটো জার্নালিস্টস (এনএফপিজে) এবং বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ)।

এ উদ্যোগ দুই দেশের মধ্যে বন্ধুত্ব, পেশাগত সহযোগিতা, সাংস্কৃতিক আদান প্রদান এবং পর্যটন প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্ব আলোকচিত্র দিবসে অনুষ্ঠিত হচ্ছে এ প্রদর্শনী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপাল ট্যুরিজম বোর্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক, চীনা সাংস্কৃতিক কেন্দ্রের উপ-পরিচালক এবং নেপাল ও চীনের বিশিষ্ট ব্যক্তিরা।

রাষ্ট্রদূত আলোকচিত্রকে যোগাযোগ ও অভিব্যক্তির একটি শক্তিশালী মাধ্যম হিসেবে উল্লেখ করে বলেন, বিশ্ব আলোকচিত্র দিবসে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে এ প্রদর্শনীর আয়োজন নেপালি দর্শনার্থীদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহাসিক নিদর্শন এবং সর্বোপরি বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবন ও আকাঙ্ক্ষা সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছে।

মো. শফিকুর রহমান বাংলাদেশ ও নেপালের মধ্যকার গভীর সাংস্কৃতিক সহযোগিতার কথা স্মরণ করে দুই দেশের অভিন্ন মূল্যবোধ এবং সাংস্কৃতিক ও ভাষাগত সাদৃশ্যের ওপর আলোকপাত করেন।

তিনি বাংলাদেশ থেকে নেপালে পর্যটকদের ক্রমবর্ধমান ভ্রমণের বিষয়টি উল্লেখ করে বলেন, জনগণের সাথে জনগণের যোগাযোগ দুই প্রতিবেশী দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি।

রাষ্ট্রদূত আরও দুটি সুনির্দিষ্ট প্রস্তাব দেন দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক ও জনগণের মধ্যে যোগাযোগ আরও গভীর করার জন্য।

তিনি বলেন, বাংলাদেশ ও নেপালের আলোকচিত্রী, চলচ্চিত্র নির্মাতা, সংগীতশিল্পী, লেখক, শিল্পী এবং অন্যান্য সাংস্কৃতিক কর্মীদের একত্রিত করার লক্ষ্যে একটি বার্ষিক সাংস্কৃতিক ও সৃজনশীল বিনিময় কর্মসূচি আয়োজনের প্রস্তাব দেন।

এ কর্মসূচির আওতায় দুই দেশে পর্যায়ক্রমে যৌথ প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র উৎসব, আলোকচিত্র বিনিময় এবং কর্মশালার আয়োজন করার সুযোগ রয়েছে।

বাংলাদেশ ও নেপালের সাংস্কৃতিক ঐতিহ্য এবং পর্যটন গন্তব্যগুলোর প্রচারে ডিজিটাল প্ল্যাটফর্ম ও সমসাময়িক গণমাধ্যমের অধিকতর ব্যবহার করার আহ্বান জানিয়ে রাষ্ট্রদূত বলেন যে, দুই দেশের ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে যৌথভাবে পর্যটন প্রচারণামূলক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

এতে দুই দেশের নয়নাভিরাম পর্যটন আকর্ষণগুলো তুলে ধরা যাবে।

এ বিষয়ে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস সম্ভাব্য সর্বোচ্চ সহযোগিতা ও সহায়তা প্রদানে প্রস্তুত থাকার আশ্বাস দেন তিনি।

বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে প্রদর্শনী আয়োজনের জন্য এনএফপিজে ও বিপিজেএকে অভিনন্দন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন যে, প্রদর্শনী বাংলাদেশ ও নেপালের জনগণের মধ্যে আরও বেশি পারস্পরিক যোগাযোগ, দ্বিমুখী পর্যটন, পেশাগত সহযোগিতা ও বন্ধুত্ব বৃদ্ধিতে অনুপ্রেরণা জোগাবে।

এরপর রাষ্ট্রদূত চায়না সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত অপর এক আলোকচিত্র প্রদর্শনীতে গেস্ট অন অনার হিসেবে যোগ দেন।

এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন এবং অন্যান্য অতিথিদের সঙ্গে প্রদর্শনীর বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৯ পি.এম


স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রাম, ১৯ আগস্ট, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (বুধবার) বিকেলে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ থেকে র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করার পর জিইসি মোড়ে গিয়ে শেষ হয়।

র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর BNP এর সদস্য সচিব নাজিমুর রহমান। তিনি বক্তব্যে বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল সংগঠন। দীর্ঘ ১৭ বছর ধরে তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন-সংগ্রামে অগ্রগণ্য ভূমিকা পালন করে আসছে। প্রধানমন্ত্রী রাষ্ট্র নির্মাণ ও মেরামতে যে ৩১ দফার ঘোষণা দিয়েছিলেন তা বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলকে আরও বেশী সংগ্রাম করতে হবে।

তিনি আরও বলেন, সংগঠনকে সুসংগতি ও শক্তিশালী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জি. জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় BNP এর আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।

মহানগর, থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মী ব্যানার, ফ্যাস্টুন ও ঢাকঢোল নিয়ে স্বতঃস্ফূর্তভাবে র‌্যালিতে অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%